20/03/2026
"সুলতানগঞ্জ হাই স্কুল ঈদগাহ"
সকাল ৭:৩০ টা
এবং
"জাহানাবাদ কেন্দ্রীয় ঈদগাহ"
সকাল ৭:৩০ টা
একটি করে এবারের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ
👉উভয় ঈদগাহে মহিলাদের জন্য নামাজের ব্যাবস্থা থাকছে।
🤝 উভয় কমিটি নিজ নিজ যায়নামাজ সহকারে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছে।
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
🌙 ঈদুল ঈদ-উল ফিতরের শুভেচ্ছা
16/01/2026
অনলাইন সাপ্তাহিক কুইজ বিজয়ীদের পুরষ্কার বিতরণ
আগামী শনিবার ১৭/০১/২০২৬ সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কুইজ বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হবে। ৩৩ তম কুইজ বিজয়ী থেকে অদ্যাবধি সকল কুইজ বিজয়ীদের সকাল ১০.৩০ এ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
16/12/2025
নোটিশঃ
বিজয় দিবস রচনা প্রতিযোগিতা ২০২৫
আয়োজনে: আমাদের সুলতানগঞ্জ
রচনা প্রতিযোগিতা
অংশগ্রহণ করতে পারবে: সুলতানগঞ্জ ও আশপাশের শিক্ষার্থীরা।
গ্রুপসমূহ:
গ্রুপ–১: ক্লাস ৯ ও ১০
গ্রুপ–২: এইচএসসি পড়ুয়া শিক্ষার্থী
রচনা টপিক:
গ্রুপ–১:
1. একটি শীতের সকাল
2. আগামীর বাংলাদেশ
গ্রুপ–২:
1. গ্রামীণ জীবন
2. তারুণ্যের বাংলাদেশ
রচনা জমাদানের নিয়ম:
A4 সাইজের কাগজে হাতে নিজ হাতে লিখে রচনা জমা দিতে হবে।
জমাদানের স্থান:
ওমর ফারুক (ফ্রেন্ডস কর্নার)
হযরত আলী ( টকিন)
জমাদানের সময়: আজ ১৬ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর ২০২৫
---
🏆 পুরস্কার বিতরনঃ
✔ ২৭ ডিসেম্বর ২০২৫
একই দিনে "সাপ্তাহিক অনলাইন কুইজ" প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।
---
আমন্ত্রণঃ নিদিষ্ট ক্লাসের সকল শিক্ষার্থী এবং অভিভাবক সকল শিক্ষকবৃন্দ কে প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করার অনুরোধ করছি।
বিনীত
আমাদের সুলতানগঞ্জ
একটি সমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে
06/11/2025
শুভেচ্ছা ও অভিনন্দন।
৪৪ তম বিসিএস
লাইভস্টক ক্যাডার (সুপারীশপ্রপ্ত)
মোঃ সুমন আলী
পিতাঃ মোঃ নাইমুল হক
সুলতানগঞ্জ (গাংগোবাড়ী)
তার এই অর্জনে আমরা গর্বিত,
আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
02/10/2025
#নোটিশঃ
আসসালামু আলাইকুম!
🌟✨ সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতা ✨🌟
সিজন-২
📌 নিয়মাবলী:
✅ প্রতি শুক্রবার জুমা পর থেকে সন্ধ্যার মধ্যে কুইজের প্রশ্ন "আমাদের সুলতানগঞ্জ" ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে "আমাদের সুলতানগঞ্জ (sultanganj)" গ্রুপে পোস্ট করা হবে।
✅ প্রশ্ন পাবলিস হওয়া থেকে পরের দিন শনিবার রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত কমেন্টে উত্তর দেওয়া যাবে।
❌ “স্বপ্নের বালক”, “মেঘ বালিকা” ধরনের ভুয়া/অপরিচিত আইডির উত্তর গ্রহণযোগ্য হবে না।
👉 প্রশ্নের ধরনঃ
✒️ এম.সি.কিউ. (Multiple Choice Question) পদ্ধতিতে প্রশ্ন করা হবে।
✒️ বিশেষ উপলক্ষ্যে একের অধিক এম.সি.কিউ. দেয়া হতে পারে।
✒️ আবার যদি কোন বিশেষ কুইজ নেওয়া হয়, তবে সে সম্পর্কিত বিস্তারিত পদ্ধতি আলাদাভাবে জানিয়ে দেয়া হবে।
👉 বিজয়ী নির্বাচন পদ্ধতিঃ একাধিক সঠিক উত্তর হলে লটারীর মাধ্যমে নির্বাচন করা হবে।
🏆 বিজয়ীর নাম ঘোষণা করা হবে রবিবার যেকোনো সময়।
🏆 পুরস্কারঃ বই, শিক্ষা উপকরণ, এবং বিশেষ সারপ্রাইজ গিফট।
___________________
"আমাদের সুলতানগঞ্জ"
একটি সমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে
21/07/2025
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিদ্ধস্তে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করছি ।
আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি এবং
হে অল্লাহ নিহত আহত পরিবারের সকলকে ধৈর্যধারণ করার তৈফিক দান করুন।