25/03/2026
দীর্ঘ ১৮ বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে মহান স্বাধীনতা দিবস–২০২৬-এর গৌরবময় জাতীয় কুচকাওয়াজ প্যারেড।
স্থান : জাতীয় প্যারেড স্কয়ার, পুরাতন বিমানবন্দর তেজগাঁও, ঢাকা।
আগামীকাল এই ঐতিহাসিক আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৌ ও বিমান শাখার ৮ জন বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেছে।
যাদের নেতৃত্বে রয়েছেন ক্যাডেট আন্ডার অফিসার মো: আজম শেখ।
অংশগ্রহণকারী ক্যাডেট
১. ক্যাডেট আন্ডার অফিসার মো: আজম শেখ
২. ক্যাডেট সার্জেন্ট সোহাগ মিয়া
৩. ক্যাডেট কর্পোরাল তাপস কুমার
৪. ক্যাডেট কর্পোরাল মো: আসাদুল ইসলাম হাবিব।
৫. ক্যাডেট কাজী মোছাব্বির সাজিন
৬. ক্যাডেট সাইফুল ইসলাম
৭. ক্যাডেট জয়িতা রাণী রায়
৮. ক্যাডেট শিল্পী রাণী
গত ৭ মার্চ থেকে তারা নিরলস পরিশ্রম ও কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করেছে। শৃঙ্খলা, দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে তারা কুচকাওয়াজ সফল করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
তাদের এই প্রচেষ্টা ও অংশগ্রহণ নিঃসন্দেহে গৌরবের, যা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বিএনসিসির জন্য এক অনন্য অর্জন।
সকলের জন্য রইলো আন্তরিক শুভকামনা 🇧🇩
07/03/2026
Congratulations to Cadet Under Officer Tanvir Ahmed Hamza!
We are proud to announce that Tanvir Ahmed Hamza from Bangladesh National Cadet Corps (BNCC) has been promoted to the prestigious rank of Cadet Under Officer (CUO).
Serving in Alpha Company, 31 BNCC Battalion, Mohasthan Regiment, and representing the Rajshahi University Contingent, this achievement reflects his dedication, discipline, and unwavering commitment to leadership and service.
Your hard work, perseverance, and passion have truly paid off. May this milestone inspire you to reach even greater heights in the future.
Wishing you continued success and excellence in your journey!
16/11/2025
পুরোনো এ্যালবাম থেকে।
সময়: ফেব্রুয়ারি, ২০১৪
স্থান: বিএনসিসি ইউনিট, রাবি।
11/11/2025
৪৯তম (স্পেশাল) বিসিএস শিক্ষা ক্যাডারে (মনোবিজ্ঞান) সুপারিশপ্রাপ্ত হওয়ায় বিএনসিসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন।
বিএনসিসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে আপনাকে ফুলেল শুভেচ্ছা 💐
মোঃ ইমরান হোসাইন
ক্যাডেট কর্পোরাল (২০২১ ব্যাচ)
বিএনসিসি নৌ-শাখা
রাজশাহী বিশ্ববিদ্যালয়
11/11/2025
প্রিয় সুধী,
আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, গত ০৭/১১/২০২৫ ইং তারিখে একটি কুচক্রী মহল কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যম Facebook-এর "বিএনসিসিয়ান" নামক গ্রুপে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনসিসি বিমান শাখার সিইউও মোঃনাসিম উদ্দীনের নামে একটি কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট দেওয়া হয়েছে। পোস্টটি প্রকাশের প্রায় ৭ (সাত) মিনিট পরেই এর একটি স্ক্রিনশট সংগ্রহ করা হয়। পরবর্তীতে দেখা যায় যে, উক্ত স্ক্রিনশটটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে, যার মাধ্যমে নাসিম উদ্দীনের সামাজিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।উক্ত পোস্টটিতে তার সম্পর্কে যেসকল অভিযোগ আনা হয়েছে তা নিতান্তই বাস্তবতাবিরোধী এবং মানহানিকর বক্তব্য। যার মাধ্যমে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করা হয়েছে।
আমরা বিষয়টি অবগত হওয়ার সাথে সাথেই তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি গোচর করি।
কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ,আজ ১১/১১/২৫ ইং তারিখ "রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ" নামক Facebook গ্রুপে উক্ত স্ক্রিনশটটি দিয়ে একই ধরনের পোস্ট পুনরায় প্রদান করা হয়।
যার মাধ্যমে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করা হয়েছে, সেই সাথে বিএনসিসি বিমান শাখার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করা হয়েছে বলে আমরা বিশ্বাস করি।
আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর সুষ্ঠু তদন্তের জন্য মতিহার থানায় একটি সাধারণ ডায়েরিভুক্ত করে রেখেছি।যে কুচক্রী মহল সিইউও নাসিম উদ্দিনের সম্মানহানির উদ্দেশ্যে মিথ্যা ও বানোয়াট পোস্ট প্রদান করেছেন ও তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন আপনাদের মানসিকতার চরম অবক্ষয় ঘটেছে বলে আমরা বিশ্বাস করি।আমরা আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
বিএনসিসি
রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট
18/10/2025
https://www.facebook.com/share/p/1CTyvftxBq/
রাকসু নির্বাচন সুন্দরভাবে আয়োজনে সহযোগিতা করেছেন বিশ্ববিদ্যালয়ের চারটি সংগঠনের প্রায় ৭০০ সেচ্ছাসেবক। তারা টানা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করেছেন।
23/08/2025
🔵🔵 ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে! 🔵🔵
✈️ BNCC বিমান শাখা | রাজশাহী বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট
📅 ২০২৪-২৫ সেশনে নতুন ক্যাডেট ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে!
