Pabna Zilla School

Pabna Zilla School

Share

The School Is One of the best in Pabna district.It stands at the center of Pabna town. (Official Fan Page of PZS) It has two shifts - morning and day.

'''Pabna Zilla School''' (Bengali: পাবনা জিলা স্কুল) is the oldest high school in the Pabna District. It provides education from class three (grade-3) to class ten (grade-10). The morning shift starts at 7.30 am and day shifts starts at 12.00 noon.Though it is a boy's school, it has both male and female teachers. This school has one headmaster but it has separate groups of teachers for morning and

13/03/2026

সময় বাড়লো দুই দিন

সুপ্রিয় সহজন,
রমজান মোবারক! আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করবেন। পবিত্র মাহে রমজানের আবহে বছর ঘুরে আবারও আমাদের প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণে মিলিত হওয়ার অপূর্ব এক সুযোগ আসছে। আসছে ২৮ রমজান ১৪৪৭ হিজরি, ১৮ মার্চ ২০২৬, বুধবার, পাবনা জিলা স্কুল এলামনাই এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মিলিত ইফতার মাহফিল ২০২৬।

বন্ধু, বড় ভাই ও ছোট ভাইদের এই আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অনুগ্রহ করে নিবন্ধন সম্পন্ন করে আপনার অংশগ্রহণ নিশ্চিত করবেন, সাথে আপনার বন্ধুরও - এই আমাদের বিনীত অনুরোধ।

নিবন্ধন ফি : ২৫০ টাকা মাত্র
ভিজিট করুন : https://www.pzsalumni.org/events
নিবন্ধনের শেষ তারিখ: ২৫ রমজান ১৪৪৭ | ১৫মার্চ ২০২৬, শুক্রবার

স্কুল প্রাঙ্গণে অফলাইন নিবন্ধন :
২৭ ফেব্রুয়ারি – ১৫ মার্চ ২০২৬
প্রতিদিন বিকাল ৪:০০ – ৫:৩০

আপনাদের প্রাণবন্ত উপস্থিতির প্রত্যাশায়
মোহাম্মদ হাবীব রশিদ এটম (১৯৮৫)
আহ্বায়ক, পাবনা জিলা স্কুল এলামনাই এসোসিয়েশন

11/03/2026

সুপ্রিয় সহজন,
রমজান মোবারক! আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করবেন। পবিত্র মাহে রমজানের আবহে বছর ঘুরে আবারও আমাদের প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণে মিলিত হওয়ার অপূর্ব এক সুযোগ আসছে। আসছে ২৮ রমজান ১৪৪৭ হিজরি, ১৮ মার্চ ২০২৬, বুধবার, পাবনা জিলা স্কুল এলামনাই এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মিলিত ইফতার মাহফিল ২০২৬।

বন্ধু, বড় ভাই ও ছোট ভাইদের এই আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অনুগ্রহ করে নিবন্ধন সম্পন্ন করে আপনার অংশগ্রহণ নিশ্চিত করবেন, সাথে আপনার বন্ধুরও - এই আমাদের বিনীত অনুরোধ।

নিবন্ধন ফি : ২৫০ টাকা মাত্র
ভিজিট করুন : https://www.pzsalumni.org/events
নিবন্ধনের শেষ তারিখ: ২৩ রমজান ১৪৪৭ | ১৩ মার্চ ২০২৬, শুক্রবার

স্কুল প্রাঙ্গণে অফলাইন নিবন্ধন :
২৭ ফেব্রুয়ারি – ১৩ মার্চ ২০২৬
প্রতিদিন বিকাল ৪:০০ – ৫:৩০

আপনাদের প্রাণবন্ত উপস্থিতির প্রত্যাশায়
মোহাম্মদ হাবীব রশিদ এটম (১৯৮৫)
আহ্বায়ক, পাবনা জিলা স্কুল এলামনাই এসোসিয়েশন

09/09/2025

✨ পাবনা জিলা স্কুলে টিফিন ব্রেক! ✨
শুধুই আড্ডা নয়, থাকবে উন্মুক্ত আলোচনা, স্মৃতি, হাসি আর পুনর্মিলনের মুহূর্ত। আমরা শুনতে চাই আপনার কথা - আপনার অভিজ্ঞতা, আপনার মতামত, আপনার ভালোবাসা।

📍 পাবনা জিলা স্কুল
🗓️ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা

আপনার উপস্থিতি নিশ্চিত করতে অনুগ্রহপূর্বক কমেন্ট বক্সে দেয়া গুগল ফর্মটি পূরণ করুন। অনুজ থেকে অগ্রজ - ক্রমান্বয়ে প্রত্যেক ব্যাচ থেকে একজন কথা বলার সুযোগ পাবেন। শেষে আড্ডা তো থাকছেই, আর সেই সাথে আপনার প্রিয় স্কুলের টিফিনও!

আপনাদের অপেক্ষায় -
পাবনা জিলা স্কুল এলামনাই এসোসিয়েশান

Photos from Pabna Zilla School's post 10/08/2025

পাবনা জেলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির প্রথম নির্বাচিত কমিটির নিকট থেকে পরবর্তী কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর -

৯ আগস্ট, শনিবার বিকেল ৫টায় রাজধানীর বনানীতে এসোসিয়েশানের অস্থায়ী কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে এসোসিয়েশানের সাধারণ সম্পাদক জনাব মাসুদুর রহমান পান্না (১৯৭২) সভার সর্বজ্যেষ্ঠ সদস্য ও সিনিয়র সহ-সভাপতি শ্রদ্ধেয় সৈয়দ মাসুম আহমেদ (১৯৬৫)-কে ফুলেল শুভেচ্ছা জানান। সমিতির সভাপতি জনাব আবু বকর সিদ্দিক অসুস্থতার জন্য অনুপস্থিত থাকায় জনাব মাসুদুর রহমান পান্নার অনুরোধে সভার সভাপতিত্ব গ্রহণ করেন শ্রদ্ধেয় সৈয়দ মাসুম আহমেদ। সভাপতির আসন গ্রহণের পর তিনি পাবনা জিলা স্কুলের প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

