RUCentral Library

RUCentral Library

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RUCentral Library, Library, Central Library, University of Rajshahi, Rajshahi.

Photos from RUCentral Library's post 16/12/2024

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম পিএইচডি থিসিসের স্মৃতি

বাঙালি বহুভাষাবিদ ও দার্শনিক ড. মুহম্মদ শহীদুল্লাহ-এর তত্ত্বাবধানে সম্পাদিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম পিএইচডি থিসিসের একটি ছবি

থিসিসের শিরোনাম ছিল:
“মধ্যযুগের বাংলা কাব্যে হেয়াত মামুদ”
(“Special Studies in Heyat Mamud, A Poet of Bengali Literature in the Eighteenth Century, A.D.”)

গবেষক ছিলেন ড. মযহারুল ইসলাম, যিনি বাংলাদেশের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোকাচারবেত্তা, লেখক, গবেষক, শিক্ষাবিদ, লোকতাত্ত্বিক, লোকবিজ্ঞানী, কবি-কথাশিল্পী ও সংগঠক। তাঁর অনন্য অবদান বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয়।

ড. মযহারুল ইসলাম-এর পরিচিতি:
সিনিয়র প্রভাষক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রাক্তন অধ্যাপক ও সভাপতি, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রাক্তন ডীন, কলা অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠাতা মহাপরিচালক, বাংলা একাডেমি
তাঁর গবেষণা, একাডেমিক নেতৃত্ব ও সাহিত্যিক অবদান আমাদের সবার জন্য অনুপ্রেরণার উৎস।

03/02/2023

স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে আগামী ০৫ ফেব্রুয়ারী জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩ দেশ ব্যাপী উদযাপন হতে যাচ্ছে। বিগত বছরগুলোর ন্যায় এবছরও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার দিবসটি উদযাপন করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার এ উপলক্ষে নিম্নলিখিত অনুষ্ঠান মালার আয়োজন করেছে-

১. ৫ ফেব্রুয়ারী ২০২৩ সকাল ১০:০০ টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রধান ফটক থেকে একটি বর্নাঢ্য র‍্যালি।
২. ৫ ও ৬ ফেব্রুয়ারী ২০২৩ গ্রন্থাগার সেবা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি উপলক্ষে হেল্পডেস্কের আয়োজন করা হয়েছে যা উল্লিখিত দুই দিন সকাল ৯:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত চালু থাকবে।

৫ ফেব্রুয়ারী ২০২৩ সকাল ১০:০০ টায় মাননীয় উপাচার্য মহোদয় উপস্থিত থেকে উক্ত র‍্যালি উদ্বোধন করবেন বলে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

উক্ত অনুষ্ঠানে আপনারা সকলেই আমন্ত্রিত।

Want your business to be the top-listed Government Service in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Central Library, University Of Rajshahi
Rajshahi
6205

Opening Hours

09:15 - 19:45