27/09/2025
বাঘা থানার গেট সংলগ্ন ফুড লাভার এর রেস্টুরেন্টের মালিক বোরহান কে সরাসরি হ*ত্যার উদ্দেশ্যে তিনজন হেলমেট ধারি রেস্টুরেন্টে প্রবেশ করে । দেশীয় অ*স্ত্র নিয়ে, অস্ত্র চালাতেই হাতাহাতির একপর্যায়ে হামলাকারীরা ব্যার্থ হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ,সাথে সাথে স্থানীয় লোকজন তাদেরকে ধরে বাঘা থানায় হস্তান্তর করা হয়। হামলাকারীদের বাসা চারঘাট থানা , এমনটাই বলছে সাধারণ জনগণ।
26/09/2025
আয়াতুল কুরসি: মহিমা, ফজিলত ও ব্যাখ্যা
কোরআনের সবচেয়ে মহিমান্বিত আয়াত হলো আয়াতুল কুরসি। ‘আয়াতুল কুরসি’ হলো সুরা বাকারার ২৫৫ নম্বর আয়াত। এটি আল্লাহর একত্ব, জ্ঞান, শক্তি এবং সার্বভৌমত্বের অনন্য ঘোষণা।
আল্লাহর গুণাবলি নিয়ে এত বিস্তৃত ও গভীর বর্ণনা আর কোনো একক আয়াতে পাওয়া যায় না। এজন্যই রাসুল (সা.) একে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেছেন।
আয়াতুল কুরসির উচ্চারণ
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল-হাইয়্যুল-ক্বাইয়্যূম, লা তাকুযুহু সিনাতুওঁ ওয়ালা নাওম, লাহূ মা ফিস্-সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান্ যাল্লাযি ইয়াশফাউ ইন্দাহু ইল্লা বি ইযনিহ, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়ালা ইউহিতুনা বি শাইইম্ মিন ইলমিহি ইল্লা বিমা শা’আ, ওয়াসিয়া কুরসিইহুস্-সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়াহুয়াল আলিইয়্যুল আজিম।
আয়াতুল কুরসির ফজিলত
১. সবচেয়ে বড় আয়াত: রাসুল (সা.) উবাই ইবনে কা’ব (রা.)-কে জিজ্ঞেস করেছিলেন: “আল্লাহর কিতাবের সবচেয়ে বড় আয়াত কোনটি?” তিনি বললেন: আয়াতুল কুরসি। রাসুল (সা.) বললেন: “ও উবাই, জ্ঞানের অভিনন্দন তোমাকে।” (সহিহ মুসলিম, হাদিস ৮১০)
এই ‘বড়’ মানে দৈর্ঘ্যে বড় তা নয়, বরং মর্যাদায় বড় বুঝাবার অর্থে বলা হয়েছে। কোরআনের সবচে; দীর্ঘ আয়াত সুরা বাকারার ২৮২ নম্বর আয়াত।
২. শয়তান থেকে সুরক্ষা: রাসুল (সা.) বলেছেন: “যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তার জন্য একজন রক্ষক নিযুক্ত করবেন এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারবে না।” (সহিহ বুখারি, হাদিস ২৩১১)
৩. নামাজের পর পড়ার ফজিলত: রাসুল (সা.) বলেছেন: “যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে প্রবেশে কেবল মৃত্যু বাধা হয়ে থাকবে।” (সুনানে নাসাঈ, হাদিস: ৯৯২৮; সহিহুল জামি’, হাদিস: ৬৪৬৪)
মুফাসসিরদের ব্যাখ্যা
ইমাম কুরতুবি (রহ.) বলেন, আয়াতুল কুরসি আল্লাহর মহিমার এমন সার্বিক বর্ণনা, যা আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠায় সর্বশ্রেষ্ঠ দলিল। এখানে আল্লাহর জীবন, জ্ঞান ও কুদরতের পূর্ণতা বর্ণিত হয়েছে। (কুরতুবি, আল-জামি লি আহকামিল কুরআন, ৩/২৭৬, দারুল কুতুব আল-মিসরিয়্যাহ, ১৯৬৪)
কেন আয়াতুল কুরসি এত তাৎপর্যপূর্ণ?
১. এতে তাওহীদের ঘোষণা আছে, যা আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করে।
২. আল্লাহর হেফাজতের প্রতিশ্রুতি আছে, অর্থাৎ, শয়তান ও অশুভ শক্তি থেকে মানুষকে রক্ষা করে।
৩. আত্মার প্রশান্তি লাভ হয় এবং পাঠ করলে হৃদয়ে সান্ত্বনা আসে।
৪. জান্নাতের সুসংবাদ আছে, অর্থাৎ, নামাজের পর নিয়মিত পাঠকারীর জন্য জান্নাত অবধারিত।
কখন পড়ব আয়াতুল কুরসি
প্রতিটি ফরজ নামাজের পর পড়া।
ঘুমানোর আগে পড়া।
বিপদের সময়ে পড়া।
বাচ্চাদের শেখানো যাতে তারা আল্লাহর হেফাজতে থাকে।
আয়াতুল কুরসি কেবল একটি আয়াত নয়; এটি মুমিনদের জন্য ঢাল, প্রশান্তি ও ঈমানের দৃঢ়তা। আল্লাহর মহিমা ও একত্বের ঘোষণা সম্বলিত এই আয়াতের ফজিলত কোরআন ও হাদিসে বারবার উল্লেখিত হয়েছে।
এজন্য আমাদের প্রত্যেকের উচিত আয়াতুল কুরসি মুখস্থ করা, নিয়মিত পাঠ করা এবং এর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করা।
27/06/2025
জানেন কি?
