বিসিক জেলা কার্যালয়, রাজশাহী

বিসিক জেলা কার্যালয়, রাজশাহী

Share

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। বিসিক জেলা কার্যালয়, রাজশাহী।

Photos from বিসিক জেলা কার্যালয়, রাজশাহী's post 25/05/2026

বিসিক, রাজশাহী
তারিখ: ২৫/০৫/২০২৬

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন মহোদয় বিসিক শিল্পনগরী সপুরা, রাজশাহী এবং রাজশাহী বিসিক শিল্পনগরী-২ পরিদর্শন করেন এবং স্থানীয় শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
পরিদর্শনকালে তিনি শিল্পনগরীর সার্বিক কার্যক্রম, অবকাঠামোগত সুবিধা, উৎপাদন কার্যক্রম, শিল্প উদ্যোক্তাদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন এবং শিল্প খাতের টেকসই উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিকের আঞ্চলিক পরিচালক মহোদয়, বিসিক জেলা কার্যালয়, রাজশাহীর উপ-মহাব্যবস্থাপক মহোদয়, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি, বাংলাদেশ রেশম মালিক সমিতি-এর সভাপতি, বিসিক রাজশাহীর শিল্পনগরী কর্মকর্তা, শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদকসহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীরা রাজশাহীর শিল্পায়ন, বিনিয়োগ সম্প্রসারণ, শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টি এবং স্থানীয় শিল্পের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

20/05/2026

কেরবানীকৃত পশুর চামড়াতে লবণ ও চামড়া সংরক্ষণের উপায়, চলুন দেখে নেয়া যাক!!!!

Photos from বিসিক জেলা কার্যালয়, রাজশাহী's post 12/05/2026

দেশের লবণচাষিদের জীবনমান উন্নয়ন ও লবণ খাতের সার্বিক অগ্রগতি বিষয়ে সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত।

উক্ত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থ সচিব জনাব খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব আব্দুর রহিম খান, শিল্প সচিব জনাব ওবায়দুর রহমান এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান জনাব সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

28/04/2026

কাঁচা আম খুব অল্প সময় পাওয়া যায়। আচাঁর বানিয়ে রাখলে বছরের যেকোনো সময় আমের স্বাদ উপভোগ করা যায়।

ভর্তি চলছে:
১। ফুড প্রসেসিং
২। কাটিং সেলাই প্রশিক্ষণ
৩। বিউটিফিকেশন
৪। মোবাইল ফোন রিপেয়ারিং প্রশিক্ষণে

দেরি না করে আজই যোগাযোগ করুন 01722-030047 What’sApp


20/04/2026
17/04/2026

বিসিক শিল্পনগরী রাজশাহীর পুকুর ইজারা বিজ্ঞপ্তি।
“সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য”

দরপত্র ফর্ম বিক্রয় এর জন্য নির্ধারিত স্থান : বিসিক শিল্পনগরী কার্যালয়, রাজশাহী।
দরপত্র দাখিলের স্থান : বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহী ও বিসিক জেলা কার্যালয়, রাজশাহী।

04/04/2026

"এ বছরের বৈশাখী মেলায় অংশ নেয়ার জন্য CMSME উদ্যোক্তাদের নিকট থেকে আবেদনের আহবান"

ঢাকার কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে অবস্থিত বাংলা একাডেমি প্রাঙ্গনে আগামী ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত বাংলা একাডেমি ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর যৌথ উদ্যোগে ৭দিনব্যাপী 'বৈশাখী মেলা-১৪৩৩' অনুষ্ঠিত হবে।

উক্ত মেলায় মোট ১৩০টির মতো স্টল থাকবে। সেই স্টলসমূহের জন্য আগ্রহী Cottage, Micro, Small & Medium Enterprises (CMSME) খাতের উদ্যোক্তাদের থেকে আগামী ৭ এপ্রিল, রোজ মঙ্গলবার বিকাল ৪টার মধ্যে আবেদনপত্র প্রদানের জন্য আহবান করা হচ্ছে। ফর্মের সাথে প্রয়োজনীয় কাগজপত্র:
➡️ ছবি
➡️ জাতীয় পরিচয়পত্র (NID)
➡️ Tax Identification Number (TIN)
➡️ প্রযোজ্য ক্ষেত্রে Trade License ও বিসিক নিবন্ধন

