23/02/2026
সেমাই কারখানায় অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা।
"ডায়মন্ড লাচ্ছা সেমাই" কারখানা, কই পাড়া, বগুড়া সদর, বগুড়ায় অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা।।
অদ্য ২৩-০২-২০২৬ খ্রি. তারিখ জেলা প্রশাসন, বগুড়া এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে উক্ত কারখানায়-
১. পায়ে মাড়িয়ে সেমাই এর ময়দার ডো তৈরি করতে দেখা য়ায়;
২. অত্যন্ত অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্য তৈরি করতে দেখা যায়।
৩. বিএসটিআই এর মানসনদহীন ও অনুমোদনহীন অবস্থায় সেমাই উৎপাদন এবং মোড়ক জাতকরন করতে দেখা যায়।
এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমাদ এঁর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ "ডায়মন্ড লাচ্ছা সেমাই" কারখানা, কই পাড়া, বগুড়া সদর, বগুড়াকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অনিরাপদ খাদ্য ও উপকরণ বিধি মোতাবেক জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে জনাব মো: রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া এবং অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।
সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন বগুড়া জেলা আনসার ব্যাটালিয়ন সদস্যবৃন্দের একটি চৌকস টিম।
জনস্বার্থে অভিযান চলমান থাকবে।
15/01/2026
চানাচুর কারখানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ২ লাখ টাকা জরিমানা।
বগুড়া সদর উপজেলার বানদিঘী, এরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে "মাহী চানাচুর" কে ১ লাখ এবং "রুচি ফুড" কে ১ লাখ, মোট ২ লাখ টাকা জরিমানা।
অদ্য ১৫-০১-২০২৬ খ্রি. তারিখ জেলা প্রশাসন, বগুড়ার সার্বিক সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে উক্ত কারখানা দুটিতে-
১. ২-৩ মাস ধরে পোড়া তেলে ভেজে চানাচুর তৈরি করতে দেখা য়ায়;
২. অত্যন্ত অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে ময়লা মেঝেতে নোংরা পায়ে তৈরি চানাচুরে মসলা মেশাতে দেখা যায়।
৩. অনুমোদনহীন ও নিষিদ্ধ রাসায়নিক রং ব্যবহার করে চানাচুর তৈরি করতে দেখা যায়।
৪. বিএসটিআই সহ সকল প্রকার মানসনদ ও নিবন্ধনহীন অবস্থায় খাদ্য তৈরি করতে দেখা যায়।
৫. মোড়কে মিথ্যা ও অসম্পূর্ণ ঠিকানা এবং তথ্য দিয়ে খাদ্যপণ্য মোড়কীকরণ করতে দেখা যায়।
এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মেহরাব হোসেন এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ নিরাপদ খাদ্য আইন,২০১৩ এর ৩৯ ধারায় "মাহী চানাচুর" কে ১ লাখ এবং "রুচি ফুড" কে ১ লাখ, মোট ২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অনিরাপদ খাদ্য ও উপকরণ বিধি মোতাবেক জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে জনাব মো: রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া এবং অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।
সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন বগুড়া জেলা পুলিশ সদস্যবৃন্দের একটি চৌকস টিম।
জনস্বার্থে অভিযান চলমান থাকবে।
12/01/2026
"হোটেল সান এন্ড সি" বগুড়ায় অভিযান !! ১,০০,০০০/- (এক লাখ টাকা) জরিমানা।।
আজ ১২/০১/২৬ ইং তারিখ দুপর ১২.০০ টা থেকে বগুড়া শহরের সাতমাথা এলাকার মেরিনা রোডে "হোটেল সান এন্ড সি" তে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার একটি যৌথ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।
এসময় "হোটেল সান এন্ড সি"তে মনিটরিংকালে-
১. অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তেরি করতে দেখা যায়;
২. ময়লা কাপড়ে জিলাপি তৈরি এবং পোড়া তেলে পরোটা তৈরি করতে দেখা যায়;
৩. রান্নাঘর অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর দেখা যায়;
৪. ফ্রিজে রান্না করা ও কাঁচা খাদ্য একইসাথে সংরক্ষণ করতে দেখা যায়।
৫. নিষিদ্ধ ও ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ এর উপস্থিতি ও খাবারে ব্যবহার করতে দেখা যায়।
