27/05/2026
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
একটি অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন
27/05/2026
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
20/03/2026
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ
আসসালামু আলাইকুম, মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ঝিকরা উদ্দীপ্ত তারুণ্য সংঘের পক্ষ থেকে ১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের কাজ সফলভাবে সম্পর্ন হয়েছে।
আমাদের এই মহতি উদ্যোগ সফল করার জন্য যারা অর্থ ও শ্রম দিয়ে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি (বিশেষভাবে প্রবাসী ভাইদের প্রতি কৃতজ্ঞতা)। মহান আল্লাহ তাদের দানের হাত আরো প্রসারিত করুন এই কামনা করি।
মহান রব আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন। আমিন।
20/03/2026
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
ঝিকরা উদ্দীপ্ত তারুণ্য সংঘের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা।
03/03/2026
আসসালামু আলাইকুম সন্মানিত সূধী ও বন্ধুগন আপনারা জানেন যে প্রতিবারের ন্যায় এবারও আসন্ন ঈদ উল ফিতর- ২০২৬ এ ""ঝিকরা উদ্দীপ্ত তারুণ্য সংঘ, গরীব-দূঃখী অসহায় ছিন্নমূল মানুষের নিরানন্দের ঈদকে আনন্দময় করতে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।
সেই উপলক্ষে ২০০ পরিবারের মাঝে সেমাই, চিনি,চাল তেল বিতরণের মহতি উদ্যোগ গ্রহন করা হয়েছে। আমাদের এই মহতি উদ্যোগ সফল করতে আপনার আর্থিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
22/01/2026
আলহামদুলিল্লাহ, ''ঝিকরা উদ্দীপ্ত তারুণ্য সংঘ''এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের কিছু খন্ডচিত্র।
যে সকল ভাইয়েরা (প্রবাসী ভাই/বন্ধু সহ)আমাদের আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।মহান আল্লাহ্ যেন সকলের দান কবুল করেন এবং সকলকে ইহকালীন ও পরকালীন উত্তম প্রতিদান দান করেন।আমিন।
আসসালামু আলাইকুম, ""ঝিকরা উদ্দীপ্ত তারুণ্য সংঘের ""সকল শুভানুধ্যায়ী দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আমরা শীতবস্ত্র বিতরণের যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছি তা বাস্তবায়নের জন্য আপনাদের আর্থিক সহযোগিতা একান্ত ভাবে কাম্য এবং শীতবস্ত্র ক্রয়ের জন্য প্রয়োজনীয় অনুদান /অর্থ গ্রহণের শেষ সময় ৮ জানুয়ারী ২০২৬।
অতএব আপনারা সবাই সর্বোচ্চ আর্থিক অনুদান প্রদানের মাধ্যমে আপনাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
17/12/2025
আসসালামু আলাইকুম সূধী,"ঝিকরা উদ্দীপ্ত তারুণ্য সংঘ,,এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের মহতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই মহতি উদ্যোগ সফল করার জন্যে আপনাদের সার্বিক সহযোগিতা এবং আর্থিক অনুদান একান্ত ভাবে কামনা করছি।
#যোগাযোগ সভাপতি:01736-349892
15/12/2025
১৬ ই ডিসেম্বর লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা কোন ভিনদেশী শকুনের থাবায় আর ছিন্ন ভিন্ন না হোক।হাজার বছর ধরে অটুট থাকুক আমাদের এই রক্তস্নাত বিজয়।