Radhanagar, Pabna

Radhanagar, Pabna

Share

We r live in hear.................

27/01/2016

আমাদের পাবনার ঐতিহ্যবাহী স্থানসমূহ-
• লালন শাহ্ সেতু (ঈশ্বরদী),
• হার্ডিঞ্জ ব্রীজ (ঈশ্বরদী),
• মানসিক হাসপাতাল (হেমায়েতপুর),
• জোড় বাংলো (শহর),
• আজিম চৌধুরীর জমিদার বাড়ী (দুলাই),
• শাহী মসজিদ (ভাঁড়ারা),
• শ্রী শ্রী অনুকৃল চন্দ্র ঠাকুরের আশ্রম
(হেমায়েতপুর),
• নর্থ বেঙ্গল পেপার মিলস্ (পাকশী),
• বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্র (ঈশ্বরদী),
• পাবনা সুগার মিল্স (ঈশ্বরদী),
• ঈশ্বরদী বিমান বন্দর,
• কৃষি ফার্ম (টেবুনিয়া),
• নগরবাড়ী/নটাখোলা ঘাট (বেড়া),
• স্কয়ার ফার্মাসিউটিক্যাল (শহর/বিসিক শিল্প
নগরী),
• কাঞ্চন পার্ক (সুজানগর),
• খয়রান ব্রীজ (সুজানগর),
• প্রশান্তি ভুবন বিনোদন পার্ক (জালালপুর),
• দুবলিয়া মেলা (দুর্গা পুজার সময়)
• বড়াল ব্রীজ (ভাঙ্গুড়া),
• দীঘিরপিঠা (ফরিদপুর্),
• রাজা রায় বাহাদুরের বাড়ি (ফরিদপুর),
• বেরুয়ান জামে মসজিদ (আটঘরিয়া),
• ১৯৭১ এর সম্মুখ যুদ্ধের রণক্ষেত্র, বংশিপারা-কালামন
গর মুক্তিযোদ্ধা ঘাট, আটঘরিয়া, পাবনা।
• ই পি জেড, পাকশী,
• ফুরফরা দরগা শরিফ, পাকশী,
• বিখ্যাত চলনবিল (চাটমোহর),
• রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র (ঈশ্বর্দী)।

20/01/2016

আনেকদিন পর আজ বৃষ্টিকে দেখলাম,
হঠাৎ এসে চলে গেল ....কিন্তু আমার
ধারণা ও আবার আসবে! কারণ ও
প্রতি শীতেই আসে........!!

.........'v..j'

01/01/2016

জ়ুম্মা মুবারাক সবাইকে।

Photos 31/12/2015

সবাইকে নুতন বছর এর শুভেছা।

Photos 30/12/2015

আজ পাবনা পৌরোসভা নির্বাচন, আপনারা ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের পার্থীদের ভোট দিন।