💰 স্টল ফি
🗳️ বিসিক নিবন্ধিত হলে, ৪,৯০০/= (চার হাজার নয়শত টাকা মাত্র)
🪪 অন্যথায়, ৭,০০০/= (সাত হাজার টাকা মাত্র)

📑 উদ্যোক্তাদের পণ্য যাচাইয়ের সময়
আগামী ৬-৮ এপ্রিল তারিখে আবেদনকারী উদ্যোক্তাগণের পণ্যের মান যাচাই ও বাছাই করা হবে।

📋 পে-অর্ডার জমাদানের সময়সীমা
শুধু 'নির্বাচিত' উদ্যোক্তাগণ ১৩ এপ্রিলের মধ্যে পে-অর্ডার জমা দিবেন

📄 আবেদন ফর্মের লিংক
https://bscic.gov.bd/pages/static-pages/6922dcef933eb65569e12d0b

বিস্তারিত জানতে যোগাযোগ করুন বিসিকের তেজগাঁওস্থ প্রধান কার্যালয়ের ৭ম তলায় অবস্থিত বিপণন বিভাগে, কক্ষ নং - ৭০১৪। এছাড়াও যোগাযোগের জন্য মোবাইল নম্বর:
(i) 01825338620
জনাব শেফালী খাতুন
মহাব্যবস্থাপক, বিপণন বিভাগ
(ii) 01717250807
জনাব ইরতিজা আহমেদ সালমান
উপব্যবস্থাপক, বিপণন বিভাগ
(iii) 01757543986
জনাব জিয়াউল হক জিহাদ
বিপণন বিশ্লেষক, বিপণন বিভাগ
(iv) 01749384407
জনাব ফেরদৌসি সুলতানা
মান নিয়ন্ত্রণ কর্মকর্তা, বিপণন বিভাগ

সময় বাকি মাত্র ৩ দিন!


Photos from বিসিক জেলা কার্যালয়, রাজশাহী's post 02/04/2026

তারিখ: ২ এপ্রিল ২০২৬

সবুজ শিল্পায়ন ও পরিবেশ সুরক্ষায় বিসিকের সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে পরিবেশবান্ধব শিল্প উন্নয়ন ও টেকসই উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে “Green Manufacturing and Environmental Compliance” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এ সেমিনারটি বিসিক জেলা কার্যালয়, রাজশাহীর সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুজ্জামান, পরিচালক (স্কিল অ্যান্ড টেকনোলজি), বিসিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ ফরহাদ আহম্মেদ, প্রিন্সিপাল, বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই) এবং জনাব জাফর বায়েজীদ, আঞ্চলিক পরিচালক, বিসিক আঞ্চলিক কার্যালয়, রাজশাহী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. শাহ মোঃ শাহান শাহরিয়ার, সহযোগী অধ্যাপক, এসি অ্যান্ড সিই বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তিনি তার বক্তব্যে শিল্প খাতে পরিবেশগত মানদণ্ড বজায় রাখা, দূষণ নিয়ন্ত্রণ এবং সবুজ প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ রফিকুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম), বিসিক জেলা কার্যালয়, রাজশাহী।

সেমিনারে বিভিন্ন শিল্প উদ্যোক্তা, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা শিল্প উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোঃ মোফাজ্জল হোসেন, প্রধান অনুষদ সদস্য, বিটিআই, ঢাকা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মুহাম্মদ নুরুল আবছার, সহযোগী অনুষদ সদস্য, বিটিআই, ঢাকা।

সেমিনারটি সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং সবুজ শিল্পায়নের গুরুত্ব তুলে ধরার মাধ্যমে সফলভাবে সমাপ্তি ঘটে

27/02/2026

দক্ষতা অর্জন করুন, সফলতার পথ বেছে নিন!

Want your business to be the top-listed Government Service in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Sopura
Rajshahi

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00