পৃথিবীর প্রধান অক্সিজেন-উৎপাদক আসলে গাছপালা নয়—সমুদ্র!
সমুদ্রের উপরিভাগে ভেসে থাকা ফাইটোপ্ল্যাংকটন নামের ক্ষুদ্র জীবগুলোই পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় ৫০% সরবরাহ করে।
আমরা যাকে “পৃথিবীর ফুসফুস” বলি, সেই বন-জঙ্গল সরবরাহ করে মাত্র ২৮% অক্সিজেন।
তাই শ্বাস নেয়ার সময় গাছের পাশাপাশি নীল মহাসাগরকেও ধন্যবাদ জানাতে ভুলবেন না।
17/02/2025
মাত্র ০২ মাসের ফুটফুটে বাচ্চা । বাবা মা দুজনেই উচ্চ শিক্ষা শেষ করে চাকুরির খোঁজে আছে। বাড়ী রাজশাহীর একটি উপজেলায় বসবাস। গত পরশু রাত ০৮ টার সময় দাদীর জন্য কেনা ব্যাথার ঔষধ Tramadolol 100 mg Suppositor (Anadol Suppository) এ বাচ্চাটিকে মা ভুল করে প্রয়োগ করে। রাত ১১ টার দিকে বাচ্চা প্রায় অচেতন হয়ে যায়। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছিলেন। রাত ১২.৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু আইসিইউতে ভর্তি হয়।
অচেতন ও নীলাভ পর্বত বাচ্চাটিকে তাৎক্ষণিকভাবে লাইফ সাপোর্ট দেওয়া হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায়, আজ সকালে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। আমরা আশা করছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আগামীকাল বাচ্চাটিকে বাবা মা এর কাছে ফেরত দেওয়া সম্ভব হবে।
২০২৪ সালে আমাদের শিশু আইসিইউতে মোট ১৫ জন বাচ্চাকে প্রায় একই রকম কারনে ভর্তি করতে হয়েছে, অর্থাৎ, বাবা-মা বা স্বজনদের ভুলে তারা মৃত্যু ঝুঁকিতে চলে গিয়েছিল, তার মধ্যে ১২ জন মহান আল্লাহ পাক এর ইচ্ছায় বেচে গেছে। এর মধ্যে, ০২ জন বাসায় ড্রিংসের বোতলে রাখা কেরোসিন আর ০১ জন ঘাস মারা বিষ ( Paraquat) খেয়ে ফেলেছিল।
যে কোন ঔষধ বা বিষ ( Poisonous) সব সময়ই শিশুদের নগালের বাইরে রাখুন। শিশুকে কোন ঔষধ খাওয়ানো বা প্রয়োগ করার আগে বার বার সঠিক কিনা জেনে নিশ্চিত হবেন। কোন সময়েই অনুমান করে বা আন্দাজে কোন ঔষধ নিজে খাবেন না, বা প্রিয়জনকে খাওয়াবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আমাদের নিজেদের ভুলের কারনে স্বজনরা যেন কোন প্রকার মৃত্যু ঝুঁকিতে পড়া বা মৃত্যু বরন না করে।
- ডা: আবু হেনা মোস্তফা কামাল
আইসিইউ প্রধান
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
১১/০২/২০২৫
08/12/2024
মনোবিজ্ঞানীদের মতে যদি আপনি কষ্টে বা টেনশনে থাকেন
তাহলে মায়ের সাথে কথা বলেন,
কারণ মায়ের আওয়াজ আমাদের
শরীরে অক্সিটোশিন নামক কেমিক্যাল রিলিজ করে যার
ফলে মুড ভালো হয়ে যায়! 😊
04/12/2024
Shout out to my newest followers! Excited to have you onboard! Mukter Hossen, Rezaul Karim, Sultana Nodi, Md Selim Reza CE, Ami Amar Moto, Md Sweet Khan, Evan King, Md. Mamun Shekh, Rimjhim Bristy, Mim Akter, Alamin Alamin, MD Ashik Islam, Emon Islam
20/11/2024
Shout out to my newest followers! Excited to have you onboard! Abdul Bari, MD Sojib Ahmed, Masud Rana, Shihab Khan, Robin Ahmed, Sk Shahjalal Saju, Fayshal Ahmmed
20/11/2024
দালালের ফাইলে আগে সই করেন রাজশাহী পাসপোর্ট অফিসের ডিডি
11/11/2024
ইয়া একটা ছোট্ট বেলার স্মৃতি। যাদের বাড়িতে খেজুরের গুড় ছিল তাদের বাড়িতে যখন ছোট ছেলেরা আসতো তখন কাঁঠালের পাতায় করে এমন করে খেজুরের গুড় দিত।
01/11/2024
ইসলামে ধৈর্যের গুরুত্ব
ধৈর্য একটি মহৎ গুণ, যা ইসলামে অত্যন্ত গুরুত্ব সহকারে উল্লেখিত হয়েছে। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে কঠিন সময়ে, ধৈর্য ধারণ করা আমাদের ইমানের শক্তি ও আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসকে দৃঢ় করে তোলে। কোরআন ও হাদিসে ধৈর্যের ব্যাপারে অনেকবার উল্লেখ করা হয়েছে এবং আল্লাহ তা'আলা ধৈর্যশীলদের বিশেষ পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন।