Photos 30/12/2015

পাবনা জেলার ইতিহাসঃ
১৮২৮ খ্রিস্টাব্দের ১৬
অক্টোবর স্বতন্ত্র জেলা
হিসেবে পাবনা স্বীকৃতি
লাভ করে। ১৭৯০ খ্রিস্টাব্দের
দিকে জেলার বেশির ভাগ
অংশ রাজশাহী জেলার
অন্তর্ভুক্ত ছিল। তখনকার
দিনে এসব এলাকায়
সরকারের দায়িত্বপূর্ণ
কর্মচারীদের খুব অভাব ছিল।
পুলিশের অযোগ্যতা এবং
জমিদারদের পক্ষ থেকে
ডাকাতি ঘটনার তথ্য গোপন
রাখা বা এড়িয়ে যাওয়া
হতো। গ্রামাঞ্চলে
ডাকাতেরা দলে দলে ঘুরে
বেড়াত। চলনবিল এলাকায়
জলদস্যুদের উপদ্রব চলছিল
দীর্ঘ দিন ধরে। এদের
প্রতিরোধ করতে ও
শাসনতান্ত্রিক
সুবন্দোবস্তের জন্যে
কোম্পানি সরকারের মন্তব্য
অনুসারে পাবনায় সামগ্রিক
ভাবে ১৮২৮ খ্রিস্টাব্দে
জয়েন্ট ম্যাজিস্ট্রেট
নিয়োগ করা হয়। ১৮৩২
খ্রিস্টাব্দে তা স্থায়ী রূপ
লাভ করে এবং তাকে
স্বতন্ত্র ডিপুটি কালেক্টর
রুপে নিয়োগ করা হয়।
রাজশাহী জেলার ৫টি
থানা ও যশোর জেলার ৩টি
থানা নিয়ে সর্ব প্রথম
পাবনা জেলা গঠিত হয়। সময়
সময় এর এলাকা ও সীমানার
পরিবর্তন ঘটেছে। ১৮২৮
খ্রিস্টাব্দের ২১ নভেম্বর
যশোরের খোকসা থানা
পাবনা ভুক্ত করা হয়। অন্যান্য
থানা গুলোর মধ্যে ছিল
রাজশাহীর খেতুপাড়া,
মথুরা, শাহজাদপুর, রায়গঞ্জ
ও পাবনা। ‘যশোরের চারটি
থানা ধরমপুর, মধুপুর, কুস্টিয়া
ও পাংশা’। তখন পশ্চিম
বাংলার মালদহ জেলা
ম্যাজিস্ট্রেট এ ডব্লিউ
মিলস জয়েন্ট ম্যাজিস্ট্রেট
হিসেবে নিযুক্ত হন পাবনায়।
১৮৩৭ খ্রিস্টাব্দে সেশন
জজের পদ সৃষ্টি হলে এ জেলা
রাজশাহীর দায়রা জজের
অধীনে যায়। ১৮৪৮ খৃস্টাব্দের
১৭ অক্টোবর জেলার পূর্ব
সীমা নির্দিস্ট করা হয় যমুনা
নদী। ১২ জানুয়ারি ১৮৫৫
খ্রিস্টাব্দে সিরাজগঞ্জ
থানাকে মোমেনশাহী
জেলা থেকে কেটে নিয়ে
১৮৬৬ খ্রিস্টাব্দে মহকুমায়
উন্নীত করে পাবনা ভুক্ত করা
হয়। নিযুক্ত করা হয় ডিপুটি
ম্যাজিস্ট্রেট। এর ২০ বছর পর
রায়গঞ্জ থানা এ জেলায়
সামিল হয়। নীল বিদ্রোহ
চলাকালে শান্তি শৃংখলার
অবনতি হলে লর্ড ক্যানিং
১৮৫৯ খ্রিস্টাব্দে জেলায়
একজন কালেক্টর নিযুক্ত
করেন। এর আগে ১৮৫৭
খ্রিস্টাব্দে জেলা প্রশাসক
হয়ে আসেন টি.ই. রেভেন্স।
১৮৬৯ খ্রিস্টাব্দে
সিরাজগঞ্জ ও ১৮৭৬
খ্রিস্টাব্দে পাবনায়
মিউনিসিপ্যালিটি গঠিত
হয়। ১৮৮৫ খ্রিস্টাব্দে
প্রবর্তিত হয় জেলা বোর্ড।
যখন কোম্পানি শাসনের
অবসান ঘটে তখন স্বভাবতই এ
জেলা ১৮৫৮ খ্রিস্টাব্দে
বৃটিশ সাম্রাজ্যের
সম্রাজ্ঞী মহারাণী
ডিক্টোরিয়ার শাসনাধীনে
চলে যায়। ১৮৫৯ খ্রিস্টাব্দে
পাংশা, খোকসা ও
বালিয়াকান্দি এই তিনটি
থানা নিয়ে পাবনার
অধীনে কুমারখালী মহকুমা
গঠন করা হয়। ১৮৬৩
খ্রিস্টাব্দে কুষ্টিয়া থানা
এ জেলা হতে বিচ্ছিন্ন হয়ে
নদীয়া জেলার অন্তর্ভুক্ত হয়।
১৮৭১ খ্রিস্টাব্দের মে মাসে
পাংশা থানা ফরিদপুর
জেলার গোয়ালন্দ মহকুমায়
এবং কুমারখালী থানা
কুষ্টিয়া মহকুমার সাথে
সংযুক্ত করা হয়। এ ভাবে এ
জেলার দক্ষিণ সীমানা হয়
পদ্মা নদী। ১৮৫৫ খ্রিস্টাব্দে
কুমারখালী থানা সৃষ্টি হলে
তা ১৮৫৭ খ্রিস্টাব্দে
পাবনার একটি মহকুমা হয়।
১৮৭১ খ্রিস্টাব্দে মহকুমা
অবলুপ্ত করে কুষ্টিয়া মহকুমার
অংশ করা হয়। ১৮৭৯ তে জজ
আদালত প্রতিষ্ঠিত হয়।
পাবনা নামের উদ্ভব সম্পর্কে
বিশেষ ভাবে কিছু জানা
যায় না। তবে বিভিন্ন মতবাদ
আছে। প্রত্নতাত্মিক
কানিংহাম অনুমান করেন
যে, প্রাচীন রাজ্য পুন্ড্র বা
পুন্ড্রবর্ধনের নাম থেকে
পাবনা নামের উদ্ভব হয়ে
থাকতে পারে। তবে সাধারণ
বিশ্বাস পাবনী নামের
একটি নদীর মিলিত স্রোত
ধারার নামানুসারে
এলাকার নাম হয় পাবনা।

