04/06/2026
Bagha Polli Bidyut
বাঘা উপজেলার জনসাধারণের জন্য বিদ্যুৎ সংক্রান্ত তথ্য সরবরাহ করার উদ্দেশ্য ব্যক্তিগতভাবে পরিচালিত।
04/06/2026
31/05/2026
সংযোগ বিচ্ছিন্ন সংক্রান্ত জরুরী ঘোষণা 🗣️
বাঘা জোনাল অফিসের সম্মানিত গ্রাহক সদস্যদের জানানো যাইতেছে যে---
বিদ্যুৎ বিল বকেয়া রাখার কারনে আগামীকাল সোমবার (পহেলা জুন-২০২৬) হইতে নিয়মিত সংযোগ বিচ্ছিন্ন করণ ও আইনানুযায়ী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় কর্তৃক সরকারি পাওনা (বকেয়া বিদ্যুৎ বিল) আদায়ে অভিযান পরিচালনা করা হইবে।
২০২৫-২৬ অর্থবছরের হিসাব ক্লোজিং (জুন ক্লোজিং) ও সংযোগ বিচ্ছিন্ন করন এড়াতে চলতি মাস সহ সমুদয় বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করুন এবং পরিশোধিত কপি সংযোগ স্থলে রাখুন / সংযোগ বিচ্ছিন্নকারী অফিস প্রতিনিধির নিকট উপস্থাপন করুন।
প্রচারে-
কর্তৃপক্ষ,
নাটোর পল্লীবিদ্যুত সমিতি-২।
29/05/2026
সম্মানিত গ্রাহক সদস্য -
চলমান ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার কারনে বাঘা জোনাল অফিসের আওতাধীন বাঘা ৩৩ কেভি লাইন সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনের উপর ব্যাপক ভাবে গাছপালা পরে লাইন ক্ষতিগ্রস্থ হয়েছে।
জানমালের নিরাপত্তার স্বার্থে ক্ষতিগ্রস্থ লাইন সমূহ মেরামত ও গাছপালা অপসারণ করে লাইন সমূহ চালু করা হবে।
সম্মানিত গ্রাহক সদস্যগণকে ধৈর্য্যের সহিত সহযোগিতা করার জন্য অনুরোধ রইলো।
প্রচারে,
কর্তৃপক্ষ,
নাটোর পল্লীবিদ্যুত সমিতি-২।
28/05/2026
সম্মানিত গ্রাহকগণ,
ঝড় বৃষ্টি ও বজ্রপাতে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক লাইন সচল করতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্ণিত পরিস্থিতি মোকাবিলায় আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। পাশাপাশি আপনার এলাকায় ভারী বর্ষণে যেকোনো অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক দূর্ঘটনা এড়াতে নিম্নবর্ণিত সতর্কতা অবলম্বন করুন:-
** ভেজা বৈদ্যুতিক খুঁটি/পোল হাত দিয়ে স্পর্শ করবেন না বা ধরবেন না।
** পড়ে থাকা বৈদ্যুতিক তার/কন্ডাকটর হাত দিয়ে ধরা বা সরানো থেকে বিরত থাকুন।
** কোন পোল/খুঁটি হেলে বা পড়ে গেলে সংশ্লিষ্ট অফিসের অভিযোগ কেন্দ্রে তৎক্ষণাৎ জানিয়ে দিন।
** তার/কন্ডাকটর ছিড়ে বা খুলে পড়ে থাকলে সংশ্লিষ্ট অফিসের অভিযোগ কেন্দ্রে তৎক্ষণাৎ জানিয়ে দিন।
** শিশুদেরকে বৈদ্যুতিক লাইন ও খুটি হতে নিরাপদ দূরত্বে রাখুন।
** পানিতে বৈদ্যুতিক তার/কন্ডাকটর পড়ে থাকলে সেই পানিতে নামবেন না।
** লাইনের উপর গাছ বা গাছের শাখা পড়ে থাকলে সেই গাছ বা গাছের শাখা নিজে সরাতে যাবেন না, সংশ্লিষ্ট অফিসের অভিযোগ কেন্দ্রে তৎক্ষণাৎ জানিয়ে দিন।
** বজ্রসহ ঝড়-বৃষ্টির সময় বৈদ্যুতিক যন্ত্রাংশের প্লাগ খুলে রাখুন।
--অনুরোধক্রমে,
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।
27/05/2026
কেশবপুর গ্রামে লাইনের ক্রস আর্ম ভেঙ্গে যাওয়ায় মনিগ্রাম, আটঘরি,আলাইপুর,কেশবপুর গ্রামের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।
কাজ সম্পন্ন করতে আনুমানিক ২:৩০ ঘন্টা সময় লাগবে।
জরুরি বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি...
