Highway Police Bogura

Highway Police Bogura

Share

Works to secure the Highways

Photos from Highway Police Bogura's post 27/01/2025

হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন্স-পশ্চিম) জনাব মোঃ আবুল কালাম আজাদ মহোদয়ের মাধপুর হাইওয়ে থানা পরিদর্শন।

২৬ জানুয়ারি ২০২৫ইং তারিখে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের আওতাধীন মাধপুর হাইওয়ে থানা বার্ষিক পরিদর্শন করেন জনাব মোঃ আবুল কালাম আজাদ ডিআইজি (অপারেশন্স-পশ্চিম) হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয়। পরিদর্শনকালে ডিআইজি (অপারেশন্স-পশ্চিম) মহোদয় অফিসার ও ফোর্সদের 'সালাম গ্রহণ এবং অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় সভা করেন। পরবর্তীতে কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ-ডে সভায় স্থানীয় লোকজনের সঙ্গে মত-বিনিময় সভায় অংশগ্রহণ এবং মাধপুর বাজার ও আতাইকুলা বাজার পরিদর্শন করেন।

Photos from Highway Police Bogura's post 09/01/2025

পবা হাইওয়ে থানা, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন, বগুড়া কর্তৃক মহাসড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধকল্পে মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাইওয়ে পুলিশের ডিআইজি জনাব মোঃ আবুল কালাম আজাদ, (পশ্চিম অঞ্চল) মহোদয়ের নির্দেশনায় গত ০৮/০১/২৫ইং তারিখে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতিপ্রাপ্ত) জনাব মোঃ শহীদ উল্লাহ হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন এর উপস্থিতিতে রাজশাহী জেলার বানেশ্বর বাজারে অত্র থানার আওতাধীন মহাসড়কের শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সুশীল সমাজের গণ্যমান্য বাক্তিবর্গ, ড্রাইভার, হেল্পার ও স্থানীও লোকজনকে মহাসড়কে নিরাপদ চলাচল সম্পর্কে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়, যেমন: থ্রি-হুইলারে না ওঠা এবং মহাসড়ক নিরাপদে পার হওয়া, যত্রতত্র পার্কিং না করা ইত্যাদি এবং সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইন মেনে চলার জন্য আহবান করা হয়।

Photos from Highway Police Bogura's post 09/01/2025

হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন, বগুড়ার আওতাধীন বনপাড়া হাইওয়ে থানা পুলিশ কর্তৃক বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয়, নাটোর প্রাঙ্গণে শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সাথে সচেতনতামূলক সভা-

বাংলাদেশ হাইওয়ে পুলিশের ডিআইজি (পশ্চিম অঞ্চল), জনাব মো: আবুল কালাম আজাদ মহোদয়ের নির্দেশনায় হাইওয়ে পুলিশ, বগুড়া রিজিয়ন বগুড়ার পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ শহীদ উল্লাহ মহোদয়ের দিক-নির্দেশনায় গত ইং-০৮/০১/২০২৫ তারিখ বেলা ১২ঃ০০ ঘটিকার সময় নাটোর বনপাড়া হাইওয়ে থানার আওতাধীন মহাসড়কের পাশে বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দের সহিত মহাসড়কে চলাচল/যানবাহনের ব্যবহার সংক্রান্তে সচেতনতামূলক আলোচনা সভা করা হয়। আলোচনাকালে মহাসড়কে থ্রি-হুইলারে না ওঠার জন্য পরামর্শ প্রদান করা হয়। ইহা ছাড়াও মহাসড়ক পারাপারের বিষয়ে সচেতনতামূলক দিক-নির্দেশনা প্রদান করা হয়। শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের মাধ্যমে তাদের নিজ নিজ পরিবারের সদস্যদেরকে মহাসড়ক ব্যবহারের বিষয়ে সচেতন করার জন্য পরামর্শ প্রদান করা হয় এবং সচেতনতামূলক হাইওয়ে পুলিশের লিফলেট বিতরণ করা হয়।

08/07/2024
18/06/2024
18/06/2024
Photos from Highway Police Bogura's post 01/05/2024
Photos from Highway Police Bogura's post 01/05/2024

হাইওয়ে পুলিশ, বগুড়া রিজিয়ন, বগুড়ার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: হাবিবুর রহমান মহোদয় গত ২৯ ও ৩০ এপ্রিল ২০২৪খ্রি. তারিখে বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীতে ২৬তম শিক্ষানবিশ সার্জেন্ট (শিঃ সাঃ) ব্যাচ ২০২২ এর যোগদানকৃত সর্বমোট ৭২০ জন প্রশিক্ষণার্থীর ০১ বছর মেয়াদী প্রশিক্ষণ Module 114: Investigation on Road Accident Case এর অন্তর্ভুক্ত Practical Session on Mock Road Accidental Case, Investigation of Mock Road Accidental Cases and Importance of data Proceeding Collection (MAAP-5) বিষয়সমূহে তাত্ত্বিক এবং ব্যবহারিক পাঠদান করেন।

Photos from Highway Police Bogura's post 22/04/2024

তীব্র তাপদাহে মহাসড়কে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন, বগুড়া। অদ্য ২২/০৪/২০২৪ খ্রিঃ হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন, বগুড়ার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: হাবিবুর রহমান মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: আব্দুল কাদের জিলানী মহোদয় ডিউটিরত পুলিশ সদস্যদের মাঝে মিনারেল ওয়াটার এবং খাবার স্যালাইন বিতরণ করেন।

09/04/2024
Want your business to be the top-listed Government Service in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Rajshahi

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00