................................`v..j`

Photos 01/08/2015

**বাংলাদেশ পরিচিতি**

আয়তন: ১,৪৭,৬১০ বর্গ কি:মি
✪বাংলাদেশ' নামকরণ করা হয়: ১৯৬৯ সালের
৫ডিসেম্বর
✪রাষ্ট্রীয় নাম: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ
✪ইংরেজি নাম: The people's Republic of Bangladesh.
✪বিজয় লাভ: ১৯৭১ সালের ১৬ ডিসেস্বর
✪স্বাধীনতা ও জাতীয় দিবস: ২৬ মার্চ
✪বিজয় দিবস: ১৬ ডিসেস্বর
✪উপনিবেশ ছিল: প্রথমে যুক্তরাজ্যের কাছে
(১৭৫৭-১৯৪৭) এবং পরে পাকিস্তানের কাছে
(১৯৪৭-১৯৭১)
✪স্বাধীনতা লাভ: পাকিস্তানের কাছ থেকে।
✪জাতিসংঘের সদস্য পদ লাভ: ১৯৭৪ সালের ১৭
সেপ্টেম্বর (২৯তম অধিবেশনে)
✪রাজধানী: ঢাকা
✪বানিজ্যিক রাজধানী: চট্টগ্রাম
✪রাষ্ট্রভাষা: বাংলা (৯৮শতাংশ)
✪সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়: মুসলিম (৯০.৩৯%), হিন্দু
(৮.৫৪%), বৌদ্ধ (০.৬২%), খ্রিষ্টান (০.৩১%) ও অন্যান্য
(০.১৪%)
✪সরকার পদ্ধতি: সংসদীয় পদ্ধতির সরকার
✪আইন সভা: জাতীয় সংসদ
✪স্থানীয় সময়: গ্রিনিচ মান সময় ৬+ ঘন্টা
✪জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরণে : ২য়
✪মোট উপজাতি ৪৮ টি
✪জাতীয় সংসদের মোট আসন : ৩৫০ টি (নির্বাচিত
৩০০টি এবং সংরক্ষিত মাহিলা আসন ৫০টি)
✪জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে : ১১ বার
✪আবহাওয়া কেন্দ্র : ৪টি
✪আবহাওয়া স্টেশন : ৩৫টি
✪এভারেস্ট জয়ী দেশ : ৬৭ তম
✪ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য : ৩টি (ষাট গম্বুজ
মসজিদ, পাহাড়পুর বৌদ্ধ বিহার ও সুন্দরবন)
✪প্রশাসনিক বিভাগ : ৮টি (সর্বশেষ ময়মনসিংহ)
✪জেলা : ৬৪টি
✪সিটি কর্পোরেশন : ১২টি (১২ তম ময়মনসিংহ সিটি
কর্পোরেশন)
✪পৌরসভা : ৩২৮টি
✪উপজেলা: ৪৯২ টি
✪থানা : ৬৫০ টি
✪ইউনিয়ন : ৪৫৬২ টি
✪গ্রাম: ৮৭১৯১ টি
✪আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান: ৯৪ তম
✪ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র: ৪ টি
✪নদী বন্দরের জন্য সতর্ক সংকেত: ৪টি
✪সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত: ১১টি
✪উপকূলীয় জেলা: ১৯টি
✪বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য: ৫টি
✪বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের
জেলা: ৮টি
✪জনসংখ্যায় বিশ্বে অবস্থান: ৮ম
✪জনসংখ্যায় এশিয়া মহাদেশের মধ্যে অবস্থান: ৫ম