পরে গঠনতন্ত্রের প্রণেতা জনাব মির্জা ফজলুল করিম বেগ (১৯৭২) গঠনতন্ত্র প্রণয়নের পটভূমি ও এসোসিয়েশান গঠনের শুরুর স্মৃতি তুলে ধরেন। জনাব মাসুদুর রহমান পান্না প্রতিষ্ঠালগ্ন থেকে পুনর্মিলনী আয়োজন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নবীনদের অবহিত করেন। জনাব এনামুল আজিজ রুমী (১৯৭২) এসোসিয়েশানের রেজিস্ট্রেশন সংক্রান্ত আইন ব্যাখ্যা করার পাশাপাশি গঠনতন্ত্র রচনার স্মৃতিচারণ করেন। অসুস্থতার কারণে এসোসিয়েশানের সভাপতি সভায় উপস্থিত থাকতে না পারলেও ফোন কলে দায়িত্ব হস্তান্তরের সম্মতি প্রদান করেন।

সভায় অগ্রজরা দিকনির্দেশনা হিসেবে পরামর্শ দেন যে, ভবিষ্যৎ কমিটিতে অবশ্যই পাবনায় অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধি রাখতে হবে এবং প্রতি বছর ঢাকা ও পাবনায় নিয়মিতভাবে পুনর্মিলনীসহ নানা আয়োজন করতে হবে। তাঁরা আরও আশ্বাস দেন যে, ভবিষ্যতে তাঁরা নবীনদের পথপ্রদর্শক হয়ে ও বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে পাশে থাকবেন।

জনাব মোহাম্মদ হাবীব রশীদ এটম পাবনা জেলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির প্রতিষ্ঠা এবং কার্য্যক্রম চালানোর জন্য অগ্রজদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে তাদের সহযোগিতা প্রত্যাশা করেন। অগ্রজ ও নবীন মিলে এই সমিতি এগিয়ে যাবে এবংপাবনা জেলা স্কুলের প্রাক্তন ছাত্রদের মধ্যে শক্ত বন্ধন গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। আহব্বায়ক কমিটি দ্রুততম সময়ে লাইফ ও জেনারেল মেম্বার সংগ্রহ, সমিতির ব্যাংক একাঊন্ট খোলা এবং এজিএমের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

অবশেষে শ্রদ্ধেয় অগ্রজদের কাছ থেকে বিনীতভাবে দায়িত্বভার গ্রহণ করেন - জনাব মোহাম্মদ হাবীব রশীদ এটম (১৯৮৫), ডঃ জহির বিশ্বাস (১৯৮৬), জনাব শহিদুল্লাহ কায়সার শাহিন (১৯৮৯), জনাব সাজ্জাদুল হক ফারুকী সোহেল (১৯৯১), জনাব মো. সাজেদুর রহমান বুলবুল (১৯৯৬), জনাব শামস আহমেদ আয়াত (২০১২), জনাব এম আর হাসান রওনক (২০১২) এবং জনাব জামিউল হাসান সোহান (২০২২)।

আলোচনার জন্য অন্য কোন বিষয় না থাকায় সভাপতি সবাইকে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

15/01/2025

‼️‼️UPDATE‼‼️

অনুকে ঢাকার হাজারিবাগ থেকে উদ্ধার করা হইছে। সুস্থ আছে অনুর কোন ক্ষতি হয় নাই।

হারানো বিজ্ঞপ্তি ঃ
মাগরির নামাজ পড়তে গিয়ে পাবনা জেলা স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র
নামঃ আলমুনিব অনু
যদি কেউ সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নলিখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
+880 1711-040923

04/11/2024

বিশ্বের সর্বকনিষ্ঠ অধিবেশন বক্তা হিসেবে এবং এশিয়ার একমাত্র প্রতিনিধি হয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পিরামিডের দেশ মিশরে যাচ্ছে Pabna Zilla School এর ২০২৩ ব্যাচের শিক্ষার্থী সালমান রশিদ। 🏜️

নীলনদের তীরে রাজধানী কায়রো শহরে United Nations Human Settlements Programme (UN-Habitat) এর আয়োজনে World Urban Forum (WUF12) এর দ্বাদশ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সালমান। 🇧🇩

UN-Habitat এর আয়োজনে ৪-৮ নভেম্বর অনুষ্ঠেয় এই আন্তর্জাতিক অধিবেশনে সহযোগী হিসেবে থাকবে Egyptian Ministry of Foreign Affairs, Ministry of Housing, Utilities, and Urban Communities এবং Ministry of Local Development. 🇪🇬

16/08/2024

পাবনা জিলা স্কুলের প্রয়াত শিক্ষক মোঃ আয়নাল হক স্যারের স্মরণে আজ ১৬ আগস্ট, বাদ জুমা পাবনা জিলা স্কুল জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

সকলে আমন্ত্রিত।

12/04/2024

আজ ১২ এপ্রিল পাবনা জেলা স্কুল ২০১২ এর এর ১২ বছর পূর্তি উৎসব চলছে। সন্ধ্যা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা সবাই আমন্ত্রিত।
সবাই মিলে মেতে উঠবে পাবনা জেলা স্কুল প্রাঙ্গন।

Photos from Pabna Zilla School's post 08/04/2024

পাবনা জেলা স্কুল ইফতার মিলন মেলা ২০২৪.

Want your business to be the top-listed Government Service in Pabna?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Abdul Hamid Road
Pabna
6600