02/10/2026
❤️❤️ অভিনন্দন ❤️❤️ অভিনন্দন
পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আন্তর্জাতিক অর্জন এর তালিকায় যুক্ত হলো আরোও একটি ধারা।
আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি যে, Blue Bells International Model United Nations (BBIMUN) 2026 Online Conference-এ অংশগ্রহণ করে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আবারও আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেছে।
২০২৩ সাল থেকে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রতিবছরই Model United Nations (MUN) এর সম্মেলনগুলোতে নিয়মিত অংশগ্রহণ করে আসছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ৭টিরও বেশি সম্মেলনে পুরস্কার অর্জন করেছে। তন্মধ্যে BBIMUN-26 এ আবারও ৪র্থ বারের মতো শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জন করেছে।
দুই দিনব্যাপী BBIMUN 2026 সম্মেলনটি অনুষ্ঠিত হয় ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর ২০২৬ তারিখে। উভয়দিনেই প্রায় ছয় ঘণ্টা যাবৎ অধিবেশন, আলোচনা, বিতর্ক ও প্রতিনিধিত্বমূলক কার্যক্রম পরিচালিত হয়। পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে মোট ১১ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে এবং প্রত্যেকেই ভিন্ন ভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে স্বতন্ত্র ডেলিগেটের দায়িত্ব পালন করে।
উক্ত অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়কারী হিসেবে দায়িত্ব প্রাপ্ত শিক্ষক ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. ইমরান কবীর(ইংরেজি)। Imran Kabir
উক্ত দলটির Head Delegate হিসেবে দায়িত্ব পালন করে মোঃ সাইফ ইকবাল শান্ত (নরওয়ে এর প্রতিনিধি হিসেবে)
দলের অন্যান্য সদস্যরা ছিল,
মোঃ আবু বকর সিদ্দিক সামি (নেদারল্যান্ডস)
মোঃ হাসিবুন ফাহাদ (চীন)
শাহরিয়ার ইমতিয়াজ নিরব (মিশর)
সানিয়া সরকার (ইন্দোনেশিয়া)
ইসমাত আবিদা (পাকিস্তান)
জান্নাতুল মাওয়া মৃত্তিকা (জার্মানি)
তাকলিম রহমান (সংযুক্ত আরব আমিরাত)
খাইরুমা জামান (দক্ষিণ কোরিয়া)
আফিয়া জাহিন (জাপান)
ফাহিম খান রিহান (তুরস্ক)
অর্জিত স্বীকৃতি:
•Special Mention
মোঃ সাইফ ইকবাল শান্ত (নরওয়ে)
•Verbal Mention
মোঃ আবু বকর সিদ্দিক সামি (নেদারল্যান্ডস)
সানিয়া সরকার (ইন্দোনেশিয়া)
ইসমাত আবিদা (পাকিস্তান)
সম্মেলনে শিক্ষার্থীরা গবেষণা, বক্তব্য, বিতর্ক, কূটনৈতিক আলোচনা ও সহযোগিতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে। তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিনিধিত্ব আরও একবার তুলে ধরা হয়েছে।
এই অর্জন পুরো প্রতিনিধি দলের গবেষণা, প্রস্তুতি, অধ্যবসায়, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার ফল। সম্মেলনের প্রতিটি পর্যায়ে প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করেছে এবং এই সাফল্যে প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
একই সঙ্গে, শিক্ষার্থীদের এই আন্তর্জাতিক কার্যক্রমে অংশগ্রহণ ও প্রস্তুতির ক্ষেত্রে সহযোগিতা, দিকনির্দেশনা ও উৎসাহ প্রদানের জন্য শিক্ষক, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক আহ্বান জানাই।
প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর শিবজিত কুমার নাগ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Note- ইন্টারন্যাশনাল এমইউএন-এ বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা অংশ নেয়। ফলে আন্তর্জাতিক বন্ধুত্বের পাশাপাশি একটি শক্তিশালী প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি হয়।
• সিভি বা রেজুমে ভারী করা: এমইউএন-এ অংশগ্রহণ বা কোনো পুরস্কার (যেমন: Best Delegate, Outstanding Delegate) অর্জন করা আন্তর্জাতিকভাবে অত্যন্ত সম্মানজনক হিসেবে দেখা হয়।
• উচ্চশিক্ষায় অগ্রাধিকার: হার্ভার্ড, ইয়েল বা অক্সফোর্ডের মতো বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো তাদের ভর্তি প্রক্রিয়ায় এমইউএন-এর অভিজ্ঞতা থাকা শিক্ষার্থীদের বেশ মূল্যায়ন করে।
এক কথায়, ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস তরুণদের কেবল একজন ভালো শিক্ষার্থীই বানায় না, বরং বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার মতো একজন সচেতন, আত্মবিশ্বাসী ও দক্ষ বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলে।