15/10/2025
ফাজিল ১ম,২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২৪ (অনুষ্ঠিতব্য-২০২৫) এর রুটিন
আমাদের মাদরাসা
এতিম-গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয়
15/10/2025
ফাজিল ১ম,২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২৪ (অনুষ্ঠিতব্য-২০২৫) এর রুটিন
২য় দিনের মতো শিক্ষকদের কর্মবিরতি চলমান।
সাজাপুর ফুলতলা আহঃ কামিল মাস্টার্স মাদরাসা,শাজাহানপুর,বগুড়া
২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও ক্লাস বর্জন চলমান থাকবে।
06/10/2025
05/10/2025
আজ বিশ্ব শিক্ষক দিবস❤️
শুভেচ্ছা জানাই সকল শিক্ষকদের যাদের থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করছি এবং তাদের সাথে সেই সকল মানুষদেরও শিক্ষক দিবস এর শুভেচ্ছা জানাই যারা আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে আমাদের সমাজে বেঁচে থাকতে যা দরকার তা শিক্ষা দিচ্ছেন।
ভালো থাকুক পৃথিবীর সকল শিক্ষক❤️🩹
সাজাপুর ফুলতলা আহঃ কামিল মাস্টার্স মাদরাসা,শাজাহানপুর,বগুড়া - বনাম - মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় !⚽
ফাইনাল ম্যাচ-
গোল- 5/3
23/09/2025
৫২তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলায় দক্ষিণ পারতেখুর উচ্চ বিদ্যালয়ের ভেন্যুতে খেলোয়াড়দের মাঝে বক্তব্য প্রদান করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাদেকুর রহমান।
আজকের ফাইনাল ফুটবল খেলায় মাঝিড়া হাইস্কুল কে পরাজিত করে সাজাপুর ফুলতলা আহঃ কামিল মাস্টার্স মাদরাসা বিজয় লাভ করে ❤️💐
15/09/2025
আলহামদুলিল্লাহ। অত্র মাদরাসার আলিম ১ম বর্ষের ক্লাস উদ্বোধন করেন সহকারী অধ্যাপক মাও আব্দুর রহিম। প্রধান আলোচক হিসাবে ছিলেন ভাইস প্রিন্সিপাল মাও ওয়ারেছুল মোস্তফা আল আতিক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ জনাব মাও মো আব্দুল মান্নান।
01/09/2025
27/08/2025
আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি,
আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’।
আমি নৃত্য-পাগল ছন্দ,
আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।
জাতীয় কবির ৪৯তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়া । আল্লাহ তাঁকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন ।
14/08/2025
অভিনন্দন..
সাজাপুর ফুলতলা আহঃ কামিল মাস্টার্স মাদরাসা,শাজাহানপুর,বগুড়ার মেধাবী শিক্ষার্থী আল-ইমরান,ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (DUET), ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চান্স পেয়েছে। পুরো বাংলাদেশ থেকে মাত্র ৭৫০ জনের মধ্যে সে একজন। মাদরাসার সকল শিক্ষক/শিক্ষিকা ছাত্র-ছাত্রী সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা
দোয়া ও শুভ কামনা রইলো। ভবিষ্যৎ এ মাদরাসার নাম ছড়িয়ে পড়ুক পুরো বাংলাদেশে
24/07/2025
বগুড়ার শাজাহানপুরে
পারফরমেন্স বেজড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম, এসইডিপি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,শিক্ষা মন্ত্রণালয় এর আওতায় এসএসসি ও এইচএসসি ২০২২/২০২৩ উপজেলা পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাজাপুর ফুলতলা আহঃ কামিল মাস্টার্স মাদরাসা,শাজাহানপুর,বগুড়ার সুযোগ্য অধ্যক্ষ আব্দুল মান্নান হুজুর।