---
🎓 ভর্তির যোগ্যতাঃ
✅ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১ম বা ২য় বর্ষে অধ্যয়নরত হতে হবে।
---
🛡️ যে সকল সুযোগ-সুবিধা পাচ্ছেন ⬇️
✈️ দ্বিতীয় পর্যায়ের সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে দেশের প্রয়োজনে কাজ করার সুযোগ।
✈️ ISSB-এর প্রস্তুতির জন্য নিয়মিত অফিসারদের দ্বারা গ্রুমিং।
✈️ স্কোয়াড্রন, উইং, সেন্ট্রাল ট্রেনিং ক্যাম্প,ব্যান্ড ক্যাম্প,মেডিকেল ক্যাম্প,দূর্যোগ প্রতিরক্ষা ক্যাম্প,ন্যাশনাল ক্যাম্প—প্রতিটি ক্যাম্পে সার্টিফিকেট!
✈️ টাইপ-৫৬ রাইফেল দিয়ে ফায়ারিং ট্রেনিং ও প্রতিযোগিতায় অংশগ্রহণ।
✈️ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পহেলা বৈশাখ, সমাবর্তন সহ বিভিন্ন প্রোগ্রামে দায়িত্ব পালনের সুযোগ।
✈️ লিডারশিপ ও টাইম ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপমেন্ট।
✈️ সাংস্কৃতিক প্রতিভা (নাচ, গান, বক্তৃতা, অভিনয় ইত্যাদি) প্রকাশের প্ল্যাটফর্ম।
✈️ এয়ারবেস পরিদর্শনের সুযোগ।
✈️ বার্ষিক বৃত্তি এবং RU কর্তৃক সার্টিফিকেট।
✈️ অন-ক্যাম্পাস BNCC সিকিউরিটি জবের অন্তর্ভুক্তির সম্ভাবনা।
---
📌 ভর্তি ফি: মাত্র ১০০ টাকা
📍 অফিসে সরাসরি: রবি–বৃহস্পতিবার | সকাল ১১টা – বিকাল ৫টা
📍 অফিস লোকেশন: রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনসিসি কন্টিনজেন্ট অফিস(মেইন গেট ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথ এর পাশে)
---
💻 অনলাইন ভর্তির জন্য:
➡️ গুগল ফর্ম পূরণ করুন:
🔗 https://docs.google.com/forms/d/e/1FAIpQLSduc9LQ7m6kz7KMr8pv8N3mHammMH7M-ZCXY8LpFdHhlkO3lg/viewform
➡️ বিকাশ/নগদ/রকেট: 01985838690
➡️ ১০০ টাকা পাঠিয়ে Transaction ID ও নিজের একটি ফরমাল ছবি ফর্মে আপলোড করুন।
---
📞 বিস্তারিত জানতে যোগাযোগঃ
👨✈️ ক্যাডেট আন্ডার অফিসার মিজানুর রহমান শাহরুখ: 01621512297 (WhatsApp)
👨✈️ ক্যাডেট আন্ডার অফিসার নাছিম উদ্দিন: 01762834043 (WhatsApp)
👨✈️ ক্যাডেট সার্জেন্ট রাসেল রহমান: 01868405650
👨✈️ ক্যাডেট কর্পোরাল শরিফুল ইসলাম: 01741178991
👨✈️ ক্যাডেট আসাদুল্লাহ লস্কার: 01897596426
👩✈️ ক্যাডেট মেহেজাবিন আশরাফ: 01819448288
---
🌟 স্বেচ্ছাসেবার চেতনায় দীক্ষিত হয়ে নিজেকে গড়ো একজন সুনাগরিক হিসেবে।
✈️ জয়েন করো BNCC এয়ার উইং, RU কন্টিনজেন্ট—এখনই সময়!
