03/06/2026
লেখা আহ্বান | গ্রীন ভয়েস জার্নাল | জুন ২০২৬
শুভেচ্ছা।
এই চলমান জুন মাসে তিনটি বিশেষ দিবস যথা বিশ্ব পরিবেশ দিবস (৫ জুন), বিশ্ব মহাসাগর দিবস (৮ জুন) এবং খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস (১৭ জুন) পালিত হচ্ছে। এছাড়াও শুরু হয়েছে গাছ লাগানোর মৌসুম। ক্রমাগত বাড়ছে তাপমাত্রা, পরিবর্তিত হচ্ছে জলবায়ু, বৃদ্ধি পাচ্ছে দূষণ ও পরিবেশগত ঝুঁকি। নদী, বন, জীববৈচিত্র্য, সমুদ্র, কৃষি এবং মানুষের জীবন-জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে।
এমন প্রেক্ষাপটে পরিবেশ, জলবায়ু, জীববৈচিত্র্য, টেকসই উন্নয়ন, দুর্যোগ, পানি, বন, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব জীবনধারা এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রীন ভয়েস জার্নাল ( .com ) -এর লেখা আহ্বান করা হচ্ছে।
লেখার ধরন:
✍️ প্রবন্ধ
📖 ছোটগল্প
📝 কবিতা
🔬 গবেষণাপত্র
💌 চিঠি
📚 অনুবাদ (প্রয়োজনীয় অনুমতি ও সূত্রসহ)
এবং পরিবেশ বিষয়ক অন্যান্য সৃজনশীল ও গবেষণাধর্মী লেখা।
নির্দেশনা:
• লেখা অবশ্যই মৌলিক ও লেখকের নিজস্ব হতে হবে।
• পরিসংখ্যান, তথ্য বা উদ্ধৃতি ব্যবহার করলে নির্ভরযোগ্য তথ্যসূত্র উল্লেখ করতে হবে।
• বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় লেখা গ্রহণযোগ্য।
• লেখার সঙ্গে প্রাসঙ্গিক ছবি পাঠানো যাবে। ছবিটি নিজের তোলা নাকি অন্য কোনো উৎস থেকে সংগ্রহ করা, তা অবশ্যই উল্লেখ করতে হবে।
• লেখার সঙ্গে লেখকের নাম, হোয়াটসঅ্যাপ নম্বর এবং ই-মেইল ঠিকানা সংযুক্ত করতে হবে।
• পোস্টার বা প্রচারণামূলক কাজে ব্যবহারের জন্য লেখকের একটি ছবি পাঠানো যেতে পারে (ঐচ্ছিক)।
📧 লেখা পাঠানোর ঠিকানা:
[email protected]
📞 যোগাযোগ:
মোনছেফা তৃপ্তি
০১৭৩৫-৮৮৩৮০৯
পরিবেশ রক্ষায় আপনার চিন্তা, গবেষণা, অভিজ্ঞতা ও সৃজনশীলতা পৌঁছে যাক আরও মানুষের কাছে। আপনার মূল্যবান লেখার অপেক্ষায়
-
টিম, গ্রীন ভয়েস জার্নাল
02/06/2026
গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সুযোগ্য 'দপ্তর সম্পাদক' তানভীর আহমেদ-কে জানাই জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন!
পরিবেশবাদী এই যুব সংগঠনের প্রতিটি কাজে তোমার একাগ্রতা, দায়িত্ববোধ এবং পরিশ্রম সত্যিই প্রশংসনীয়। পরিবেশ রক্ষায় এবং সংগঠনের কার্যক্রমে তোমার এই নিরলস প্রচেষ্টা আমাদের সবসময় অনুপ্রাণিত করে।
জীবনের নতুন এই বছরটি তোমার জন্য নিয়ে আসুক অনাবিল আনন্দ, সুস্বাস্থ্য এবং দারুণ সব সাফল্য। তোমার হাত ধরে গ্রীন ভয়েসের কার্যক্রম আরও বহুদূর এগিয়ে যাক— এই কামনাই করি।
অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল!
