গাছ লাগাও পরিবেশ বাঁচাও 🙋♂️@
বগুড়ার ছাত্রদল
বগুড়া জেলা দয়া করে জিয়ার সৈনিকেরা এই পেজ টি ফলো🔔করে রাখবেন, এবং সব সময় অনলাইনে ভিডিও পাবেন🌾✊🌾
02/06/2026
বগুড়া জেলা ছাত্রদলের আয়োজনে
প্রিয় ভাই হাবিবুর রশিদ সন্ধান ভাই ( সভাপতি- বগুড়া জেলা ছাত্রদল।
#শহীদ_জিয়া
বগুড়া বাগবাড়ি থেকে সরাসরি
মহান আল্লাহ তা'আলা আপনাকে জান্নাতবাসী করুক আমিন 🤲
বগুড়া জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি ,। হাবিবুর রশিদ সন্ধান সরকার ভাই)
01/06/2026
দোয়া মাহফিল 🤲
শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত পৈত্রিক নিবাসে দোয়া মাহফিলের প্রস্তুতি পরিদর্শনে জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।
৩১-০৫-২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান -এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামী ২ জুন বাদ আছর বগুড়ার গাবতলীতে অবস্থিত তাঁর স্মৃতিবিজড়িত পৈত্রিক নিবাসে অনুষ্ঠিতব্য দোয়া মাহফিল, মিলাদ ও তাবারক বিতরণ কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন করেছেন বগুড়া জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।
শনিবার (৩১ মে ২০২৬) শহীদ জিয়ার স্মৃতি ও আদর্শের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা ঐতিহাসিক এই পৈত্রিক নিবাসে গিয়ে তিনি কর্মসূচির সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। এ সময় জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে অনুষ্ঠানের স্থান, দোয়া মাহফিলের আয়োজন, তাবারক বিতরণসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম ঘুরে দেখেন সন্ধান সরকার। তিনি আয়োজনে নিয়োজিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষভাবে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত পৈত্রিক নিবাসের সার্বিক পরিবেশ, আয়োজনের প্রস্তুতি এবং কর্মসূচির বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি। দীর্ঘ সময় সেখানে অবস্থান করে প্রয়োজনীয় ব্যবস্থাপনা, সরঞ্জাম ও প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং নেতাকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।
বগুড়া জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২ জুন বাদ আছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পৈত্রিক নিবাস প্রাঙ্গণে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল, মিলাদ ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং স্থানীয় জনগণের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
পোস্ট পরিচালনায় __Admin Panel
বগুড়া থেকে সরাসরি ❤️✅
Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
Puran Bogra