23/08/2025
রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনসিসি সেনা শাখায় (শিক্ষাবর্ষ ২০২৩–২৪ ও ২০২৪–২৫) এর জন্য ক্যাডেট রিক্রুটমেন্ট চলছে।
যারা দেশের সেবায় নিজেকে নিবেদিত করতে চান এবং নেতৃত্বের গুণাবলী বিকাশে আগ্রহী, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।
📌 আবেদন শেষ তারিখ: ৩০-০৮-২০২৫
যোগ্যতা:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১ম বা ২য় বর্ষের ছাত্র/ছাত্রী হতে হবে।
সুযোগ-সুবিধা:
১) দেশের জন্য কাজ করার সুযোগ: বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশের দ্বিতীয় পর্যায়ের সামরিক বাহিনীর সদস্য হিসেবে কাজের সুযোগ।
২) আইএসএসবি পরীক্ষার প্রস্তুতি: সরাসরি আইএসএসবি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ এবং সামরিক অফিসারদের দ্বারা নিয়মিত গ্রুমিংয়ের মাধ্যমে পরীক্ষার জন্য প্রস্তুতি।
৩) বিশেষ পরীক্ষার সুযোগ: জুনিয়র ও সিনিয়র সমর বিজ্ঞান পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ, যা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের জন্য প্রযোজ্য।
৪) বিভিন্ন ট্রেনিং ক্যাম্প: ব্যাটালিয়ন ট্রেনিং ক্যাম্প (BTC), রেজিমেন্টাল ট্রেনিং ক্যাম্প (RTC), সেন্ট্রাল ট্রেনিং ক্যাম্প (CTC), ব্যান্ড ট্রেনিং, নার্সিং ট্রেনিং, দুর্যোগ ব্যবস্থাপনা ট্রেনিং, ড্রাইভিং ইত্যাদি বিশেষ ট্রেনিং ও ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ।
৫) আন্তর্জাতিক ভ্রমণ: Youth Exchange Program এর মাধ্যমে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, সিঙ্গাপুর, রাশিয়া, মালদ্বীপসহ বিভিন্ন দেশে সরকারি খরচে ভ্রমণের সুযোগ।
৬) অস্ত্র প্রশিক্ষণ: বিডি-০৮ ও ৭.৬২ মি.মি. টাইপ-৫৬ রাইফেল ব্যবহার করে ফায়ারিংয়ের সুযোগ এবং বিভিন্ন ফায়ারিং প্রতিযোগিতায় অংশগ্রহণ।
৭) গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে, পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায়, সমাবর্তনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রমে ক্যাডেট হিসেবে অংশগ্রহণ।
৮) সাংস্কৃতিক প্রতিভা বিকাশ: নাচ, গান, আবৃত্তি, অভিনয়, মাইম, বক্তৃতা ইত্যাদিতে অংশ নিয়ে প্রতিভা বিকাশের সুযোগ।
৯) ব্যক্তিত্ব গঠন: সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা, স্বেচ্ছাসেবার মানসিকতা এবং প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার সক্ষমতা অর্জনের সুযোগ।
১০) ইংরেজি ভাষা শিক্ষা: ইংরেজি দক্ষতা বৃদ্ধির জন্য সাপ্তাহিক ক্লাসের ব্যবস্থা।
---
ভর্তি নির্দেশনা:
📍 অফলাইন ভর্তি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনসিসি সেনা শাখা অফিসে সরাসরি উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
অফিসের ঠিকানা: মেইন গেট দিয়ে ঢুকে হাতের বাম সাইড / ডাচ বাংলা ব্যাংক ATM এর পাশে অবস্থিত বিএনসিসি ভবন।
সময়: প্রতিদিন সকাল ১০ .০০- বিকেল ০৫.০০ পর্যন্ত
ভর্তি ফরম নিতে সাথে আনতে হবে:
বিশ্ববিদ্যালয়ে ভর্তির পে-ইন-স্লিপের ১ কপি ফটোকপি
১ কপি পাসপোর্ট সাইজের ছবি
🌐 অনলাইন ভর্তি:
অনলাইনে ভর্তির জন্য নির্ধারিত ফর্মে সকল তথ্য পূরণ করে সাবমিট করতে হবে। অনলাইন ফর্ম পূরণ হলেই ভর্তি সম্পন্ন বলে গণ্য হবে।
https://forms.gle/seV5ZSccF2ehnskp7
👉 আজই যোগ দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনসিসি সেনা শাখায় এবং গড়ে তুলুন নিজের নেতৃত্ব, শৃঙ্খলা ও দেশসেবার পথচলা।
যেকোনো প্রয়োজন কল করুন: +8801762833489 (SGT AL Mohaimin)
+8801881598609 (SGT Armi Chakma)
+8801580971001 (CPL Ridoyn ) +8801909675856 (CPL Tanvir)
23/08/2025
📢 ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!
