প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিবৃতি
২৩/০৫/২০২৬
রাজশাহী নগরীর মতিহার এলাকায় গৃহবধূ রিতু খাতুন রিয়াকে নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে স্বামী মিজানুর রহমান মিজানসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল শুক্রবার বিনোদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন স্থানীয়রা।
সেই মানববন্ধনের সংবাদে রিয়া খাতুনের স্বামী মিজানকে জামায়াত নেতা উল্লেখ করা হয়েছে কয়েকটি অনলাইন গণমাধ্যমে যা বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়েছে। রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ড. মাওলানা কেরামত আলী ও সেক্রেটারি মু ইমাজ উদ্দিন মন্ডল এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন।
তারা বিবৃতিতে বলেন, প্রকৃত ঘটনা হলো ঐ এলাকার জামায়াতে ইসলামীর যুব সাংগঠনিক সম্পাদক মো মিজানুর রহমান, পিতা আব্দুস শুকুর ধরমপুর, মতিহার রাজশাহী পেশায় ইন্টারনেট ব্যবসায়ি তিনি হত্যাকােন্ডর শিকার রিতু খাতুন রিয়ার সাথে কোনো সম্পর্ক নেই।
অভিযুক্ত ব্যক্তি রিতু খাতুন রিয়ার স্বামী যাকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করেছেন তিনি হলেন মো. মিজানুর রহমান ওরফে ব্যাটারি মিজান পিতা : সুক্তার আলী স্থানীয় বিএনপি নেতা ধরমপুর, মতিহার, রাজশাহী পেশা ব্যাটারি ও জমির ব্যবসায়ী যার সাথে জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।
বার্তা প্রেরক
মো. মোস্তাফিজুর রহমান আশু
সহ- প্রচার ও মিডিয়া সম্পাদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী
রাজশাহী মহানগরী
Jamaat Rajshahi City
Official page of Rajshahi City, Bangladesh Jamaat-e-Islami.
শিশু রামিসার নৃশংস হত্যাকান্ডের বিচার দাবিতে রাজশাহী মহানগরী মহিলা জামায়াতের উদ্যোগে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন।
22/05/2026
রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত
দুর্নীতি , চাঁদাবাজির কারণে ৩ মাসেই বিএনপি ব্যর্থ সরকার: রফিকুল ইসলাম খান
(প্রেস বিজ্ঞপ্তি)
২২/০৫/২০২৬
রাজশাহী মহানগরী ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সাবেক ছাত্রশিবির নেতৃবৃন্দের নিয়ে এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর একটি কনফারেন্স হলে দিনব্যাপি এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী এমপি , যৌথ সঞ্চালনা করেন রাজশাহী মহানগরীর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম মোর্তুজা।
শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। তিনি বলেন, বর্তমান বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করার পর তিন মাস অতিবাহিত হয়েছে তারা প্রমাণ করেছে তারা ব্যর্থ। তারা প্রত্যেকটা সেক্টরের দলীয়করণ করেছেন। দেশের প্রত্যেকটা বিভাগে দুর্নীতির ও চাঁদাবাজির কারণে তারা ব্যর্থ সরকার। খুন ধর্ষণ এসবের একটাও বিচার করতে পারে নাই। তারা ভারতের পাতা আইন বাংলাদেশের বাস্তবায়ন করতে চাই।
তিনি আরো বলেন, আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সমন্বয়ে কাজ করলে সংগঠন যেমন শক্তিশালী হবে, তেমনি সমাজেও ইতিবাচক পরিবর্তন আসবে। বর্তমান সময়ে কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে জ্ঞান, ধৈর্য এবং পরিকল্পিত কর্মপদ্ধতির বিকল্প নেই। একই সঙ্গে প্রতিটি এলাকায় সুশৃঙ্খল দাওয়াতি কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপি। তিনি বলেন, সংগঠনের ভিত্তি শক্তিশালী করতে তৃণমূল নেতাদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বাড়ানো অত্যন্ত জরুরি। শিক্ষা শিবির এ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিক্ষা শিবিরে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের ইসলামীর আমীর মো. আব্দুল খালেক, রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, ডা. মো. জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ব্যাবসা ও কল্যান সম্পাদক অধ্যাপক একেএম সারওয়ার জাহান প্রিন্স।
বার্তা প্রেরক
মোস্তাফিজুর রহমান আশু
সহ-প্রচার ও মিডিয়া সেক্রেটারি
বাংলাদেশ জামায়াতে ইসলামী
রাজশাহী মহানগরী
17/05/2026
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যাচ্ছে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ করতে যাচ্ছে। মোটরসাইকেলের মালিক ও চালক সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন; জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহনটি ব্যবহার করেন।
করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুষগুলোর ওপর অতিরিক্ত কর আরোপ অবশ্যই উচিত নয়।
আশা করি সরকার এমন কোনো চিন্তা করে থাকলে তা থেকে সরে আসবে। অন্যথায় এটি একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।
Dr. Shafiqur Rahman
16/05/2026
স্থিরচিত্র- : গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহী বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখছেন ডা. শফিকুর রহমান এমপি, মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
🔴LIVE>>>
১১ দলীয় ঐক্য জোটের বিভাগীয় সমাবেশ-২০২৬
🔴LIVE>>>
১১ দলীয় ঐক্য জোটের বিভাগীয় সমাবেশ-২০২৬
১১ দলীয় ঐক্য জোটের রাজশাহী বিভাগীয় সমাবেশ সরাসরি লাইভ দেখতে পেইজটি ফলো রাখুন
১১ দলীয় ঐক্য জোটের রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করতে আজ সন্ধ্যার পর নগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালিয়া থানার উদ্যোগে আগামীকাল ১৬ মে বিভাগীয় মহা সমাবেশ উপলক্ষে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
বিভাগীয় সমাবেশ:
তারিখঃ ১৬ মে ২০২৬ | শনিবার
সময়ঃ দুপুর ২.০০টা
স্থানঃ ঐতিহাসিক মাদ্রাসা মাঠ, রাজশাহী।
Jamaat Rajshahi City
Bangladesh Jamaat-e-Islami
Emaj Uddin Mondal
Prof. Md Mazidur Rahman
Josim Uddin Sorkar
জসিম উদ্দিন সরকার
আগামী শনিবার ১৬ তারিখের জনসভায় ১১ দলীয় ঐক্য জোটের রাজশাহী বিভাগীয় সমাবেশ।
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং ফারাক্কা বাঁধের প্রতিবাদ ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবীতে রাজশাহী বিভাগীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহাসিক মাদ্রাসা মাঠের সর্বোচ্চ প্রস্তুতি চলছে।
Jamaat Rajshahi City
Bangladesh Jamaat-e-Islami
#রাজশাহী
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Rajshahi
