হাসপাতাল সমাজসেবা কার্যালয়, রামেকহা

হাসপাতাল সমাজসেবা কার্যালয়, রামেকহা

Share

"সেবাই মানবতার ধর্ম"

10/03/2025

রোগী কল্যাণ সমিতি, হাসপাতাল সমাজসেবা কার্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল- এ নিম্নোক্ত হিসাব সমূহে যাকাত ও অনুদান প্রেরণ করা যাবে।
রোগী কল্যাণ সমিতি (যাকাত হিসাব)
* হিসাব নং- ৪৬২০০০২১০৫৯৪৫
সোনালী ব্যাংক লিঃ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা, রাজশাহী।

রোগী কল্যাণ সমিতি (দান/অনুদান)
* হিসাব নং- ৪৬২০১০১০০৬৬১৭
সোনালী ব্যাংক লিঃ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা, রাজশাহী।

যোগাযোগঃ
☎️ ০২৫৮৮৮৫০৩৫৬
📞 ০১৭১৪-০২৯৪২৪
📞 ০১৯১৩-০৬২৬৬০
📞 ০১৭২৩-৯৬৭১৮০

02/03/2025

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতি দীর্ঘদিন যাবৎ হাসপাতালের হতদরিদ্র, অজ্ঞাতনামা রোগী এবং পরিত্যক্ত শিশুদের চিকিৎসায় ঔষধ ও অন্যান্য সরঞ্জামাদি ক্রয়ে সহায়তা করে আসছে। পবিত্র রমজান মাসে উক্ত কার্যক্রমে আপনারাও অংশগ্রহণ করতে পারেন দান, যাকাত প্রদান ও রোগী কল্যাণ সমিতির সদস্য হওয়ার মাধ্যমে।

01/03/2025

রোগী কল্যাণ সমিতি, রামেকহা এর সদস্যগণকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। প্রতি বছরের ন্যায় এ বছরেও রমজান মাস উপলক্ষে রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে দান/যাকাত সংগ্রহে বিশেষ কার্যক্রম পরিচালিত হবে। এর অংশ হিসেবে আজ বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রচারণা চালানো হয়। সদস্যগণকে আমাদের এই তৎপরতায় আন্তরিক অংশগ্রহণের আহ্বান করছি।

Photos from হাসপাতাল সমাজসেবা কার্যালয়, রামেকহা's post 23/02/2025

নাটোর জেলার লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নাম পরিচয়হীন আনুমানিক ৬০ বছরের একজন অচেতন রোগীকে গত ২১ জানুয়ারী সকাল ১০ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক মাথায় আঘাত প্রাপ্ত মনে হওয়ায় তাকে নিউরো সার্জারী ওয়ার্ডে পাঠিয়ে দেন। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়।

রোগীর মাথায় অনেক রক্তক্ষরণ থাকায় গতকাল ২২ জানুয়ারী দুপুরে অপারেশন করার প্রয়োজন হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারী ও এ্যানেসথেসিওলজী বিভাগ নানান সীমাবদ্ধতা সত্বেও উনার অপারেশন করে দিয়েছেন। এসময় হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে অতিদ্রুত ২ ব্যাগ রক্তের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

এ ধরনের অজ্ঞাত রোগীদের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ মহোদয়ের নেতৃত্বে সবসময়ই যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হয়। অজ্ঞাত রোগীদের জন্য আলাদা একটি ওয়ার্ডও এই হাসপাতালে রয়েছে।

হাসপাতাল সমাজ সেবা কার্যালয় থেকে অজ্ঞাত রোগীদের চিকিৎসা ব্যয় ও পরিবারের নিকট পৌঁছে দেওয়ার বিষয়গুলো সমন্বয় করা হয়। ইতিমধ্যেই পুলিশের সিআইডি এর ফরেনসিক শাখাকে ফিংগার প্রিন্ট নেবার জন্য পত্র দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত উনার পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। কেউ উনার পরিচয় জানতে পারলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ অথবা আইসিইউতে (মধ্যম ব্লকের ০৫ তলায়) যোগাযোগ করার অনুরোধ জানানো হলো।

Photos from হাসপাতাল সমাজসেবা কার্যালয়, রামেকহা's post 26/01/2025

রাজশাহী উইমেন চেম্বার অব কমার্সের পক্ষ থেকে রোগী কল্যাণ সমিতি, রামেকহা এর তহবিলে ৫০ টি কম্বল প্রদান করা হয় যা গতকাল ২৫ জানুয়ারী হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে বিতরণ করা হয়েছে। শীতার্ত রোগীদের সহায়তায় এগিয়ে আসায় সমিতির পক্ষ থেকে উইমেন চেম্বার অব কমার্সকে আন্তরিক ধন্যবাদ জানাই।

Photos from হাসপাতাল সমাজসেবা কার্যালয়, রামেকহা's post 23/01/2025

রোগী কল্যাণ সমিতি, রামেকহা তে বিভিন্ন দাতা ও প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত কম্বল ও হুডি হাসপাতাল প্রদত্ত তালিকা মোতাবেক অজ্ঞাত ওয়ার্ডসহ অন্যান্য ওয়ার্ডের রোগীদের মাঝে গতকাল ২২ জানুয়ারী বিতরণ করা হয়েছে।

23/01/2025

রোগী কল্যাণ সমিতি, রামেকহা এর তহবিলে শীতার্তদের মাঝে বিতরণের জন্য গত ২১ জানুয়ারী জেলা সমাজসেবা কার্যালয়, রাজশাহী হতে সমাজকল্যাণ পরিষদের ৫০ টি কম্বল ও ১০ টি হুডি পাওয়া গিয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়, রাজশাহী এর সম্মানীত উপপরিচালক ও রোগী কল্যাণ সমিতি, রামেকহা এর সহ সভাপতি জনাব মোসাঃ হাসিনা মমতাজ স্যারকে ধন্যবাদ জানাই আমাদের বিশেষ সহায়তা প্রদানের জন্য।

23/01/2025

বেসরকারি সংস্থা মানবসেবা অভিযান, রাজশাহী এর পক্ষ থেকে রোগী কল‍্যাণ সমিতি, রামেকহা এর তহবিলে গত ২০ জানুয়ারী ৩০ টি কম্বল প্রদান করা হয়েছে । সমিতির পক্ষ থেকে তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই ।

16/01/2025

রোগী কল্যাণ সমিতি, রামেকহা এর ৬৫ তম সাধারণ সদস্য হলেন জনাব মোঃ আফাজ উদ্দিন, সহকারী শিক্ষক, সরকারী শিশু পরিবার, রাজশাহী। এছাড়াও সমিতিতে ১,০০০/- (এক হাজার) টাকা দান করেছেন জনাব রেবেকা মার্জান, রাণীবাজার, রাজশাহী মহোদয়। নতুন সদস্য এবং দাতাকে সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।

15/01/2025

রোগী কল্যাণ সমিতি, রামেকহা তে ৩৩৫ তম আজীবন সদস্য হিসেবে যোগ দিলেন জনাব খুরশীদা আক্তার জাহান, বালিয়াপুকুর, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী মহোদয়। নতুন বছরে তিনি আমাদের প্রথম আজীবন সদস্য হিসেবে যুক্ত হলেন। জনাব খুরশীদা রোগী কল্যাণ সমিতির ১৪৬ তম আজীবন সদস্য জনাব মো: তারিক এলাহী এর সহধর্মিনী। সমিতির পক্ষ থেকে উভয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Want your business to be the top-listed Government Service in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Rajshahi Medical College Hospital
Rajshahi