ধৈর্যের অর্থ ও এর গুরুত্ব
ধৈর্যের অর্থ হলো, প্রতিকূলতা বা বিপদের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখা, হতাশ না হওয়া এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা। কোরআনে আল্লাহ বলেন:
> "হে মুমিনগণ! ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের সাথে একে অপরকে সহায়তা করো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হও।" (সূরা আল ইমরান, আয়াত ২০০)
এই আয়াত থেকে আমরা শিখতে পারি যে ধৈর্যশীল হওয়া আমাদের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর নিকট ধৈর্যের অধিকারী ব্যক্তি অত্যন্ত প্রিয়।
ধৈর্যের বিভিন্ন ধরন
ইসলামে তিন প্রকারের ধৈর্য উল্লেখ রয়েছে:
1. আল্লাহর আদেশ পালনে ধৈর্য: যেমন, নিয়মিত নামাজ আদায় করা, রোজা রাখা এবং অন্যান্য ফরজ ইবাদাত পালন করা।
2. পাপ কাজ থেকে বিরত থাকার ধৈর্য: আল্লাহ আমাদের কিছু কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। যেমন, মিথ্যা বলা, চুরি করা, বা হিংসা করা।
3. কঠিন সময়ে ধৈর্য ধারণ: জীবনে বিভিন্ন সময়ে আমরা বিপদে পড়ি। যেমন, প্রিয়জন হারানো, অসুস্থতা, বা আর্থিক কষ্ট। এসব সময়ে ধৈর্য ধরার জন্য আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হন।
ধৈর্যশীলদের জন্য পুরস্কার
আল্লাহ কোরআনে ধৈর্যশীলদের জন্য বিশেষ পুরস্কারের কথা উল্লেখ করেছেন:
> "নিশ্চয়ই যারা ধৈর্যশীল, তাদের জন্য সীমাহীন পুরস্কার রয়েছে।" (সূরা যুমার, আয়াত ১০)
এই আয়াতটি থেকে বোঝা যায়, আল্লাহ ধৈর্যশীলদের জন্য অগণিত পুরস্কার রেখেছেন। পৃথিবীতে ধৈর্যশীল থাকা কঠিন হতে পারে, কিন্তু আল্লাহর উপর আস্থা রাখলে আমরা নিশ্চিন্ত থাকতে পারি যে আমাদের ধৈর্যের ফল তিনি আমাদের দিবেন।
হাদিসে ধৈর্যের গুরুত্ব
নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
> "ধৈর্য হলো ঈমানের অর্ধেক।" (তিরমিজি)
এই হাদিস থেকে বোঝা যায়, একজন মুসলিমের ঈমানের অন্যতম প্রধান দিক হলো ধৈর্যশীল হওয়া। আমাদের জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ এবং পরীক্ষায় ধৈর্যশীল থাকাই আল্লাহর নৈকট্য লাভের অন্যতম পথ।
ধৈর্য ধারণের উপায়
ধৈর্য ধারণ সহজ নয়, তবে কিছু উপায় অনুসরণ করে আমরা ধৈর্যশীল হতে পারি:
1. আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন: আল্লাহ আমাদের যা দেন বা যে অবস্থায় রাখেন, তা আমাদের জন্য উত্তম।
2. নামাজ ও দোয়ায় মনোযোগী হন: নামাজ ধৈর্য ধারণে সহায়ক এবং আল্লাহর নিকট ধৈর্যের জন্য দোয়া করুন।
3. সাহায্যের জন্য কোরআন ও হাদিসের দিকে ফিরে আসুন: কোরআন ও হাদিসে ধৈর্যের বিভিন্ন উদাহরণ রয়েছে যা আমাদের অনুপ্রাণিত করতে পারে।
উপসংহার
ধৈর্য হলো এমন একটি গুণ যা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের সাহায্য করে। ইসলামে ধৈর্যের গুরুত্ব অপরিসীম এবং ধৈর্যশীলদের জন্য আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত পুরস্কারের প্রতিশ্রুতি রয়েছে। তাই প্রতিটি মুসলিমের উচিত জীবনের প্রতিটি চ্যালেঞ্জে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর আস্থা রাখা। আল্লাহ আমাদের ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন, আমিন।
26/10/2024
Shout out to my newest followers! Excited to have you onboard! Md Hannan Hossain, Md Kawsar Ahmed, Md Shawon Alli, Atiqul Ali, Lalon Aill, Masum Khan