Rajshahi Krishi Unnayan Bank

Rajshahi Krishi Unnayan Bank

Share

Official page of Rajshahi Krishi Unnayan Bank (RAKUB). RAKUB is a state-owned bank in Bangladesh with regional approach. Reserves stand at Tk. 208.50 million.

About RAKUB
Rajshahi Krishi Unnayan Bank (RAKUB) is a state-owned bank in Bangladesh with regional approach. The bank emerged as the government's plan of intensive care to agriculture of Rajshahi and Rangpur administrative divisions providing livelihood to 35 million people of the area. The region is less developed compared to other parts, yet full of potentials in agriculture. Rajshahi and Rangpu

01/06/2026

শোক সংবাদ
========
আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, রাকাব, জোনাল কার্যালয়, রংপুর এর উর্ধ্বতন মুখ্য কর্মকর্তা জনাব মোঃ জিকিরিয়া সরকার ৩০.০৫.২০২৬ তারিখ রাত আনুমানিক ৮:৪৫ টায় নিজ বাসভবনে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে (ষ্ট্রোক) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর ০৮ মাস।

জনাব মোঃ জিকিরিয়া সরকার (১৯৮০-২০২৬) স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর রুহের মাগফেরাত কামনাসহ আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

24/05/2026
Photos from Rajshahi Krishi Unnayan Bank's post 21/05/2026

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের ৬০৪তম সভা অনুষ্ঠিত
===========================================

২১ মে ২০২৬ তারিখ বৃহস্পতিবার বেলা ১১:৩০টায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিচালনা পর্ষদের ৬০৪তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম মরতুজা এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম, এনডিসি; রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ; প্রাণিসম্পদ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক ডা: মোঃ আব্দুল হাই সরকার; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অতিরিক্ত পরিচালক ড. মোঃ আজিজুর রহমান; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম ছায়েদুর রহমান এবং পর্ষদ সচিবালয়ের সচিব মোহাঃ সানা উল্লাহ অংশগ্রহণ করেন। সভার শুরুতে পরিচালনা পর্ষদের সভায় প্রথম যোগদান করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম ছায়েদুর রহমান-কে পর্ষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ স্বাগত জানানো হয়। সভায় ব্যাংক-এর সার্বিক কর্মকাণ্ডের উপর আলোচনান্তে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Photos from Rajshahi Krishi Unnayan Bank's post 12/05/2026

রাকাব-এ ৪৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
================================

১১ মে ২০২৬ তারিখ সোমবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাজশাহীতে রাকাব-এর নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ৪৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত থেকে উক্ত কোর্সের উদ্বোধন করেন। প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম মরতুজা এবং প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদি্‌দন আহম্‌মদ। মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে কর্মকর্তা পর্যায়ের মোট ৪০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। ঊর্ধ্বতন অনুষদ সদস্য কাওসার জাহান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনুষদ সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

Photos from Rajshahi Krishi Unnayan Bank's post 30/04/2026

৪৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
==============================

৩০ এপ্রিল ২০২৬ তারিখ বৃহস্পতিবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এ নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ৪৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহীতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী। প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম মরতুজা এবং রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান। মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রশিক্ষণার্থীদেরকে পুরস্কার এবং কোর্সে অংশগ্রহণকারী সকলকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অনুষদ সদস্য রেজা শাহ ওমর চৌধুরী।

28/04/2026

📢 UPAY Add Money Mega Campaign (23 Apr – 02 May 2026)

Add Money ≥ ৳1000 to UPAY and get a chance to WIN ৳50,000 daily! 🎉

✔ Eligible via Bank A/C, Linked A/C
✔ 1 random winner every day
✔ Reward disbursed next working day.

Don’t miss out—add money now and win big! 💸

Photos from Rajshahi Krishi Unnayan Bank's post 23/04/2026

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এর ISO/IEC 27001:2022 Re-Certification অর্জন
===========================================

সুষ্ঠুভাবে Core Banking System (CBS) পরিচালনা, ক্রমবর্ধমান সাইবার হামলা প্রতিরোধ এবং গ্রাহকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সফলভাবে ISO/IEC 27001:2022 Re-Certification অর্জন করেছে। যুক্তরাজ্যভিত্তিক স্বনামধন্য সার্টিফিকেশন বডি A Cube TIC Limited কর্তৃক রাকাবের অনুকূলে এ সার্টিফিকেশন ইস্যু করা হয়। এ উপলক্ষে ২২ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ০৪:০০ টায় এক আনুষ্ঠানিক certificate handover অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরামর্শক প্রতিষ্ঠান QA PRO Limited-এর MD & CEO জনাব মোঃ জাহাঙ্গীর আলম ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ গোলাম মরতুজা এর নিকট আনুষ্ঠানিকভাবে সনদ হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের মহাব্যবস্থাপক (প্রশাসন) জনাব তাজ উদ্‌দীন আহম্‌মদ এবং আইসিটি সিস্টেম বিভাগের বিভাগীয় প্রধান জনাব আবু হানিফ-সহ উক্ত বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এই সনদ অর্জনের মাধ্যমে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একটি শক্তিশালী Information Security Management System (ISMS) প্রতিষ্ঠা করেছে, যা কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য সুরক্ষা এবং নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে পরিচালিত হয়। রাকাব ভবিষ্যতে আন্তর্জাতিক মান বজায় রেখে গ্রাহকদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

Photos from Rajshahi Krishi Unnayan Bank's post 22/04/2026

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ ফায়ার ড্রিল অনুষ্ঠিত
================================

অগ্নি-দূর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২২ এপ্রিল ২০২৬ তারিখ বুধবার বেলা ১১:০০টায় ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট এন্ড মেইনটেন্যান্স বিভাগ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, রাজশাহী এর যৌথ তত্ত্বাবধানে প্রধান কার্যালয় চত্বরে অগ্নি নির্বাপণ, উদ্ধার ও জরুরী বহির্গমন বিষয়ে মহড়া (ফায়ার ড্রিল) অনুষ্ঠিত হয়। ফায়ার ড্রিল চলাকালীন সময়ে কর্মকর্তা ও কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণে অগ্নিকান্ড সৃষ্টি করে Fire Detection, Alarm and Fire Protection সিস্টেমের কার্যকারিতা পরীক্ষা করা হয়। মহড়ায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম মরতুজা; প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্‌দীন আহম্‌মদ এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধান কার্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান; প্রশিক্ষণ ইনস্টিটিউট; স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহীসহ প্রধান কার্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ এবং ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Photos from Rajshahi Krishi Unnayan Bank's post 05/04/2026

৪৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
==========================

০৫ এপ্রিল ২০২৬ তারিখ রবিবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাজশাহীতে রাকাব-এর নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ৪৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী। প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম মরতুজা এবং প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদি্‌দন আহম্‌মদ। ২৬ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে কর্মকর্তা পর্যায়ের মোট ৪০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। অনুষদ সদস্য মোসাঃ সালমা আখতার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন অনুষদ সদস্য ও অনুষদ সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

Want your business to be the top-listed Government Service in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


272, Banolata C/A Airport Road
Rajshahi
6203