Tamanna Tuba pg

Tamanna Tuba pg

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamanna Tuba pg, Public & Government Service, rajshahi, Rajshahi.

11/08/2024

স্বরাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎকার: ৩-৪ দিনের মধ্যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং এই পরিস্থিতির উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। পরিকল্পনা তো অবশ্যই আছে। ইতিমধ্যে কিছু জিনিস হাতে নেওয়া হয়েছে। পুলিশ এখনো পর্যাপ্ত বের হয়নি। পুলিশের ওপর আক্রমণ করে নির্মমভাবে অনেক পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। এটা সম্পূর্ণ বেআইনি। যদি কোনো পুলিশের কোনো অন্যায় হয়ে থাকে, সেটা বিচার হবে তদন্তের মাধ্যমে। জনগণ যদি বিভিন্ন উদ্দেশ্যে পুলিশকে এভাবে হ্যারাজ (হয়রানি) করে, হত্যা করে, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে? স্বভাবতই তারা একটা সমস্যার মধ্য দিয়ে গেছে। সেখানে তাদের দায় যতখানি, হুকুমদাতাদের দায় তার চেয়ে বেশি। যাঁরা হুকুমদাতা ছিলেন, তাঁরা তো দেশের বাইরে চলে গেছেন। এঁদের ব্যবহার করে পেছনে ফেলে গেছেন। এনারা টার্গেট হয়ে গেছেন। এই অবস্থায় পুলিশ বাহিনী, যাঁরা আইনশৃঙ্খলা রক্ষা করার কথা, তাঁরা মাঠে নেই। তাঁরা ভয়ভীতির কারণে বিভিন্ন জায়গায় লুকিয়ে আছেন। এমনকি আমি এটাও জানি, তাঁদের পরিবার না খেয়ে আছে। বাজারে বের হতে পারছেন না। টাকাপয়সা নেই। একটু সময় লাগবে। ইতিমধ্যে সেনাপ্রধানের সঙ্গে আমার কথা হয়েছে। সেনাবাহিনী তো পুলিশের মতো কাজ করতে পারবে না। তারপরও সেনাবাহিনী মানুষজনকে বুঝিয়ে আইনশৃঙ্খলা রক্ষার চেষ্টা করছে। কিন্তু সেনাবাহিনীরও সীমাবদ্ধতা আছে। পুলিশ যা করতে পারে, তা সেনাবাহিনীকে দিয়ে হয় না। আবার সেনাবাহিনী যা করতে পারে, তা পুলিশ পারে না। তবে ইনশা আল্লাহ আগামী তিন–চার দিনের মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। একটু সময় লাগবে। পুলিশের পক্ষ থেকে কিছু দাবিদাওয়া আছে। এসব দাবিদাওয়া এবং বাহিনীতে শৃঙ্খলা ফেরাতে সরকার কী করবে? সাখাওয়াত: আমি রাজারবাগ যাব। পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলব। তাঁদের অভিযোগ শুনব। যতটুকু সম্ভব আমি চেষ্টা করব, যাতে তাঁদের অভিযোগগুলো শুনে তাৎক্ষণিক না হলেও যত দিন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছি, তার মধ্যে সুরাহার চেষ্টা করব। তাঁদের আশ্বস্ত করতে হবে। তাঁরাও মানুষ। আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার মাঝখানের সময়ে কয়েক দিন দেশের বিভিন্ন জায়গায় হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ বিষয়ে সরকার কি কোনো ব্যবস্থা নেবে? সরকারের পতন এমনভাবে হলো, এটা কোনো স্বাভাবিক পরিস্থিতি নয়। সাংবিধানিক প্রভিশন না। সম্পূর্ণ ধরনের একটি উত্থান হয়েছে। এটা গণ–অভ্যুত্থানও বলা যাবে না, তার ওপরে যদি কিছু থাকে, এটা তাই। যেখানে শিক্ষার্থীরা অকাতরে জীবন দিয়ে জনগণকে সঙ্গে নিতে পেরেছিল। সে ক্ষেত্রে প্রচলিত রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়েছে। সরকার গঠনে কয়েকটা দিন সময় লাগার কারণে আমি নিজেও উৎকণ্ঠায় ছিলাম। ওই সময়ে কিছুটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে; অনেক জায়গায় অনেক সমস্যা হয়েছে। আমি এ জন্য ক্ষমাপ্রার্থী, যদিও এটা আমার দোষ নয়। আমি স্বীকার করছি, সরকার গঠন সঙ্গে সঙ্গে হলে ভালো হতো, সেটা হয়নি। তার মানে এই নয় যে এগোনো যাবে না বা সমস্যার সমাধান করা যাবে না। আমাদের কষ্ট হচ্ছে। আমাদের বিভিন্ন ধরনের লোক বেড়ে গেছে, কেউ ডাকাতির নামে, কেউ অন্য পার্টির নামে এগুলো করছে। আমি স্বীকার করছি, দেশে একধরনের বিশৃঙ্খলা হচ্ছে। কিন্তু আমরা আশাবাদী, দেশ এভাবে চলতে পারে না। ঠিক হয়ে যাবে। দেশের কিছু জায়গায় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে। এসব বিষয়ে সরকারের অবস্থান কী? সংখ্যালঘুদের ওপর হামলা, এটা অত্যন্ত দুঃখজনক। কিছু জায়গায় হামলার কথা শুনেছি। ব্যক্তিগতভাবে আমি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছি, তাদের সহযোগিতা চেয়েছি। তারা যেন এ ধরনের কিছু হতে না দেয়। এখানে মুশকিল হলো এখনো আমার হাতে ফোর্স নেই। সেনাবাহিনী আর কিছু জায়গায় বিজিবি নিয়ে কাজ চলছে। যেটা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশে আমি মাইনরিটি (সংখ্যালঘু) বলতে কাউকে বোঝাই না, আমরা সবাই বাংলাদেশি। সব জায়গায় একটা অরাজকতা হয়েছে। সবাই মিলে একটা সমস্যায় আছি। সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আছে প্রতিবাদ করার। ওনারা প্রতিবাদ করেছেন, এটা নোটিশে আনা হয়েছে। এই মুহূর্তে যত দূর সম্ভব আমরা কিছুতেই এসব ঘটনা ঘটতে দেব না। আমি এটা দৃঢ় ভাষায় বলছি। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে, কারা এসব ঘটনায় জড়িত।

