ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। পলাশবাড়ী উপজেলা শাখা গাইবান্ধা
আমরা যা কিছুু করি তা যেন এক মাত্র আল্লাহর জন্য হয়।
আসিফ ভাই চরমোনাই গিয়েছেন এটা তেমন বড় কোনো বিষয় না হলেও তিনি সেখানে এক সাক্ষাৎকারে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন—যা আগামীর রাজনীতিতে খুউবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
তিনি বলেছেন—রাজনীতিতে অনেকেই ক্ষমতার জন্য নীতিনৈতিকতা ভুলে যায় কিন্তু এখানে চরমোনাইয়ের মোরাল খুব শক্ত, এটা আসলেই সুন্দর বিষয়, গর্বের বিষয়! তারা সামনে আরো ভালো করবে বলে মনে করি।
মূলত এই বক্তব্য গণঅভ্যুত্থান থেকে সংসদ নির্বাচন—এই দেড় বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপর ওঠা সকল অপবাদকে খারিজ করে দেয়, সমঝোতা ভাঙ্গার দায় থেকে মুক্তি দেয় এবং বিশ্বাসঘাতকতার তোহমত বাতিল হয়ে যায়।
যদি আমরা এই তরুণ তুর্কীর ছোট্ট এই বক্তব্যকে বিশ্লেষণ করি তবে ৩টা পয়েন্ট পাবো!
১. অনেকেই আছেন যারা নীতিনৈতিকতা ভুলে যান, গেছেন। প্রশ্ন হলো এই দলগুলো কারা? জমিয়ত ভুলেছে, জামায়াতও ভুলেছে। মজার বিষয় হলো, এই দলগুলো নৈতিকতা যে আশায় ভুলেছিলো তা অর্জন করতে পারেনি! বিপরীতে আইএবি নূন্যতম কোনো অর্জনের আশা ছেড়ে দিয়েও একটা আসন পেয়েছে! সংখ্যাটা ছোটো হলেও নীতির জায়গা ঠিক রেখে প্রতিকূল পরিস্থিতিতে এটা আশা জাগানিয়া!
২. চরমোনাই নীতির বেলায় কঠোর, শক্ত। আসিফ ভাইয়ের এই স্বীকারোক্তি সমঝোতা ভাঙ্গার কারণকে সুস্পষ্ট করে দেয়। বস্তুতই আইএবি সমঝোতাকে আসন, ১৪৩এ গ্রেটের জন্য নয় বরং নীতিনৈতিকতা বিসর্জন দিবে না বলেই ভেঙ্গে দিয়েছিলো।
৩. নীতির ক্ষেত্রে কঠোর অবস্থানকে তিনি সাধুবাদ জানিয়েছেন, সামনে আইএবি আরো ভালো করবে এই আশাও তিনি রেখেছেন।
এই পয়েন্টে কে বলেছে ও কি বলেছে তার দিকে লক্ষ্য করুন। বলেছে—জেনজির প্রতিনিধিত্বকারী, অর্থাৎ এই প্রজন্মও বিষয়গুলো বুঝতে শুরু করেছে। বলা হয়েছে—সামনে আরো ভালো করবে, অর্থাৎ ঠিকমত রাজনীতি করতে পারলে এই ভালো গুণগুলোর বিবেচনায় সচ্ছতায় ঘেরা আইএবি অস্বচ্ছতায় বন্দি জামায়াতকে পিছনে ফেলতে পারবে তা এই প্রজন্মও বিশ্বাস করতে শুরু করেছে।
আসিফ ভাই-ই কেবল নন এবারের মাহফিলে আগত অনেক বড় আলেম, ইসলামি সেলিব্রিটি, রাজনৈতিক বিরোধী দলের নেতা সহ অনেকেই এই বিষয়গুলো স্পষ্ট করে লিখেছেন—এটা ভীষণ ভালো হচ্ছে। সত্য অবশ্য কখনো চাপা থাকে না। সত্য বলার এই ধারা বজায় থাকুক, এটাই কামনা।
যা আল হাক্কু ওযাহাকাল বাতিল.......
06/04/2026
“গার্মেন্টস শ্রমিক কর্মচারী উন্নয়ন ফেডারেশন” নামে শ্রমিক ফেডারেশন গঠন করে সংগঠনের নিবন্ধন সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
আলহামদুলিল্লাহ।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর পলাশবাড়ী উপজেলা শাখার পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
আমরা আশা করি, এই সংগঠনটি দেশের গার্মেন্টস খাতে কর্মরত শ্রমিক-কর্মচারীদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।
04/04/2026
চরমোনাই মাহফিলে এসে মিডিয়ার সামনে যা বললেন এনসিপি নেতা সারজিস আলম Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.
23/03/2026
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
পলাশবাড়ী গাইবান্ধা
Rajshahi Division
