৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, রাসিক

৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, রাসিক

Share

৫নং ওয়ার্ড,রাজশাহী সিটি কর্পোরেশনের সকল অফিসিয়াল তথ্য এখানে পাবেন

Photos from ৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, রাসিক's post 16/08/2025

জঙ্গল কর্তন কার্যক্রম (১৬/০৮/২০২৫)

Photos from ৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, রাসিক's post 06/08/2025

ড্রেনের কাদা ময়লা আবর্জনার উত্তোলন

28/07/2025

টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৫ শুরু হতে যাচ্ছে! সরকারি ব্যবস্থাপনায় আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ থেকে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স/৯ম শ্রেণী পর্যন্ত সকল শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে একদম বিনামূল্যে।

টাইফয়েড একটি মারাত্মক রোগ যা সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। দূষিত খাবার বা পানির মাধ্যমে এই রোগ ছড়াতে পারে। টাইফয়েড জ্বর সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে এবং অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি করতে পারে।

Photos from ৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, রাসিক's post 23/07/2025

ডেঙ্গু প্রতিরোধে মহিষবাথান পূর্বপাড়া মহল্লায় ওয়ার্ড সচিব ও সুপারভাইজারের বিশেষ তদারকিতে জঙ্গল কর্তন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

20/08/2024

“রাসিক ৫নং ওয়ার্ড কার্যালয়ে কাউন্সিলরের উপস্থিতিতে ওয়ার্ড কর্মীদের সভা অনুষ্ঠিত”

মঙ্গলবার (২০.৮.২০২৪ইং) সকাল ১০টায় ৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে পরিচ্ছন্ন কর্মী, স্বাস্থ্য কর্মী ও ওয়ার্ড কর্মীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। সভায় ওয়ার্ড কার্যালয় কার্যক্রম সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। অত্র ওয়ার্ড কার্যালয়ে সকাল ০৭টা হতে রাত্রি ৮টা পর্যন্ত খোলা রেখে সেবা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে বর্তমান পরিস্থিতিতে ০৫ আগষ্ট’২৪ হতে পূবর্রে ন্যায় সকাল ৭.৩০মি. হতে দুপুর ২টা পর্যন্ত সকল পরিচ্ছন্ন কর্মী মসক নিধন কার্যক্রম সহ ড্রেন ও পরিচ্ছন্ন কার্যক্রম হয়ে থাকে। দুপুর ২টা হতে রাত্রি ৮টা পর্যন্ত ভ্যান পরিচ্ছন্ন কর্মী সকল বাসা বাড়ীর বর্জ্য আবর্জনা অপসারণ করে সেকেন্ডারী পয়েন্টে ফেলে আসে। সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত জন্ম-মৃত্যু ওয়ার্ড কার্যালয় হতে পরিচালিত হয়। সকাল ৯টা হতে বিকাল ৩টা পর্যন্ত টিকা কার্যক্রম ও স্বাস্থ্যসেবা কার্যক্রম ওয়ার্ড কার্যালয় হতে পরিচালিত হয়। সকাল ৯টা হতে বিকাল ৩টা পর্যন্ত সপ্তাহে ৩দিন সড়ক আলোকায়নে বিদ্যুৎ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, এবং সকল প্রকার প্রত্যয়ন পত্র সহ সকল সেবা সমূহ সকাল ৮.৩০মি হতে রাত্রি ৮টা পর্যন্ত কাউন্সিলরের উপস্থিতিতে পরিচালিত হয়ে আসছে। অত্র ওয়ার্ডে নাগরিকদের সিটি সেবা সমূহ প্রদানে সর্বদা সচেষ্ট ওয়ার্ড কার্যালয়। তদ্ব বিষয়ে সম্মানিত ওয়ার্ডবাসীর সার্বিক সহযোগীতা কামনা করা হয়। সভার সভাপতি সহ উপস্থিতির মধ্যে বক্তব্য উপস্থাপন করেন ওয়ার্ড সচিব সালে আবু উমাইয়া, স্বাস্থ্য সহকারী (টিম লিডার) তারেক হাসান, জন্ম মৃত্যু ডাটা এন্ট্রি অপারেটর ইসহাক হোসেন, পরিচ্ছন্ন সুপার ভাইজার শাকিল আহমেদ। নাগরিক সেবা সমূহ কোন অবস্থায় ব্যহত না হয় সে বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশন সহ অন্যান্য সকল প্রতিষ্ঠান ও ওয়ার্ডবাসীর সার্বিক সহযোগীতা করেন বক্তারা।

