24/07/2026
সেনাবাহিনী প্রধানের বিশেষ উপহার: মহাস্থান রেজিমেন্টের ক্যাডেটদের সফল কক্সবাজার ভ্রমণ সম্পন্ন! 🌊
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত! সম্প্রতি বিএনসিসি ট্রেনিং একাডেমি, বাইপাইল, সাভার-এ অনুষ্ঠিত সেন্ট্রাল ক্যাম্প (৩) ২০২৫-২০২৬-এ অংশগ্রহণকারী সকল ক্যাডেটদের জন্য মাননীয় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান স্যার-এর পক্ষ থেকে এক বিশেষ উপহার হিসেবে 'কক্সবাজার ভ্রমণ'-এর আয়োজন করা হয়।
উক্ত গৌরবময় ও আনন্দময় ভ্রমণের জন্য Mohasthan Regiment BNCC তত্বাবধানে ৩১,৩২,৩৩,৩৪,৩৫ বিএনসিসি ব্যাটালিয়ন থেকে মোট ৪১ জন ক্যাডেট মনোনীত হন। পরবর্তীতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের কলেজের মোট ৫ জন ক্যাডেট এই রাষ্ট্রীয় উপহারের সফরে সরাসরি অংশগ্রহণ করেন।
বিগত ৪, ৫, ৬ ও ৭ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত (৪ তারিখ গমন ও ৭ তারিখ প্রস্থান) — শিক্ষা সফরে ক্যাডেটরা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত অবলোকন, রেডিয়ান ফিস ওয়ার্ল্ড পরিদর্শন, RRRC, আবহাওয়া অফিস কক্সবাজার, মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন ও ব্রিফিং এ অংশ নেয়ার পাশাপাশি সামরিক শৃঙ্খলা, দলগত নেতৃত্ব এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির এক চমৎকার সুযোগ লাভ করেন। একজন ক্যাডেটের জীবনে এটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক এবং অনন্য এক অভিজ্ঞতা।
ক্যাডেটদের উৎসাহিত করার জন্য মাননীয় সেনাবাহিনী প্রধান স্যারের প্রতি সরকারি আজিজুল হক কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে রইলো গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও স্যালুট। সেই সাথে সফলভাবে ভ্রমণ সম্পন্ন করা আমাদের রেজিমেন্টের সকল ক্যাডেটদের জন্য রইলো আন্তরিক শুভকামনা!