✪জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থান: ৩য়
✪জনসংখ্যায় মুসলিম বিশ্বে অবস্থান: ৪থ
✪সীমান্তবর্তী দেশ: ২টি (ভারত, মায়ানমার)
✪আদমশুমারি হয়েছে: ৫বার
✪মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যা: ১১টি
✪নিবন্ধিত রাজনৈতিক দল: ৪১টি
✪ভূ-উপগ্রহ কেন্দ্র: ৪টি
✪অভিন্ন নদীর সংখ্যা: ৫৭টি
✪আন্তর্জাতিক মানের নদী: ১টি (পদ্মা)
✪সরকারি নোট: ৩টি (১টাকা, ২টাকা ও ৫ টাকা)
✪ব্যাংক নোট: ৬টি (১০ থেকে ১০০০ টাকার নোট)
✪শেয়ার বাজার: ২টি (DSE ও CSE)
✪EPZ: ১০টি (সরকারি ৮টি ও বেসরকারি ২টি)
✪গনভোট অনুষ্ঠিত হয়: ৩বার (১৯৭৭, ১৯৮৫ ও ১৯৯১ সালে)
✪জরুরী অবস্থা ঘোষিত হয়েছে: ৫বার
✪উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মোট: ৫বার
✪আন্তর্জাতিক বিমানবন্দর: ৩টি
✪মোবাইল ফোন অপারেটর: ৬টি (সিটিসেল, গ্রামীণ
ফোন, রবি, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল)
✪সংবিধানের মোট অনুচ্ছেদ: ১৫৩টি
✪সংবিধান সংশোধিত হয়েছে: ১৭ বার
✪বাংলাদেশ ব্যাংকের শাখা: ১০টি (সর্বশেষ
ময়মনসিংহ)
✪মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত
মুক্তিযুদ্ধা: ৬৭৭ জন
✪গ্যাস ক্ষেত্র: ২৭টি
✪সমুদ্রবন্দর: ৩টি (চট্টগ্রাম, মংলা,পায়রা)
✪স্থল বন্দর: ২৩টি
✪মোট মন্ত্রণালয়: ৪১টি
✪চা বাগান: ১৬৬টি
✪সরকারি টেলিভিশন: ২টি
✪পাবলিক বিশ্ববিদ্যালয়: ৪১টি
✪আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়: ২টি (এশিয়ান উইমেনস্
ইউনিভার্সিটি, চট্টগ্রাম এবং ইসলামিক
ইউনিভার্সিটি এন্ড টেকনোলজি, গাজীপুর)
✪সরকারি মেডিকেল কলেজ: ৩১টি
✪মেডিকেল বিশ্ববিদ্যালয়: ১টি (বঙ্গবন্ধু মেডিকেল
বিশ্ববিদ্যালয়)
✪ক্যাডেট কলেজ: ১২টি (ছেলেদের জন্য ৯টি,
মেয়েদের জন্য ৩টি)
✪জাতিসংঘের সদস্য রাষ্ট্র: ১৩৬তম
✪OIC এর সদস্য রাষ্ট্র: ৩২তম
✪সীমান্তবর্তী জেলা: ৩২টি (ভারতের সাথে ২৯টি,
মায়ানমার সাথে ৩টি,, রাঙামাটির সাথে উভয়
দেশের সীমান্তে রয়েছে।

02/05/2015

রাধানগর এর পোলাপাইন যারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে, তাদের সকলকে একত্র করতে...

Photos 21/09/2014

It was very Raining Today...

Want your business to be the top-listed Government Service in Pabna?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Pabna, Dhaka
Pabna
6600