Arafat khan opu

Arafat khan opu

Share

FOR YOU

26/02/2026

সময় নিন, অবজার্ভ করুন

জামায়াত এখন প্রধান বিরোধীদল। সরকারকে রাইট ট্র্যাকে রাখা, গঠনমূলক সমালোচনা করা বিরোধীদল হিসেবে জামায়াতের দায়িত্ব ও কর্তব্য।

কিন্তু কিছু মানুষ চাইছে প্রথমদিন থেকেই মারমার-কাটকাট অবস্থায় যেতে হবে। সরকারকে তুলোধুনো করতে হবে। হরতাল-অবরোধ দিতে হবে। কঠিন প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে।

আমার মনে হয়, এটা জামায়াত করবে না।
একটা সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে। শুরুতেই কাউকে দোষারোপ করা, সমালোচনা করা ইনসাফ হবে না।

সরকার মাত্র কিছু নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে। পলিসি এডপ্ট করছে।
কোনটা ফাংশন করবে আর কোনটা ফাংশন করবে না, সেটা আগে দৃশ্যমান হতে দিন। হ্যাঁ, যদি এখনই কোনো পলিসিগত ভুল চোখে পড়ে, সেটি বলুন।

এই যেমন সরকার একজন ব্যবসায়ীকে ডেকে এনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছে। এটা কেমন ফাংশন করবে, অপেক্ষা করুন। নির্বাচনের আগেও আমরা বলতাম, আপকামিং সরকারের জন্য অর্থনীতি একটা বড়ো চ্যালেঞ্জ হবে। সরকার এটাকে ভালোভাবে ডিল না করতে পারলে বিপদে পড়বে। সত্যি বলতে কী, আহসান এইচ মনসুরকে সরিয়ে যাকে গভর্নর করা হলো, তার পরিণতি ভালো হবে বলে হচ্ছে না। অভ্যুত্থানের পরে বিপর্যস্ত অর্থনীতিকে টেনে তুলতে মনসুর সাহেব মুন্সীয়ানাই দেখিয়েছেন। তাকে যেভাবে সরানো হলো, বার্তা ভালো নয়। ওকে, সরকারকে সময় দিই আমরা।

রাষ্ট্রপতি নিয়ে বিএনপি সরকার যেমন ভূমিকা নিচ্ছে, নিতে দিন। জনমানসে এখনো জুলাই জীবন্ত। বিএনপিকে জুলাইয়ের বিরুদ্ধে যেতে দিন। কার বুদ্ধিতে (নিশ্চয় বিশেষজ্ঞ বুদ্ধিদাতা আছে) রাষ্ট্রপতি নিয়ে এমন ভূমিকায় গেল, যেতে দিন।

'মব কালচার' একটু চলতে দিন।
সালাহউদ্দিন সাহেব খুবই কনফিডেন্স নিয়ে বলেছিল, মবের দিন শেষ। আমরা আশান্বিত ছিলাম। হাতিয়াতে সিটিং এমপি হান্নানকে আক্রমণ করা হলো। আমরা বুঝলাম, মবের দিনের পোয়াবারো চলছে।

প্রশাসনে আবার ওএসডি শুরু হয়েছে।
হতেই পারে। সরকার তার পছন্দের লোক বসাবে, এটাই স্বাভাবিক। এই স্বাভাবিকতা যেন অস্বাভাবিকতায় পৌঁছে না যায়।

জামায়াতকে অবশ্যই দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকায় যেতে হবে এবং জামায়াত দায়িত্বশীলতায় দেখাবে। গৎবাঁধা ট্র্যাডিশনাল বিরোধীদল হবে না। দেশের কল্যাণে সরকারকে সহায়তা করবে। দেশের প্রয়োজনেই সরকারকে সতর্ক করবে, সমালোচনা করবে। প্রয়োজনে আন্দোলনে যাবে।

পরিবর্তিত বাংলাদেশে সরকার ও বিরোধীদল-উভয়েরই দায়িত্বশীল ভূমিকা দরকার।

সরকারকে সময় দিতে হবে। সরকার রাইট ট্র্যাকে থাকলে সহায়তা অব্যাহত রাখতে হবে। বিচ্যুত হলে ধুয়ে দিতে হবে।

দেশ ভালো থাকলে সকলে ভালো থাকবে।

26/02/2026

আর যাই করেন ১৭ বছর যারা জীবনকে তুচ্ছ করে রাজনীতি করেছে এত এত শুভাকাঙ্ক্ষীদের ভীড়ে ওদের প্রতি অবিচার কইরেন না। ভবিষ্যতে দলের যদি আবারও খারাপ সময় আসে ঐ মানুষগুলোই কিন্তু আবারও সামনে এসে দাঁড়াবে। ওদেরকে ভুলে যাবেন না প্লিজ। তবে এটাও ঠিক ১৭ বছর রাজপথে ছিলেন বলে এখন আবার যা খুশি তা করার সুযোগও নাই। তবে হা,নুন্যতম সুযোগ সুবিধা পাওয়ার দাবি তারা রাখে।আর যাই করেন ১৭ বছর যারা জীবনকে তুচ্ছ করে রাজনীতি করেছে এত এত শুভাকাঙ্ক্ষীদের ভীড়ে ওদের প্রতি অবিচার কইরেন না। ভবিষ্যতে দলের যদি আবারও খারাপ সময় আসে ঐ মানুষগুলোই কিন্তু আবারও সামনে এসে দাঁড়াবে। ওদেরকে ভুলে যাবেন না প্লিজ। তবে এটাও ঠিক ১৭ বছর রাজপথে ছিলেন বলে এখন আবার যা খুশি তা করার সুযোগও নাই। তবে হা,নুন্যতম সুযোগ সুবিধা পাওয়ার দাবি তারা রাখে।
Hasan Rajib Prodhan
Asadul Habib Dulu

11/12/2025

তারুণ্যের প্রথম ভোট ধানেরশীষের পক্ষে হোক। 🌾🌾

03/06/2025

লালমনিরহাট জেলা ছাত্রদলের আংশিক কমিটি প্রকাশের পর আনন্দ মিছিল। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল ।
উপস্থিত ছিলেন প্রিয় অভিভাবক
লালমনিরহাট জেলা বিএনপি সভাপতি /বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক
#অধ্যক্ষ_আসাদুল_হাবিব_দুলু্_মহোদয় ।।

19/02/2025
19/02/2025

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ অন্যান্য মামলাগুলো বিভিন্ন তারিখে নিষ্পত্তি হয়। আজ বুধবার ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা নাইকো দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়াসহ সাতজনকে খালাস দেন ঢাকার একটি আদালত।

Want your business to be the top-listed Government Service in Patgram?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Patgram Lalmonirhat
Patgram
5540