Damkura Thana Rmp

Damkura Thana Rmp

Share

OC Damkura 01320061911

Photos from Damkura Thana Rmp's post 26/06/2021

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশনার আলোকে বৃক্ষরোপন অভিযান-২০২১ এর অংশ হিসেবে ইং ২৫/০৬/২০২১ তারিখ ০৮ নং হরিপুর বিট এলাকার বিভিন্ন স্থানে ফলজ ও বনজ বৃক্ষরোপন করা হয়। এসময় উক্ত বিটের বিট ইনচার্জ জনাব এসআই(নিঃ)/মোঃ মাহফুজুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Photos from Damkura Thana Rmp's post 03/06/2021

দামকুড়া থানা পুলিশ কর্তৃক ০৩ জন আসামী গ্রেফতারসহ ০১ টি চোরাই গরু উদ্ধার
দামকুড়া থানার এএসআই(নিঃ)/মোঃ আল-আমিন সঙ্গীয় ফোর্সসহ গত ইং ০২/০৬/২০২১ তারিখ দামকুড়া থানাধীন হরিপুর দরগাপাড়া মোড়ে বিশেষ চেকপোষ্ট ডিউটি করাকালিন সময়ে গোদাগাড়ী হতে রাজশাহী অভিমূখে ০৩ জন ব্যক্তিকে ০১টি লাল রংয়ের বকনা গরু নিয়ে যাওয়ার সময় উক্ত চেকপোষ্ট পার্টির সন্দেহ হলে তাদের গরুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু তারা কোন সন্তোসজনক জবাব দিতে পারে না এবং একেক জন একেক ধরণের কথা বলে যাতে সন্দেহ আরো গভীর হয়ে যায়। অতঃপর চেকপোষ্ট পার্টি অফিসার ইনচার্জ দামকুড়া থানাকে বিষয়টি জানালে অফিসার ইনচার্জ তাৎক্ষনিকভাবে পার্শ্ববর্তী গোদাগাড়ী থানাকে অবগত করেন । উক্ত গরুসহ আসামী ১। মোঃ জাহাঙ্গীর আলম (৪৫), পিতা-মোঃ মোখছেদ আলী, ২। মোসাঃ আরজুনা বেগম(৪০), পিতা-মৃত কচি, ৩। মোসাঃ রেনুকা বেগম (৩৮), পিতা-মৃত আয়েন সরকার, সর্বসাং-মেহেরচন্ডী বুথপাড়া, থানা-মতিহার, মহানগর রাজশাহীগণকে দামকুড়া থানা আনা হয়। গোদাগাড়ী থানার মাধ্যমে বাদী ১। মোঃ মাসুম আলী (২৪), পিতা-মোঃ ইসলাম আলী, সাং-দ্বিগ্রাম, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী গরুটি তার বলে দাবী করেন। উক্ত বাদী গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করেন, যা গোদাগাড়ী থানার মামলা নং-০৭, তাং-০৩/০৬/২০২১ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা জনাব এসআই(নিঃ)/মোঃ নাসির উদ্দিনের নিকট উক্ত ০৩জন আসামী ও উদ্ধারকৃত ০১ টি গরু বুঝিয়া দেওয়া হয়।

25/03/2021

দামকুড়া থানা পুলিশ কর্তৃক ৫০(পঞ্চাশ) গ্রাম হেরোইনসহ ০২ জন আসামী গ্রেফতার
দামকুড়া থানা পুলিশ কর্তৃক ইং ২৪/০৩/২০২১ তারিখ দামকুড়া থানাধীন ভিমেরডাইং সুলিতলা ব্রিজের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর হতে ৫০(পঞ্চাশ) গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম (৩৫), পিতা- মোঃ এরশাদ আলী মন্ডল, সাং-চর রানীনগর, থানা+জেলা- চাঁপাইনবাবগঞ্জ, এ/পি সাং- সাগোয়ান ঘুন্টি , থানা- গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত আসামীর দেওয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে তার সহযোগী আসামী মোসাঃ শিখা ওরফে শিলা (৩৫), পিতা- মৃত আক্কাস আলী, সাং- গুড়ি পাড়া, এ/পি সাং-কাশিয়াডাঙ্গা গুচ্ছ গ্রাম , থানা- কাশিয়াডাঙ্গা, মহানগর রাজশাহীকে গ্রেফতার করা হয়। এসময় তারা আরো একজন পলাতক সহযোগী আসামীর নাম-ঠিকানা প্রকাশ করে। আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় তদন্তে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় পলাতক আসামীর সহিত পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য হেরোইন গোদাগাড়ী এলাকা হতে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রয়ের মাধ্যমে ব্যবসা করে আসছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Photos from Damkura Thana Rmp's post 16/03/2021
01/03/2021

গত ইং-০১/০৩/২০২১ তারিখ দামকুড়া থানাধীন দামকুড়া হাটস্থ ব্রিজের পূর্ব পার্শ্বে জনৈক মোঃ আবু সাইদ এর ফলের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ০২ (দুই) জন আসামীকে ২০(বিশ) বোতল ফেন্সিডিল সহ আটক করেছে দামকুড়া থানা পুলিশ। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে চোরাচালান মামলা রুজু করাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

08/02/2021
Want your business to be the top-listed Government Service in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Damkura
Rajshahi
6000