11/08/2024
11/08/2024

মন্দির পাহারায় মাদ্রাসাছাত্ররা: প্রশংসায় ভাসছে নেট দুনিয়া কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে দুষ্কৃতকারীদের হামলাজনিত পরিস্থিতিতে মাদ্রাসা ছাত্রদের মন্দির পাহারা প্রশংসা কুড়িয়েছে নেট দুনিয়ায়। তাদের এ উদ্যোগকে সব শ্রেণিপেশার মানুষ সাধুবাদ জানিয়েছেন। মন্দির পাহারারত মোস্তাক আহমেদ নামের এক মাদ্রাসা শিক্ষার্থী বলেন, ‘আমরা কোনো ধর্মীয় স্থাপনায় আঘাত চাই না, শান্তি চাই। কওমি মাদ্রাসার ছাত্ররা সুনামগঞ্জের সব মন্দিরের নিরাপত্তা দিচ্ছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।’ নিখিল চন্দ্র নামে হিন্দু সম্প্রদায়ের একজন বলেন, ‘মুসলিম ভাইয়েরা আমাদের মন্দির পাহারা দিচ্ছে সারা রাত। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। কোনো ধর্মীয় সংঘাত চাই না।’এ মহতী উদ্যোগের প্রশংসা করে হিন্দু সম্প্রদায়ের লোকজন উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন। সুনামগঞ্জের স্বেচ্ছাসেবক মাদ্রাসা শিক্ষার্থী আম্মার আহমদ বলেন, ‘সুনামগঞ্জ অসাম্প্রদায়িক শহর। এ শহরে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকি। হিন্দুরাও আমাদের ভাইবোন; তাই তাদের নিরাপত্তা ও তাদের অভয় দিতে মন্দিরের সামনে অবস্থান নিয়েছি। যে কয়দিন লাগে আমরা শহরের মন্দিরগুলোতে পাহারা দিয়ে যাব ইনশাআল্লাহ।’

এই উদ্যোগে খুশি সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। রানা দাশগুপ্ত গণমাধ্যমকে বলেন, দেশের বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাাসার শিক্ষার্থীরা মন্দির ও হিন্দু সংখ্যালঘুদের ঘর পাহারা দিচ্ছে। বিষয়টাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি অনুরোধ, নতুন সরকার আসা পর্যন্ত সংখ্যালঘু এলাকা, প্রতিষ্ঠান ও মানুষকে তারা নিরাপত্তা দিক। আমরা দেশে মন্দির বা উপাসনালয়ে হামলার তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি।খবর পাওয়া যায়, কিশোরগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, ভোলা ও ঢাকাসহ দেশের একাধিক স্থানের মন্দির ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করছেন মাদ্রাসাছাত্ররা।

22/01/2024

হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু, ক্ষুধা-তৃষ্ণায় প্রাণ গেল সন্তানেরও

Want your business to be the top-listed Government Service in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Rajshahi
Rajshahi