বাঘা জোনাল অফিস এর আওতাধীন সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল রবিবার লাইনের আশেপাশে গাছের ডালপালা কর্তনের জন্য
★BA-7G-1 হতে 109 পযন্ত ছাতারী,চকছাতারী,নারায়নপুর,কলিগ্রাম,গাওপাড়া, হালিম মাস্টারের ঘাট,খায়ের হাট সকাল ৮.০০ টা হতে ১০.০০ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
★BA-4D-1 হইতে BA-4D-71 পযন্ত বলিহার,আড়পাড়া, তুলশিপুর, আহমোদপুর,তেপুকুরিয়া,বাজু বাঘা,আড়পাড়া (আংশিক), বারখাদিয়া, চাকিপাড়া, খূদীছয়খুটি (আংশিক),বাজিতপুর,চন্ডিপুর (আংশিক), ঢাকা চন্দ্রগাতি এলাকা সমূহে সকাল ১০.০০ টা হতে দুপুর ০১.০০ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও কাজের স্বার্থে বিভিন্ন গ্রামে লাইন বন্ধ থাকবে। গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
প্রচারে-
কর্তৃপক্ষ
নাটোর পবিস-২।
22/05/2026
****** *জরুরি বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি* ******
আসন্ন পবিত্র ঈদুল আজহা'য় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে রাজশাহী ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার সকাল ০৭:০০ ঘটিকা থেকে ১০:০০ ঘটিকা পর্যন্ত বাঘা জোনাল অফিসের আওতায় সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
প্রচারে,
কর্তৃপক্ষ
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
21/05/2026
সম্মানিত গ্রাহক সদস্য আসসালামু আলাইকুম!
ঝড়ের কারনে প্রায় ১০ ফিট দূরে থেকে ভেঙ্গে লাইনে পরা এই ডালটি'ই আজকে বিদ্যুৎ বিভ্রাটের কারন। কাটাখালি গ্রীড হতে বাঘা ও আড়ানী উপকেন্দ্রের প্রত্যন্ত মাঠঘাটের মধ্যে ৪২ কিঃমিঃ লাইন চেকিং করে কোথায় এরকম সমস্যা এটা খুজে বের করা হয়। তারপর সমস্যা সমাধানে কারিগরি কাজ সম্পন্ন করে লাইন চালু করা হয়!
এজন্য লাইনফল্টের কারনে বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই কল সেন্টারে সম্মানিত গ্রাহকগণের জিজ্ঞাসা অনুযায়ী "বিদ্যুৎ কখন চালু হবে" তা নির্দিষ্ট করে বলা সম্ভব হয়না।
বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলির শহরাঞ্চল, শীতপ্রধান ও মরুঅঞ্চলের দেশ সমূহে ঝড়বৃষ্টিতে গাছের ডালপালা ভেঙ্গে পড়ার মতো সমস্যা না থাকায় সেখানে তুলনামূলক ভাবে বিদ্যুৎ বিভ্রাট কম হয়!
ঝড়বৃষ্টি ও তীব্র বজ্রপাতের কারনে বাঘা ৩৩ কেভি লাইন কাটাখালি হতে বন্ধ আছে।
ঝড়বৃষ্টি শেষ হলে লাইন চালুর ব্যবস্থা নেওয়া হবে।
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Website
Address
দেবত্তোর
Rajshahi