⚓ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি নৌ-শাখায় ছেলে ও মেয়ে ক্যাডেট হিসেবে ভর্তির জন্য অনলাইন ও অফলাইন ফর্ম বিতরণ চলছে।
🇧🇩 বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) হচ্ছে সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেটদের সমন্বয়ে গঠিত দ্বিতীয় সারির আধাসামরিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এটি সামরিক বাহিনীর কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত।
📌 ভর্তি শর্তাবলী:
🔹 ন্যূনতম উচ্চতা: ছেলে ৫'৪" | মেয়ে ৫'০"
🔹 শিক্ষাবর্ষ: ২০২৩-২৪ ও ২০২৪-২৫
🎯 সুযোগ-সুবিধাসমূহ:
✅ দ্বিতীয় সারির সামরিক বাহিনীর সদস্য হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা
✅ বিশ্ববিদ্যালয়ের খরচে ফ্লোটিলা, উইং ও সেন্ট্রাল ক্যাম্পে অংশগ্রহণ
✅ নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ পরিদর্শনের সুযোগ
✅ জাতীয় বিজয় দিবস প্যারেডে অংশ নেওয়ার সুযোগ
✅ ৭.৬২ মি.মি. SA রাইফেল দিয়ে ফায়ারিং-এর প্রশিক্ষণ
✅ অন-ক্যাম্পাস জব: বিশ্ববিদ্যালয়ের ট্রাফিক নিয়ন্ত্রণে সক্রিয় অংশগ্রহণ
✅ অফিসার পদে সরাসরি ISSB-তে অংশ নেওয়ার সুযোগ
✅ Youth Exchange Program: ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও সিঙ্গাপুরে সম্পূর্ণ সরকারি খরচে ভ্রমণ
✅ সাংস্কৃতিক প্রতিভা (নাচ, গান, অভিনয়, বক্তৃতা, আবৃত্তি) বিকাশের সুযোগ
✅ ক্রীড়া প্রতিভা (ভলিবল ও ব্যাডমিন্টন) চর্চা ও প্রদর্শনের সুযোগ
📝 ভর্তি নির্দেশনা:
💰 ফর্ম ফি: ৫০ টাকা
📅 আবেদনের শেষ তারিখ: ৪ সেপ্টেম্বর ২০২৫
অফলাইন ফর্ম:
📍 স্থান: বিএনসিসি ভবন (মেইনগেটের সংলগ্ন ডাচ্-বাংলা ব্যাংকের ATM বুথের পাশে)
🕚 সময়: অফিস চলাকালীন
🌐 অনলাইন:
অনলাইনে ভর্তির জন্য নিম্নোক্ত গুগল ফর্মটি সঠিকভাবে পূরণ করে পেমেন্ট সম্পন্ন করলেই ভর্তি সম্পন্ন বলে গণ্য হবে।
(https://forms.gle/qxMDvAZULUKUFnMx5)
📌 প্রশিক্ষণ:
📅 সময়: প্রতি বুধবার ও বৃহস্পতিবার (৪টা-৬টা)
📍 স্থান: বিএনসিসি ভবন
📞 যোগাযোগ:
📱রায়হান: ০১৬৪২-১৬১৮২৩
📱 আজম: ০১৭৮০-৭৯২৬১৭
🔥 নিজের সাহস, নেতৃত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমকে বাস্তবে প্রমাণ করার এখনই সময়! আজই বিএনসিসি নৌ-শাখার ফর্ম পূরণ করুন এবং একটি গর্বিত যাত্রার অংশ হোন!
29/05/2025
Welcome the new Cadet Under Officer (CUO) of the Rajshahi University BNCC Contingent!
Heartfelt congratulations to Md. Nasim Uddin on being officially promoted to CUO of the 58 Jashore Squadron, Air Wing, Bangladesh National Cadet Corps.
On 29th May, under the command of OC Flight Lieutenant Sakib Hasan Sir, Nasim was promoted from Sergeant to CUO—a moment of pride not just for him, but for all of us who’ve witnessed his journey.
He has been serving in the BNCC since 22nd August 2022, showing unwavering dedication, discipline, and leadership. Now, as a CUO, he will carry forward the spirit of the contingent, serve with wisdom and integrity, and uphold the proud legacy of his seniors.
20/04/2025
Salute to the dedication! RUBNCC worked tirelessly yesterday to ensure smooth and disciplined support during the RU A Unit admission exam. Proud of our cadets' commitment and service!