30/10/2025
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায়দের মাঝে খাবার বিতরণ করলেন যুবদল নেতা মুসা
নিজস্ব প্রতিনিধি : জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আড়াইশো অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে পাবনা জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য শাকিব আহমেদ মুসা। মঙ্গলবার রাত আটটায় শহরের কাঁলাচাঁদপাড়াস্থ আঞ্চলিক কার্যালয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে এ কর্মসূচি পালন করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রায়হান নয়ন। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব দেলোয়ার হোসেন বাবু, বিএনপি নেতা পান্না আহমেদ, বিএনপি নেতা বাবলা এবং জেলা যুবদলের সদস্য আরিফ হোসেন লনি, আশরাফুর রহমান বাঁধন প্রমূখ। এ সময় এডওয়ার্ড কলেজের সাবেক জি.এস. এনামুল হক পলাশ, মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন, মালিগাছা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, এবং যুবনেতা এস. এম. রিসন, শুকুরাজ বিশাল, সামিউল শিবলু, আকাশ, তুষার, রাফি, সজীব সাহা, রাতুলসহ এলাকার মুরুব্বীবৃন্দ। যুবদল নেতা মুসা বলেন, যুবদলের জন্মদিনের আনন্দ অসহায় মানুষদের সাথে নিয়ে ভাগাভাগি করে নেওয়াসহ সামাজিক দায়িত্ববোধ থেকেই ব্যাক্তিগত উদ্যোগে এভাবে এ অনুষ্ঠানটির আয়োজন করেন তিনি। খাবার বিতরণ শেষে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে অসহায় মানুষদেরকে সাথে নিযে দোয়া ও মোনাজাত করা হয়।
29/10/2025
https://www.facebook.com/share/p/1Ehtyqcm1N/?mibextid=wwXIfr
প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করলেন যুবদলের নেতাকর্মীরা মালিগাছায়
নিজস্ব প্রতিনিধি : জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সামাজিক কল্যাণমূলক কর্মকান্ডের অংশ হিসেবে পাবনা সদরের মালিগাছায় মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করেছেন যুবদলের নেতাকর্মীরা। কর্মসূচিতে জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রায়হান নয়ন, সদস্য আরিফ হোসেন লনি, মালিগাছা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক ইয়াকুব আলী, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি কামরুল ইসলাম, যুবদল নেতা শুকুরাজ সোহেল, এস এম রিছন, আরাফাত, ইব্রাহিম, মাসুদ রানা, মোমিন, ফারুকসহ অনেকে। মালিগাছা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক শরিফুল ইসলাম শরীফের আয়োজনে ও সার্বিক তত্বাবধায়নে গতকাল বিকালে এ কর্মসূচি পালন করেন তারা। জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রায়হান নয়ন জানান, যুবদলের নেতাকর্মীরা মানব কল্যাণে নানামূখী কর্মকান্ডে সব সময়ই জড়িত ছিলো, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। বিশেষ করে রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি প্রকৃতি পরিবেশ ও জীববৈচিত্র রক্ষাসহ মানব কল্যাণে যুবদলের নেতাকর্মীরা দায়িত্ব নিয়ে কাজ করে যাবে।
08/07/2025
https://www.facebook.com/share/p/1Bbs72HrsW/
যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত
পাবনা জেলা যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির পক্ষ থেকে শহরে এক বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে
জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রায়হান নয়ন ও সদস্য সচিব মনির আহমেদের নেতৃত্বে শুভেচ্ছা মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রায়হান নয়ন পাবনা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা বিএনপি কার্যালয়ে সমবেত হয়ে মুল মিছিলে অংশ নেয়।এতে কয়েক হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন, বাদ্যযন্ত্র এবং শ্লোগানের মাধ্যমে নিজেদের উচ্ছাস প্রকাশ করে। মিছিলে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য আরিফ হোসেন লনি, সাকিব মুসা, আশরাফুর রহমান বাঁধন সহ অনেকে।
কর্মীদের উদ্দেশ্যে আব্দুর রায়হান নয়ন বলেন
"পাবনা জেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমরা সেই দায়িত্ব সততা, নিষ্ঠা ও কর্মীদের সম্পৃক্ততার মাধ্যমে পালন করবো। আমাদের লক্ষ্য, আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা।"
তিনি আরও বলেন, "দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে। নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান, দলকে আরও শক্তিশালী করতে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।"
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পাবনা জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা অন্তর্ভুক্ত হয়ে কমিটিকে আরও গতিশীল করা হয়েছে।
শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে নেতাকর্মীদের ভিড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।