"Planning your visit to Rajshahi?
If you're looking for premium safety and dining, we—the Parjatan family—are at your service."
পর্যটন মোটেল, রাজশাহী
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পর্যটন মোটেল, রাজশাহী, Abdul Mojid Road, Rajshahi.
26/03/2026
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসনের পূর্ব ঘোষিত কর্মসূচির সাথে সমন্বয় করে পর্যটন মোটেল, রাজশাহী ইউনিট বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এর অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে ভোর ৬:০৪ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়া, বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বাপক) প্রধান কার্যালয়ের সিদ্ধান্ত মোতাবেক ২৬ মার্চ উপলক্ষে একদিনের জন্য আবাসিক কক্ষ ভাড়ার উপর ২৬% বিশেষ ছাড় প্রদান করা হচ্ছে।
২৫ মার্চ ২০২৬ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে পর্যটন মোটেল, রাজশাহী ইউনিটে রাত্রি ১০:৩০ থেকে ১০:৩১ পর্যন্ত ০১ (এক) মিনিট প্রতিকী ব্লাক-আউট পালন করা হয়।
19/02/2026
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পর্যটন মোটেল, রাজশাহীতে আকর্ষণীয় ও স্বাস্থ্যসম্মত ইফতারের সু-ব্যবস্থা রয়েছে। আপনি সবান্ধবে আমন্ত্রিত।
Visit Rajshahi to enjoy the natural beauty of Padma.
27/01/2026
২০১৭ সালের মাঝামাঝি সময়ে রাজশাহী ইউনিটের দায়িত্ব নেয়ার পর থেকে (কোভিড-১৯ কালীন সময়ে ছাড়া) প্রতিবছর ইউনিটে কর্মরত কর্মচারীদের মধ্যে থেকে দুই/তিনজনকে তাদের সততা, কাজের মান, দায়বদ্ধতা এবং সংস্থার প্রতি ভালবাসার স্বীকৃতিস্বরূপ বছরের শেষে “সেরা কর্মী” হিসেবে পুরস্কৃত করা হয়ে আসছে। গঠিত কমিটি ও আমার প্রত্যক্ষ পর্যবেক্ষণে এ ইউনিটের প্রায় ৯০% কর্মী এই সম্মাননা লাভের যোগ্যতা অর্জন করেছে। এই সোনার ছেলেদের সততা, পরিশ্রম ও উন্নত সেবা প্রদানের ফলেই রাজশাহী ইউনিটকে লাভজনক পর্যায়ে উন্নীত করা সম্ভব হয়েছে। এর ফলে গড় অকুপেন্সি ৩৫% থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে ৭০% এ উন্নীত হয়েছে। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় ইউনিটের নিজস্ব আয় থেকে গত ৭ বছরে প্রধান কার্যালয়ে প্রায় ০৬ (ছয়) কোটি টাকা প্রদানসহ প্রায় ০৩ (তিন) কোটি টাকার উন্নয়ণ ও সংস্কারমূলক কাজ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। কর্মীদের ত্যাগ ও নিষ্ঠার কারণে আজ রাজশাহী ইউনিট মর্যাদাসম্পন্ন ও সম্মানজনক ব্যবসা উপযোগী পরিবেশ তৈরির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। উল্লেখ্য, কোভিড-১৯ মহামারি না হলে আরও প্রায় ০২ (দুই) কোটি টাকা অতিরিক্ত আয় অর্জন করা সম্ভব হতো। আমার প্রত্যাশা- আমার বিদায়ের পরও সংস্থার মর্যাদা রক্ষা করে আয় বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং ইউনিটটি ভবিষ্যতে আরও সাফল্যের স্বাক্ষর রাখবে।
---- মোঃ মোতাহার হোসেন
ব্যবস্থাপক, পর্যটন মোটেল, রাজশাহী।
দেশের চাবি আপনার হাতে।
দেশ গড়তে গণভোটে
“হ্যাঁ”
16/12/2025
মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে পর্যটন মোটেল, রাজশাহী ইউনিটে বাপক প্রধান কার্যালয় এবং জেলা প্রশাসকের কর্মসূচির সাথে সমন্বয় রেখে গৃহীত কার্যক্রম সমূহ:-
১। সূর্যোদয়ের সাথে সাথে ( ভোর ৬ টা ৪২ মিনিট) যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
২। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
৩। মোটেল ভবনে আলোকসজ্জা করা হয়েছে ( ১৫ ও ১৬ তারিখ পর্যন্ত)।
৪। ১৬ ই ডিসেম্বর একদিনের জন্য আগত সম্মানিত অতিথিদের জন্য আবাসিক কক্ষ ভাড়ার উপর ২০% বিশেষ রেয়াত প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
৫। মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি, হাঁসের মাংস ও বিফ কালারভূনার ব্যবস্থা রাখা হয়েছে।
13/11/2025
রাজশাহী অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নরত্নের সৌন্দর্য উপভোগ করুন।
“ভ্রমণ করবো প্রিয় স্বদেশ, তোমায় ভালোবেসে
পর্যটনের সেবা নিবো অর্থ রাখবো দেশে”।
পর্যটন মোটেল, রাজশাহী।
12/11/2025
পর্যটন মোটেল রাজশাহীর রেস্তোরাঁর খাদ্য তালিকা।
Visit Rajshahi.
Copy Right Travel With Turin
You are welcome to Parjatan Motel Rajshahi.
Click here to claim your Sponsored Listing.
Location
Culinary Team
Attire
Contact the business
Telephone
Website
Address
Abdul Mojid Road
Rajshahi
6000
