বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী

Share

নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী ২০১৫ সালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়।

20/02/2026

ইফতার নিরাপদ রাখুন

Photos from বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী's post 06/02/2026

অদ্য ০৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার বিশুদ্ধ খাদ্য আদালতের বিজ্ঞ বিচারক জনাব মো: আশিকুর রহমান, সহকারী জাজ ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-২, রাজশাহীর নেতৃত্বে এবং জনাব মো. ইয়ামিন হোসেন, নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মেট্রোপলিটন কার্যালয়, রাজশাহীর সহযোগিতায় লক্ষীপুর ও সিএন্ডবি মোড় এলাকায় অবস্থিত নানকিং দরবার হল, রানা মিষ্টি ঘর, তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টকে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনার মাধ্যমে সর্বমোট ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ টাকা মাত্র) জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং আদালত কর্তৃক সালাম হোটেল এন্ড রেস্টুরেন্ট এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ প্রদান করা হয়।

নানকিং দরবার হল প্রতিষ্ঠানে
১। মেয়াদ উত্তীর্ণ পণ্য
২। পোড়া তেল,
৩।ফাঙ্গসযুক্ত কাঠের কাটিং বোর্ড,
৪। নিম্ন মানের মরিচে গুড়ার ব্যবহার
৫। খোলা ডাস্টবিন,
৬।খাদ্যপণ্য তৈরির স্থানসমূহ নোংরা ও অপরিস্কার
৭।লেবেল বিহীন পণ্য ব্যবহার দেখা যায়৷
উপর্যুক্ত কারণে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ টাকা মাত্র) জরিমানা আরোপ ও আদায় করা হয়।

রানা মিষ্টি ঘর প্রতিষ্ঠানে
১।মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের খাদ্য পণ্য (টক দই, ডাল, গুড়, সস),
২।পোড়া তেল,
৩।পঁচা মিষ্টি,
৪।খবরের কাগজ,
৫।লেবেল বিহীন পণ্য পাওয়া যাওয়া
৬। ক্রয়বিক্রয়ের চালান রশীদ প্রদর্শনে ব্যর্থতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ টাকা মাত্র) জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্ট প্রতিষ্ঠানে
১।মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানে খাদ্যপণ্য (নিম্ন মানের ডাল, সস),
২। পোড়া তেলের ব্যবহার,
৩।পঁচা বাদাম, পচাঁ দুধের সরের ব্যবহার
৪। খোলা ডাস্টবিন,
৫।খবরের কাগজ,
৬।আয়োডিন বিহীন লবণ,
৭ লেবেল বিহীন পণ্য ব্যবহার করায়
৮। ক্রয়বিক্রয়ের চালান রশীদ প্রদর্শনে ব্যর্থতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী ৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা মাত্র) জরিমানা আরোপ ও আদায় করা হয়।

সালাম হোটেল এন্ড রেস্টুরেন্ট প্রতিষ্ঠানটিতে
১। মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের খাদ্য পণ্য (নিম্ন মানের ডাল, সস),
২।পোড়া তেল,
৩।কাচাঁ ও রান্ন করা খাবার একত্রে ফ্রিজে পাওয়া যায় (মাছ, মাংস, ভর্তা)
৪। খোলা ডাস্টবিন,
৫। খবরের কাগজের ব্যবহার,
৬। আয়োডিন বিহীন লবণ,
৭। কেওড়া জলের ব্যবহার
৮।লেবেল বিহীন পণ্য (মরিচ ও হলুদের গুড়া) পাওয়া যায়
৯।ক্রয়বিক্রয়ের চালান প্রদর্শনে ব্যর্থতা ফলাফলস্বরূপ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরে করার নির্দেশ প্রদান করেন।

উক্ত সংক্ষিপ্ত বিচার আদালত চলাকালীন আরও উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, রাজশাহী, বিএসটিআই টিম , রাজশাহী কার্যালয়, এবং আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ ও র‌্যাব-৫ এর সদস্যবৃন্দের একটি চৌকস টিম।

নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বাড়াতে রিভার ভিউ স্কুলে কুইজ প্রতিযোগিতা | উত্তরভূমি 02/02/2026

https://uttarbhumi.com/top-news/23820

নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বাড়াতে রিভার ভিউ স্কুলে কুইজ প্রতিযোগিতা | উত্তরভূমি নিরাপদ খাদ্য সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং ভোক্তা অধিকার বিষয়ে প্রাথমিক ধারণা তৈরির লক্ষ্যে রাজশা....

নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বাড়াতে কুইজ প্রতিযোগিতা 02/02/2026

https://dailysonardesh.com/top-news/10464
নিরাপদ খাদ্য নিশ্চিত করি
সুস্থ সবল জীবন গড়ি

নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বাড়াতে কুইজ প্রতিযোগিতা সোনার দেশ ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল পড়তে পারেন ১ রাজশাহীতে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মামলার প...

Photos from বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী's post 22/01/2026

ফ্যাক্টরি মনিটরিং। প্রাণ আরএফএল।
জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী

Photos from বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী's post 21/01/2026

হারভেস্টকৃত টমেটো পরিদর্শন।
পাকানোর প্রক্রিয়া পর্যবেক্ষণ। কৃষক, ডিলারদের সাথে আলোচনা৷ গ্রিনটেস্ট এর মাধ্যমে পরীক্ষণ এবং নমুনা সংগ্রহ কার্যক্রম।
জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী

Photos from বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী's post 20/01/2026

নমুনা সংগ্রহ কার্যক্রম....
৮টি ভিন্ন ভিন্ন ফিডের নমুনা নেওয়া হয়৷ এর মাঝে ক্যাটল, ফিশ, লেয়ার, ব্রয়লারের নমুনা বিদ্যমান।
জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে...
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী

Photos from বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী's post 18/01/2026

জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষাঙ্গনে অভিভাবকদের নিয়ে রাজশাহী জেলার চারঘাট উপজেলার "চারঘাট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়" এ জনসচেতনতামূলক অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে...
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী

Photos from বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী's post 15/01/2026

জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার "পি. এন. সরকারি উচ্চ বিদ্যালয়" এ জনসচেতনতামূলক স্কুল কর্মসূচী আয়োজন করা হয়।
জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে...
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী

Photos from বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী's post 15/01/2026

জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার "পি. এন. সরকারি উচ্চ বিদ্যালয়" এ অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়....
জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে৷
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী

Photos from বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী's post 14/01/2026

নিরাপদ খাদ্য নিশ্চিতে শিক্ষাঙ্গনে অভিভাবক সমাবেশ আয়োজন কর্মসূচির আওতায় রাজশাহীর "দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়" এ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী

Want your business to be the top-listed Government Service in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Rajshahi

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00