21/03/2026
আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের সহযোগিতায় আমরা ১৭টি পরিবারের কাছে ঈদের আনন্দ পৌঁছে দিতে পেরেছি।
‘Open Pit’ পেজের উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি ঈদের আগের দিন সম্পন্ন করা হয়েছে।
সবার দোয়া ও ভালোবাসা আমাদের জন্য প্রেরণা।
ভবিষ্যতেও যেন এভাবেই আপনাদের পাশে পাই—এই দোয়া ও প্রত্যাশা রইলো। ❤️
( আংশিক ছবি তুলা সম্ভব হয়েছে )
16/03/2026
উন্মুক্ত এর পক্ষ থেকে ঈদ সামগ্রি বিতরণ এর জন্যে আমরা ইনশাআল্লাহ আগামী ১৭ ই মার্চ ২৭ রমজান বাজার করব। আর মাত্র ১ দিন বাকি রয়েছে। যারা আমাদের সাথে এই পবিত্র কাজে সামিল হতে ইচ্ছুক দ্রুত অর্থ বা সামগ্রী দিয়ে আমাদের সাথে শরিক হন।
আপনাদের ছোট্ট সহযোগিতা পারে একটা পরিবারকে সুন্দরভাবে আনন্দের সাথে ঈদ উদযাপন এর সুযোগ করে দিতে।
( টাকা পাঠানোর শেষ দিন : ১৭ ই মার্চ ( ২৭ রমজান) )
বিকাশ : 01735007908
13/03/2026
উন্মুক্ত এর পক্ষ থেকে ঈদ সামগ্রি বিতরণ এর জন্যে আমরা ইনশাআল্লাহ আগামী ১৭ ই মার্চ ২৭ রমজান বাজার করব। আর মাত্র ২ দিন বাকি রয়েছে। যারা আমাদের সাথে এই পবিত্র কাজে সামিল হতে ইচ্ছুক দ্রুত অর্থ বা সামগ্রী দিয়ে আমাদের সাথে শরিক হন।
আপনাদের ছোট্ট সহযোগিতা পারে একটা পরিবারকে সুন্দরভাবে আনন্দের সাথে ঈদ উদযাপন এর সুযোগ করে দিতে।
( টাকা পাঠানোর শেষ দিন : ১৭ ই মার্চ ( ২৭ রমজান) )
Bkash : 01735007908
10/03/2026
আসসালামু আলাইকুম।
এই ঈদে আমরা চাই আনন্দটা শুধু আমাদের মাঝেই সীমাবদ্ধ না থাকুক—ছড়িয়ে পড়ুক সেই সব পরিবারের কাছেও, যাদের ঘরে হয়তো ঈদের হাসি পৌঁছায় না।
Open-Pit society এর পক্ষ থেকে আমরা ১টি অসহায় পরিবারের জন্য একটি ঈদ ফুড প্যাকেজের আয়োজন করেছি। এই প্যাকেজে থাকবে প্রয়োজনীয় কিছু খাবার সামগ্রী, যাতে একটি পরিবার ঈদের দিনটা একটু হলেও স্বস্তি ও আনন্দে কাটাতে পারে।
আপনারা যারা এই কর্মসূচির অংশ হতে চান, নিম্ন বিকাশ নাম্বারে টাকা পাঠানোর মাধ্যমে আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন সফল করে তুলতে পারেন। এর জন্যে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি।
ছোট্ট একটি ডোনেশনই হতে পারে তাদের আনন্দের কারণ। ✨
বিকাশ : ০১৭৩৫০০৭৯০৮
07/08/2024
TIME TO WORK AGAIN...
Send a message to learn more
28/04/2024
🚩হিট স্ট্রোক নিয়ন্ত্রণে করণীয়—
📌বাইরে গেলে রোদ এড়িয়ে চলুন ।
📌বাইরে বের হলে যতটা সম্ভব ছাতা, টুপি বা কাপড় দিয়ে মাথা ঢেকে রাখুন এবং সাথে পানির বোতল বহন করুন।
📌বিশেষ করে সুতির তৈরি হালকা রঙের পোশাক পড়ুন।
📌পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করুন।
📌সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন এবং বাসি, খোলামেলা খাবার খাওয়া এড়িয়ে চলুন।
22/03/2024
আসসালামু আলাইকুম যেমনটা বলেছিলাম সেইভাবেই আজকে ( রমজান মাসের দ্বিতীয় শুক্রবার) আমরা আমাদের বাজার এবং প্যাকেজিং সসম্পূর্ণ করেছি। ইনশাআল্লাহ আমরা ৮ টা পরিবার কে এই ৭-১০ দিনের ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করতে পারব।
সকলে এভাবে পাশে থাকার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। 🤍
উদ্যোগে : উন্মুক্ত - Open-Pit society
21/03/2024
আসসালামু আলাইকুম।
আমাদের রমজান কর্মসূচি বাস্তবায়ন এর উদ্দেশ্যে আগামীকাল আমরা বাজার করব ইনশাআল্লাহ এখনো যারা সহযোগিতা করতে চান কিন্তু করা হয়নি তারা দ্রুত আপনাদের পবিত্র অর্থ দান করে এই সুন্দর উদ্যোগ বাস্তবায়ন এ সহযোগিতা করুন।
বিকাশ : ০১৭৩৫০০৭৯০৮
28/02/2024
আমরা রমজান মাসের ২য় শুক্রবারে উক্ত কর্মসূচি পালন করব বলে উদ্যোগ গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ ।