27/05/2026
আগামীকাল পবিত্র ঈদুল আজহা। ত্যাগের এই মহিমাময় উৎসব উপলক্ষে ‘গ্রীন ভয়েস’-এর সকল সম্মানিত সদস্য, উপদেষ্টামণ্ডলী ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক।
ঈদুল আজহার মহান শিক্ষাকে ধারণ করে একটি মানবিক ও পরিবেশবান্ধব সমাজ গঠনে আমাদের সম্মিলিত প্রয়াস অব্যাহত থাকুক। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে আপনাদের ঈদ উদযাপন হোক নিরাপদ, আনন্দময় ও উৎসবমুখর।
ঈদের এই আনন্দ সবার জীবনে অনাবিল সুখ ও শান্তি বয়ে আনুক।
শুভেচ্ছান্তে,
গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়
20/05/2026
রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা
সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ে নিবেদিত সংগঠন ‘গ্রীন ভয়েস’, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গ্রীন ভয়েস-এর উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশের জাতীয় নির্বাচনে পরিবেশ বিষয়ক অঙ্গীকার: গুরুত্ব, বাস্তবতা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ’ শীর্ষক রচনা প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে!
সম্মানিত বিচারকমণ্ডলীর নিবিড় ও নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতে বিজয়ী হয়েছেন যারা:
🥇 প্রথম স্থান: জান্নাতুন নাঈম
👉 বিভাগ: মনোবিজ্ঞান বিভাগ
🥈 দ্বিতীয় স্থান: জাকারিয়া
👉 বিভাগ: আইন বিভাগ
🥉 তৃতীয় স্থান: খানম জুয়াইরিয়া বিনতে ফৈজী
👉 বিভাগ: উদ্ভিদ বিজ্ঞান বিভাগ
বিজয়ী সকলকে ‘গ্রীন ভয়েস’-এর পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা! এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি পরিবেশপ্রেমী শিক্ষার্থীকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।
📢 পুরস্কার বিতরণী সংক্রান্ত জরুরি তথ্য:
আপনাদের পুরস্কার বিতরণের তারিখ, সময় এবং স্থান খুব শীঘ্রই আপনাদের প্রদত্ত মোবাইল নম্বর, ইমেইল অথবা আমাদের এই অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই নিয়মিত চোখ রাখুন আমাদের পেজে!
পরিবেশ রক্ষায় তারুণ্যের এই জয়যাত্রা অব্যাহত থাকুক।
18/05/2026
পরিবেশবাদী যুব সংগঠন 'গ্রীন ভয়েস'-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, পরিবেশ ও প্রকৃতির অকৃত্রিম বন্ধু মোঃ আহসান হাবীব ভাইয়ের আজ শুভ জন্মদিন।
গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আপনাকে জানাই জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা ও নিরন্তর ভালোবাসা। পরিবেশ রক্ষার এই মহৎ আন্দোলনে আপনার দিকনির্দেশনা, আন্তরিকতা ও নিরলস শ্রম আমাদের জন্য সবসময়ই বড় অনুপ্রেরণা।
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আগামী দিনগুলো হোক আরও সুন্দর, সাফল্যমণ্ডিত এবং প্রকৃতি ও পরিবেশের কল্যাণে আপনার এই পথচলা হোক আরও সুদীর্ঘ!
14/05/2026
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয়টি হলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে
গ্রীন ভয়েস প্রীতি পরিবেশ বিতর্ক ২০২৬
🗓 শুক্রবার
📍 স্থান: তাপসী রাবেয়া হল
মুখোমুখি বিতর্কে অংশ নিচ্ছে—
🔸 খালেদা জিয়া হল
🔸 রোকেয়া হল
🔸 জুলাই-৩৬ হল
🔸 রহমতুন্নেছা হল
আপনার উপস্থিতিই এই আয়োজনকে প্রাণবন্ত করে তুলবে।
চলুন, যুক্তির মঞ্চে দাঁড়িয়ে সবুজ পৃথিবীর পক্ষে কথা বলি।
আয়োজনে: গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়