05/06/2026
গাছ লাগান, পরিবেশ বাঁচান।
ছোট ছোট সচেতনতাই পারে পৃথিবীকে আরও সুন্দর ও নিরাপদ করে তুলতে।
বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা।
আধূনিক-আমরা ধূমপান নিবারণ করি
05/06/2026
গাছ লাগান, পরিবেশ বাঁচান।
ছোট ছোট সচেতনতাই পারে পৃথিবীকে আরও সুন্দর ও নিরাপদ করে তুলতে।
বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা।
31/05/2026
🚭 World No To***co Day 🚭
31st May, 2026
তামাকের ক্ষতি শুধু ফুসফুসেই সীমাবদ্ধ নয়; এটি মানবদেহের প্রায় প্রতিটি অঙ্গের জন্যই ক্ষতিকর। ধূমপান, জর্দা, গুল, খৈনি কিংবা অন্যান্য তামাকজাত দ্রব্য দীর্ঘমেয়াদে নানাবিধ শারীরিক জটিলতার কারণ হয়ে দাঁড়ায়।
🔹 মুখগহ্বরের ক্ষতি: দাঁত ও মাড়ির রোগ, মুখে দুর্গন্ধ, দাঁতের দাগ, মুখের ঘা এবং মুখগহ্বরের ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে।
🔹 ফুসফুসের ক্ষতি: দীর্ঘস্থায়ী কাশি, শ্বাসকষ্ট, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD) এবং ফুসফুসের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ।
🔹 হৃদরোগ ও স্ট্রোক: তামাক রক্তনালিকে সংকুচিত করে, রক্তচাপ বৃদ্ধি করে এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।
🔹 ক্যান্সারের ঝুঁকি: মুখ, গলা, খাদ্যনালী, ফুসফুস, পাকস্থলী, অগ্ন্যাশয়সহ বিভিন্ন ধরনের ক্যান্সারের সঙ্গে তামাকের সরাসরি সম্পর্ক রয়েছে।
🔹 পরোক্ষ ধূমপানের ক্ষতি: ধূমপান না করেও ধোঁয়ার সংস্পর্শে থাকা মানুষ, বিশেষ করে শিশু ও বয়স্করা, বিভিন্ন শ্বাসতন্ত্রের রোগ ও হৃদরোগে আক্রান্ত হতে পারেন।
একটি সিগারেট হয়তো মুহূর্তের তৃপ্তি দিতে পারে, কিন্তু তার মূল্য হতে পারে একটি সুস্থ জীবন। তাই নিজের জন্য, পরিবারের জন্য এবং আগামী প্রজন্মের জন্য আজই তামাককে বলুন না।
সচেতনতা হোক প্রতিরোধের প্রথম ধাপ, তামাকমুক্ত হোক আমাদের সমাজ।
***coDay
***co
***coFreeFuture
27/05/2026
06/05/2026
নবাগত ৬৭তম এমবিবিএস ব্যাচের শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষার পথচলাকে আরও সমৃদ্ধ, বাস্তবভিত্তিক ও কার্যকর করে তুলতে আধুনিক বোনস ব্যাংকের উদ্যোগে ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ বিকাল ৫ টায় চারু মামার ক্যান্টিনে “বোনস প্রদান কর্মসূচি”-এর প্রথম ধাপে ৩৪ জন শিক্ষার্থীর মাঝে বোনস প্রদান করা হয়েছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধূনিক রামেক ক্লাবের উপদেষ্টা ডা. হাসিবুর রহমান তানভীর।তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
06/05/2026
নবাগত ৬৭তম এমবিবিএস ব্যাচের শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষার প্রথম ধাপকে আরও সমৃদ্ধ করতে আধুনিক বোন্স ব্যাংকের উদ্যোগে bones প্রদান কর্মসূচি আয়োজন করা হয়েছে।
🕔 সময়: বিকাল ৫টা
📍 স্থান: চারু মামার ক্যান্টিন।
📌 শুধুমাত্র পূর্বে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যেই bones বিতরণ করা হবে।
03/05/2026
রাজশাহী মেডিকেল কলেজের নবাগত ৬৭তম এমবিবিএস ব্যাচের শিক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা 💚
ওরিয়েন্টেশন প্রোগ্রাম উপলক্ষে "আধূনিক রামেক" এর পক্ষ থেকে ওয়েলকাম কার্ড, এমবিবিএস বুকলিস্ট এবং চকলেট দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। মানবসেবার নতুন যাত্রার এই সূচনালগ্নে সবার জন্য রইলো অফুরন্ত দোয়া ও শুভকামনা।
আধূনিক পিপল’স ডায়েরি
০৩.০৫.২০২৬
29/04/2026
নবাগত ৬৭তম এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের নোটিশ প্রদান করেছে রাজশাহী মেডিকেল কলেজ প্রসাশন।
28/04/2026
পরিকল্পনা, অঙ্গীকার ও এগিয়ে যাওয়ার প্রত্যয়ে—
আজ বিকেল ৫টায় আধূনিক রামেক এর ২৬-২৭ সেশনের কার্যকরী কমিটির ১ম বৈঠক সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
26/04/2026
প্রিয় ৬৭তম ও ৩৭তম ব্যাচের ভাইয়া-আপুরা,
আশা করছি খুব শীঘ্রই তোমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে—নতুন এই পথচলার জন্য রইলো আন্তরিক শুভকামনা।
তোমাদের অনেকেই ইতোমধ্যে “আধুনিক বোনস ব্যাংক, রাজশাহী মেডিকেল কলেজ” সম্পর্কে অবগত আছো। শিক্ষার্থীদের বোনস কেনা-বেচার মতো হারাম কাজ থেকে বিরত রাখার মহৎ উদ্দেশ্যে এটা প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এটি ধারাবাহিকভাবে সফলতার সাথে তার কার্যক্রম পরিচালনা করে আসছে এবং শিক্ষার্থীদের প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
তোমাদের মধ্যে যারা আধুনিক বোনস ব্যাংক থেকে বোনস সংগ্রহ করতে আগ্রহী, তারা অনুগ্রহ করে নিচের গুগল ফর্মটি পূরণ করবে।
গুগল ফর্ম:
https://forms.gle/W3kePxrU1sz8BB7U6
25/04/2026
রাজশাহী মেডিকেল কলেজের নবাগত শৌর্যশিখা-৬৭ ও সৌম্যস্মিত-৩৭ ব্যাচের ফ্রেশারসদের জন্য আধূনিক রামেক-এর পক্ষ থেকে প্রস্তাবিত বুক লিস্ট 📚।
নবাগত জুনিয়রদের রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে স্বাগতম।