ইনশাআল্লাহ আমরা এই কর্মসূচি নির্ধারিত সময়ের মধ্যে পালন করার চেষ্টা করব। যেহেতু এই উদ্যোগে প্রায় ১০-১২ হাজার টাকার প্রয়োজন তাই আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা যারা এই কর্মসূচির অংশ হতে চান নিম্ন বিকাশ নাম্বারে টাকা পাঠানোর মাধ্যমে আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন সফল করে তুলতে পারেন। এর জন্যে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি।
বিকাশ : ০১৭৩৫০০৭৯০৮
বিকাশ : ০১৭৪০৬১৯৬৯৫
27/02/2024
রমজানের ৭-১০ দিনের ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ।
আমরা রমজান মাসের ২য় শুক্রবারে উক্ত কর্মসূচি পালন করব বলে উদ্যোগ গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ ।
বিতরণ সামগ্রী :
১. ৫ কেজি চাল
২. ০.৫কেজি ডাল
৩. ২ কেজি আটা
৪. ১ কেজি চিনি
৫. ১ লিটার সয়াবিন তেল
৬. ২ কেজি আলু
৭. ০.৫ কেজি পেয়াজ
৮. ০.৫ কেজি লবণ
৯. ০.২ কেজি খেজুর
আমরা কমপক্ষে ৮-১২ টি পরিবারকে এই ছোট্ট সহায়তা করতে চাই ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ আমরা এই কর্মসূচি নির্ধারিত সময়ের মধ্যে পালন করার চেষ্টা করব। এর জন্যে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা যারা এই কর্মসূচির অংশ হতে চান নিম্ন বিকাশ নাম্বারে টাকা পাঠানোর মাধ্যমে আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন সফল করে তুলতে পারেন। এর জন্যে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি।
বিকাশ : 01735007908
উদ্যোগে : উন্মুক্ত - Open-Pit society
21/02/2024
আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এই পেজটা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্যে এই পোস্ট। একটু দীর্ঘ হতে পারে তবে সময় নিয়ে পড়লে আপনার মূল্যবান সময় নষ্ট হবে না বলে আশা করছি। ধন্যবাদ।
'উন্মুক্ত - Open pit society ' একটি সমাজসেবা বা সমাজকল্যাণ মূলক একটি সোসাইটি। সোসাইটি বলার কারণ হচ্ছে নামের সাথে মিল রেখে এটি সকল প্রকার মানু্ষের জন্য উন্মুক্ত এবং এটির সকল শুভাকাঙ্ক্ষীদের কে নিয়েই তৈরি হবে আমাদের এই সোসাইটি।
আমাদের এই সোসাইটির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণ করা এবং এর জন্যে আমরা কিছু লক্ষ্য নির্ধারণ করেছি।
আমাদের মূল লক্ষ্য হচ্ছে এমন সাহায্য করা যাতে মানুষের কিছুটা দীর্ঘমেয়াদি লাভ হয়। যেমন আমরা কখনোই সহযোগিতা হিসেবে দুপুরের আহার কিংবা একবেলার খাবার দিবনা। আমরা ৭ দিনের খাদ্য সামগ্রী, শীত বস্ত্র,ঈদ বস্ত্র, এতিমখানায় পড়ালেখার কিংবা খেলাধুলার সরঞ্জাম ইত্যাদি দিয়ে সহযোগিতা করব যা মানুষের জীবনে কিছুটা দীর্ঘমেয়াদি প্রভাব বিস্তার করে।
আমাদের লক্ষ্য প্রাথমিক পর্যায়ে খুব বড় না। আমরা প্রত্যেক মাসের একটি নির্দীষ্ট দিনে এ ধরনের কর্মসূচি পালন করব যা পূর্ববর্তী মাসে বিস্তারিত ঘোষণা করা হবে। আমরা চেষ্টা করব অন্তত ৫ জনকে হোক ১০ জনকে হোক প্রত্যেক মাসে এ ধরনের সহযোগিতা করার।
আমাদের এই নিয়মিত মাসিক কর্মসূচির জন্য আমরা নির্ধারণ করেছি আমাদের কিছু নির্ধারিত শুভাকাঙ্ক্ষী রাখা যারা প্রত্যেক মাসে কমপক্ষে ১০০ টাকা সহায়তা করতে প্রস্তুত থাকবে এর ফলে যদি এরকম আমরা ৫০ জন শুভাকাঙ্ক্ষী পাই তাতে প্রত্যেক মাসে অন্তত ৫০০০ টাকার সহায়তা নিশ্চিত হবে। তাছাড়া যে যার মতো যেকোনো সময় যেকোন পরিমাণ অর্থ সহায়তা দিয়ে এই কল্যাণমূলক কর্মসূচির অংশ হতে পারবে।
আমরা প্রত্যেক মাসের খরচের হিসাব আমাদের এই পেজে প্রকাশিত করব এবং তা সংরক্ষণ করব।
আশাকরি এই ধরনের উদ্যোগে আমাদের পাশে থাকবেন এবং অন্যদের পাশে থাকার জন্যে আহ্বান জানাবেন। সকলের কাছে এই নতুন যাত্রার জন্য দোয়া প্রার্থী। ধন্যবাদ ❤️