18/06/2024

পবিত্র ঈদ উল আযহা'য় বর্জ্য ব্যবস্থাপনা রাজশাহী সিটি কর্পোরেশন

Photos from ৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, রাসিক's post 31/05/2024

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এ স্বেচ্ছাসেবীদের ওরিয়েন্টেশন ও এডভোকেসি সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু

Photos from ৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, রাসিক's post 19/05/2024

পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম ১৯/০৫/২০২৪

Photos from ৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, রাসিক's post 13/05/2024

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে অ্যাডভোকেসি সভায় যুবদের জাতীয় যুব নীতিমালা ২০১৭ নিয়ে বক্তব্য রাখছেন রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর #কামরুজ্জামান_কামরু।
সোমবার সকালে ঢাকার অ্যাসকট দ্য রেসিডেন্ট ইন্টা: হোটেল বারিধারা এর কনফারেন্স রুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সাথে এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল মজুমদার। সভাপতিত্ব করেন যু.ক্রি.মন্ত্র. নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। বিশেষ অতিথি হিসাবে রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, খুলনা সিটি কর্পোরেশনের জোন কাউন্সিলর এ্যাড. মেমরী সুফিয়া রহমান আরো উপস্থিত ছিলেন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা সন্ময়ক মোঃ সাইফুল ইসলাম সহ রাজশাহী ও খুলনা পিস ক্লাব এর সদস্যবৃন্দ। সঞ্চালনা ও প্রেজেন্টেশনে ছিলেন গোলাম কবির বাচ্চু। সভায় জাতীয় যুব নীতিমালা-২০১৭ ও যুবদের দক্ষতা বৃদ্ধি ও যুবদের কর্মসংসস্থান বিষয়ক আলোচনা ও প্রস্তাবনা গ্রহণ করা হয়। যুব সংগঠনের বিকাশ, দেশপ্রেম, নৈতিকতা, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, সম্প্রদায়িক সম্প্রতি প্রতিষ্ঠা সহ নানাবিধ সামাজিক উন্নয়ন বিষয়ক কর্মকান্ডে যুবদের অধিকতর অংশগ্রহণ গুরুত্ব দেওয় হয়। স্থানীয় ও জাতীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি ও যুবদের সামাজিক দ্বায়বদ্ধতা, যুব শক্তি সঠিক বিনিয়োগ সহ যুবদের কর্মসংস্থান সৃস্টি নিয়ে বিশদ আলোচনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু।

আয়োজনে: বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা-বিইউপি
পিস কনসোর্টিয়াম প্রকল্প
তারিখ : ১৩ মে ২০২৪ খ্রী:

Photos from ৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, রাসিক's post 06/05/2024

৫নং ওয়ার্ড কাউন্সিলর #কামরুজ্জামান_কামরু এর আয়োজনে চলাচলকারী পথচারীদের পানি পান ও ক্ষণিকের বিশ্রামের ব্যবস্থা (ছবি : ৫ মে ২০২৪)

Want your business to be the top-listed Government Service in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Mohishbathan
Rajshahi
6201

Opening Hours

Monday 09:00 - 05:00
Tuesday 09:00 - 05:00
Wednesday 09:00 - 05:00
Thursday 09:00 - 05:00
Saturday 09:00 - 02:00
Sunday 09:00 - 05:00