27/05/2026
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা! 🌙✨
"ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের চারপাশ"
আসসালামু আলাইকুম।
পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে নিয়ে আসে ত্যাগ, আত্মসমর্পণ এবং আত্মশুদ্ধির এক মহান বার্তা। কুরবানির প্রকৃত শিক্ষা শুধু পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা হলো নিজের ভেতরের অহংকার, স্বার্থপরতা ও কলুষতাকে বিসর্জন দেওয়া।
'নবজাগরণ ফাউন্ডেশন'-এর পক্ষ থেকে আমাদের সকল শুভাকাঙ্ক্ষী, স্বেচ্ছাসেবী, দাতা সদস্য এবং দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক! 💜
আসুন, এই ঈদের আনন্দের দিনটিতে আমরা আমাদের আশেপাশের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কথা ভুলে না যাই। কুরবানির খুশিতে শামিল করি সবাইকে। আমাদের একটুখানি সহানুভূতি ও ভাগাভাগিই পারে অন্য একটি পরিবারে সত্যিকারের ঈদের হাসি ফুটিয়ে তুলতে।
এই ঈদে আমাদের অঙ্গীকার হোক—
নিজের সামর্থ্য অনুযায়ী সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
কুরবানির পর চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে সচেতন নাগরিকের দায়িত্ব পালন করা।
আপনার ও আপনার পরিবারের ওপর আল্লাহর অশেষ রহমত, শান্তি ও বরকত বর্ষিত হোক। ত্যাগের আনন্দে রঙিন হয়ে উঠুক সবার জীবন।
ঈদ মোবারক! 🤝🌸
#ঈদমোবারক #নবজাগরণ_ফাউন্ডেশন
24/05/2026
Happy Birthday to Momotaj Akter ! 🎊
Today, we celebrate the birthday of Momotaj Akter, the esteemed Adviser and former Vice President of the Nobojagoron Foundation.
On behalf of the entire Nobojagoron Foundation family, we extend our heartfelt congratulations and best wishes. Your leadership, dedication, and vision have been a constant source of inspiration for us all.
Wishing you a beautiful day filled with joy, and a future blessed with health, prosperity, and continued success.💗
23/05/2026
আজ ২৩-০৫-২০২৬ তারিখে বারসিক এর উদ্যোগে রাজশাহীতে শিক্ষা কার্যক্রম এর সাথে জড়িত সকল সংগঠন কে একসাথে নিয়ে একটি মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
নবজাগরণ ফাউন্ডেশন এই আয়োজনে অংশগ্রহণ করে এবং গুরুত্বপূর্ণ মতামত বিনিময় করে। আলোচনার বিষয়বস্তু ছিল সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষা দানে উদ্ভুত সমস্যা গুলো চিহ্নিত করণ, সমস্যা সমাধানের সম্ভাব্য টেকসই উপায় খুঁজে বের করা।
সকল সংগঠন গুলো যেন ভবিষ্যতে একতাবদ্ধ ভাবে ইফেক্টিভ পদ্ধতিতে সবার মাঝে শিক্ষা ছড়িয়ে দিতে পারে এবং কোলাবোরেশান এর মাধ্যমে নিজেদের কাজগুলো গতিশীল করতে পারে।
বারসিক এর সহযোগিতায় এই কার্যক্রম বাস্তবায়নে নীতিমালা প্রণয়ন করা হবে। সুবিধাবঞ্চিত শিশুদের মান উন্নয়নে কার্যক্রম চলমান থাকবে।
20/05/2026
বিকাশ ঘটছে সুশিক্ষার, হাসছে খুদে প্রাণ!☺️
আজ বুধবার, অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন হলো নবজাগরণ ফাউন্ডেশন পরিচালিত 'নবজাগরণ শিক্ষা নিকেতন'-এর সাপ্তাহিক ক্লাস।
সবাইকে অসংখ্য ধন্যবাদ 💗
19/05/2026
Congratulations to Our Founder, Ahmed Shajib!
"Leadership is not about a title; it is about making a positive impact on the world."
The Nobojagoron Foundation family is immensely proud to announce that our visionary founder, Abdullah Shajib, has been honored with the prestigious position of Global Leader by EduTourism for Unity (A Community Interest Organisation), in affiliation with the United Nations (UN) and the European Union (EU).
This global recognition is a testament to his unwavering passion for sustainable impact, leadership development, and fostering global unity.
Your achievement inspires us all, Shajib Bhai! We wish you continued success as you represent us on the global stage and lead the way toward a better, brighter world.
With love and pride,
The Nobojagoron Foundation Family ❤️
17/05/2026
Today is the birthday of Md Ashrafuzzaman, Joint Hospitality Management Secretary of Nobojagoron Foundation.
Wishing him a beautiful day and many blessings for the years ahead.
On his special day, Nobojagoron Foundation wishes him a prosperous and successful life.
Happy Birthday, Ashrafuzzaman.🎊💗
16/05/2026
আজ শনিবার, নবজাগরণ ফাউন্ডেশন পরিচালিত 'নবজাগরণ শিক্ষা নিকেতন'-এর সাপ্তাহিক ক্লাস সফলভাবে সম্পন্ন হয়েছে। খুদে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এই প্রচেষ্টাকে আরও সার্থক করে তুলে।
শিশুদের সুশিক্ষা নিশ্চিত করতে আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে। পাশে থাকার জন্য ধন্যবাদ। ❤️
#নবজাগরণ_শিক্ষা_নিকেতন #সাপ্তাহিক_ক্লাস