Chief Commercial Manager-West,Bangladesh Railway.

Chief Commercial Manager-West,Bangladesh Railway.

Share

আপনার আস্থাই আমাদের অনুপ্রেরণা।

Photos from Chief Commercial Manager-West,Bangladesh Railway.'s post 02/04/2026

ইন-হাউজ প্রশিক্ষণঃ

চীফ কমার্শিয়াল ম্যানেজার ( পশ্চিম) এর কার্যালয় কর্তৃক আয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাৎসরিক ৬০ ঘন্টা প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসাবে গত ২৪-০২-২০২৬খ্রি. তারিখ অত্র দপ্তরে দিনব্যাপি ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

Photos from Chief Commercial Manager-West,Bangladesh Railway.'s post 31/03/2026

ইন-হাউজ প্রশিক্ষণঃ

চীফ কমার্শিয়াল ম্যানেজার ( পশ্চিম) এর কার্যালয় কর্তৃক আয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাৎসরিক ৬০ ঘন্টা প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসাবে অদ্য ৩১ মার্চ ২০২৬খ্রি. তারিখ অত্র দপ্তরে দিনব্যাপি ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

আজকের প্রশিক্ষণের বিষয়সমূহ হলো:

পিপিআর ও পেনশন সংক্রান্ত
স্টেশন বকেয়া
দুর্ঘটনা ও ক্ষতিপূরণ সংক্রান্ত
ভ্রমণভাতা সম্পর্কিত
শুভেচ্ছা বিনিময়, ছুটি গ্রহন ও দাপ্তরিক কোন বিষয়ে অনুরোধ জানানো সম্পর্কিত।

25/03/2026

Courtesy : ATN Bangla News.

Photos from Chief Commercial Manager-West,Bangladesh Railway.'s post 25/03/2026

গত ২৪-০৩-২০২৬ খ্রি. জনাব মোঃ এনামুল হক পিতা: মৃত ফজলল হক, মাতা: জাহানারা বেগম গ্রাম: চন্ডিপুর, ডাকঘর: শ্রীপুর, উপজেলা: বিরামপুর, জেলা: দিনাজপুর কে গত ২৩/৩/২০২৬ খ্রি. সকাল ৬:৫০ ঘটিকায় বিরামপুর ও ফুলবাড়ি স্টেশনের মধ্যে রেল জয়েন্টের রেলের উপরিভাগ (হেড) প্রায় ৭ ইঞ্চি ভাঙ্গা দেখে লাল সংকেত প্রদর্শনের মাধ্যমে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সম্মাননা প্রদান করা হয়।

Photos from Chief Commercial Manager-West,Bangladesh Railway.'s post 25/03/2026

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ খ্রি. উপলক্ষ্যে নির্দেশনা মোতাবেক দিনব্যপি ঢাকাগামী বিভিন্ন ট্রেনের বিনা টিকেটের যাত্রী প্রতিহত করার লক্ষ্যে রাজশাহী রেলওয়ে স্টেশনে টিকেট চেকিং কার্যক্রম পরিচালনা করা হয়।

24/03/2026

Ticket Checking Information
(West Zone)
Date: 24/03/2026

1)Total TTE's Worked: 109
2)No.ofTrains Checked:84
3)Total TicketlessTravellers(Case):6417
4)Fare Collect:11,11,040/-
5)Penalty Collected:4,07,760/-
6)Total Earnings:15,18,800/-
7)Total Ticket Verified:1530

Photos from Chief Commercial Manager-West,Bangladesh Railway.'s post 22/03/2026

অদ্য ২২/০৩/২০২৬ খ্রি. তারিখ পবিত্র ঈদ- উল- ফিতর উপলক্ষ্যে মহাব্যবস্থাপক (পশ্চিম) মহোদয়ের নেতৃত্বে রাজশাহীগামী ৭৫৯ নং পদ্মা এক্সপ্রেস ট্রেনে টিকেট চেকিং কার্য পরিচালনা করা হয়। এতে রাজস্ব আদায় হয় মোট ৩৩২৫০/- টাকা এবং উক্ত ট্রেনে প্রস্তুতকৃত নাস্তা পরীক্ষা করা হয়। মান ও পরিমান মোটামুটি সন্তোষজনক পাওয়া যায়।

সম্মানিত যাত্রী সাধারণের সহযোগিতা একান্ত ভাবে কাম্য।

19/03/2026

১৮ মার্চ ২০২৬ তারিখে ১৪০৫ ঘটিকায় সান্তাহার- তিলকপুর সেকশনে ঢাকা হতে চিলাহাটি গামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস এর নয়টি কোচের ৫৮ চাকা লাইনচ্যুত হয়। একারনে সান্তাহার থেকে পার্বতীপুর সেকশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে সান্তাহার থেকে চিলাহাটি ও পঞ্চগড়গামী বিভিন্ন ট্রেন কয়েকটি স্টেশনে আটকা পড়ে। সম্মানিত যাত্রী সাধারনের যাতায়াতের সুবিধার্থে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃক আটকে পড়া
(১)একতা ও পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রী ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পঞ্চগড়/ ঢাকা,
(২)বরেন্দ্র ও তিতুমীর এক্সপ্রেসের যাত্রী ট্রান্সশিপমেন্টের মাধ্যমে রাজশাহী/ চিলাহাটি,
(৩)রুপসা ও সীমান্ত এক্সপ্রেসের যাত্রী ট্রান্সশিপমেন্টের মাধ্যমে চিলাহাটি / খুলনা,
(৪)চিলাহাটি এক্সপ্রেসের যাত্রী স্পেয়ার রেক এর মাধ্যমে চিলাহাটি,
(৫)ঈদ স্পেশাল এর যাত্রী আলাদা রেক দ্বারা পার্বতীপুর এবং
(৬)দ্রুতযান ও একতা এক্সপ্রেস এর যাত্রী ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ঢাকা / পঞ্চগড় পৌছানোর ব্যবস্থা করা হয়। এছাড়া
(৭)কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটিকে রুট পরিবর্তন করে চালানো হয়।

অপরদিকে দুর্ঘটনা কবলিত নীলসাগর এক্সপ্রেস রেকের নয়টি কোচ ড্যামেজ হওয়ায় খুলনা ও রাজশাহী থেকে বিকল্প রেকের ব্যবস্থা গ্রহন করা হয়।
উল্লেখ্য সান্তাহার - পার্বতীপুর রুট ছাড়া পশ্চিমাঞ্চলের অন্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকে।
দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধারের জন্য ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন কল করা হয়। ১৯-০৩-২০২৬ ১০২০ ঘটিকায় উদ্ধারকাজ শেষ হয় ট্র্যাক চলাচলের জন্য ফিট প্রদান করা হয়। অতঃপর ১১৫৮ ঘটিকায় সীমান্ত এক্সপ্রেস দুর্ঘটনাস্থল নিরাপদে পার হবার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Photos from Chief Commercial Manager-West,Bangladesh Railway.'s post 06/03/2026

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভার কার্যবিবরণী

courtesy: Ministry of Railways, Bangladesh



Photos from Chief Commercial Manager-West,Bangladesh Railway.'s post 06/03/2026

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও ভোগান্তিমুক্ত ঈদযাত্রা নিশ্চিত করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়–এর উদ্যোগে আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ রবিউল আলম এমপি, মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়।

Courtesy: Ministry of Railways, Bangladesh



20/02/2026
Want your business to be the top-listed Government Service in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Rajshahi
6100