৬. ইঁদুর, আরশোলা সহ নানা কীটপতঙ্গ তৈরি খাবার খেতে ও নির্বিঘ্ন বিচরণ করতে দেখা যায়।
উক্ত অপরাধে "হোটেল সান এন্ড সি"কে ১,০০,০০০/- (এক লাখ টাকা) জরিমানা আরোপ এবং আদায় করা হয়।
জনাব মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া ও জনাব মোঃ মেহেদি হাসান, সহঃ পরিঃ ভোক্তা অধিদপ্তর, বগুড়া এর নেতৃত্বে পরিচালিত মনিটরিংয়ে জনাব মোঃ শরীফুল ইসলাম, নমুনা সংগ্রহ সহকারী, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া, জনাব মোঃ আব্দুল কাদের, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া উপস্থিত ছিলেন।
সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন জেলা পুলিশের একটি চৌকস টীম।
এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।
11/01/2026
"ভেজাল খেজুর গুঁড়ের কারখানায় অভিযান!! ৫০ কেজি গুঁড় জব্দ ও ১০,০০০/- (দশ হাজার টাকা) জরিমানা।।
অদ্য ১১/০১/২৬ ইং তারিখ সকাল ১১.০০ টা থেকে বগুড়া সদর উপজেলার ফাঁপোড় দক্ষিণ পাড়া এলাকায় "মোজাম্মেল এর গুঁড় কারখানায়" নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার একটি যৌথ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।
মনিটরিংকালে-
১. খেজুর রসে চিনি মিশিয়ে গুঁড় প্রস্তুত করতে দেখা যায়;
২. গুঁড় তৈরিতে নিষিদ্ধ ও ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ব্যবহার করতে দেখা যায় এবং ১ কেজি হাইড্রোজ জব্দ করা হয়;
উক্ত অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০,০০০/- (দশ হাজার টাকা) জরিমানা আরোপ এবং আদায় করা হয়। প্রায় ৫০ কেজি নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ ও চিনি মিশ্রিত গুঁড় এবং ১ কেজি হাইড্রোজ বিধি মোতাবেক জব্দ ও ধ্বংস করা হয়।
জনাব মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া ও জনাব মোঃ মেহেদি হাসান, সহঃ পরিঃ ভোক্তা অধিদপ্তর, বগুড়া এর নেতৃত্বে পরিচালিত মনিটরিংয়ে জনাব মোঃ শরীফুল ইসলাম, নমুনা সংগ্রহ সহকারী, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া, জনাব মোঃ আব্দুল কাদের, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুরা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন জেলা পুলিশের একটি চৌকস টীম।
এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।
28/12/2025
"বেকারিতে অভিযান !! ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা।।
অদ্য ২৮/১২/২৫ ইং তারিখ সকাল ১২.০০ টা থেকে বগুড়া জেলার কাহালু উপজেলার মুরইল এলাকায় " আয়েশা বেকারি"তে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার একটি যৌথ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।
মনিটরিংকালে-
১. অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্য তেরি করতে দেখা যায়;
২. মোড়কে মিথ্যা তথ্য দিয়ে খাদ্য প্রস্তুত করতে দেখা যায়;
৩. বিস্কুটে এন্টিঅক্সিডেন্ট ব্যবহার করছে মর্মে মিথ্যা বিজ্ঞাপন ব্যবহার করতে দেখা যায়;
৪. অপরিষ্কার মেঝেতে প্রস্তুতকৃত খাদ্য সংরক্ষণ ও মোড়কজাত করতে দেখা যায়।
উক্ত অপরাধে "আয়েশা বেকারি"কে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা আরোপ এবং আদায় করা হয়।
জনাব মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া ও জনাব মোঃ মেহেদি হাসান, সহঃ পরিঃ ভোক্তা অধিদপ্তর, বগুড়া এর নেতৃত্বে পরিচালিত মনিটরিংয়ে জনাব মোঃ শরীফুল ইসলাম, নমুনা সংগ্রহ সহকারী, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া, জনাব মোঃ আব্দুল কাদের, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া এবং জনাব ফজিলাতুন্নেছা ফৌজিয়া, সাধারণ সম্পাদক, ক্যাব, বগুড়া উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন জেলা পুলিশের একটি চৌকস টীম।
এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।
16/12/2025
বিজয় অমর হোক
মহান বিজয় দিবস ২০২৫ এর শুভেচ্ছা... ❤️🇧🇩