Rajshahi Medical College Hospital

Rajshahi Medical College Hospital

Share

Rajshahi Medical College Hospital is the only tertiary level hospital in this area, situated in the Rajshahi lies in the ancient region of Pundra Vardhana.

Rajshahi, Historically Rampur Boalia, nicknamed “Silkcity” is located on the north bank of the Padma river. The city is blessed by the mazar of Sufi Saint Hazrat Shah Mukhdam. Rajshahi is famous for silk, mango and these are the main attractions of city not only for people at home but also abroad. It is well-known all over the country that Rajshahi is the city of education and as its part Rajshahi

26/05/2026
26/05/2026

ঈদের ছুটিতে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি নিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের জরুরি বিভাগ, আইসিইউ, গাইনি ইমার্জেন্সিসহ গুরুত্বপূর্ণ সব বিভাগ ঈদের দিনসহ পুরো ছুটিকাল জুড়ে সার্বক্ষণিক খোলা রাখা হবে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস।
বলেন, ঈদের সময় রোগীরা যেন কোনো ধরনের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুুতি সম্পন্ন করেছে। সরকারি ছুটির দিনে সাধারণত আউটডোর বিভাগ বন্ধ থাকে। তবে রোগীদের সুবিধার কথা বিবেচনা করে মঙ্গলবার সীমিত পরিসরে আউটডোর সেবা চালু আছে। ৩০ মে সীমিত পরিসরে আউটডোর সেবা চালু থাকবে। ফলে সাধারণ রোগীরাও এসব দিনে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় সেবা নিতে পারবেন। এ ছাড়া ইদের ছুটিতে সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত ওষুধ, চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল প্রস্তুুত রাখা হয়েছে।
মুখপাত্র বলেন, জরুরি চিকিৎসাসেবা নির্বিঘœ রাখতে হাসপাতালের অনেক কর্মকর্তা-কর্মচারীর ছুটিও বাতিল করা হয়েছে। কারণ ঈদের সময় সড়ক দুর্ঘটনা ও হঠাৎ অসুস্থতার ঘটনা বেড়ে যায়। তাই রোগীদের দ্রুত ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে সর্বোচ্চ প্রস্তুুতি গ্রহণ করা হয়েছে।

12/05/2026

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) সম্পর্কিত কিছু তথ্য:

১। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত টিকেট সংগ্রহ করা যাবে এবং আউটডোর খোলা থাকে আড়াইটা পর্যন্ত।

২। একটি টিকেটের ক্রয়মূল্য ১০টাকা এবং তা নির্ধারিত টিকেট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে।

৩। একটি টিকেটে একবার চিকিৎসা সেবা নিতে পারবেন।

৪। আউটডোরে নিয়মিত মেডিসিন, যৌন ও চর্ম, গাইনী, ফিজিক্যাল মেডিসিন, দন্ত, সার্জিক্যাল, চক্ষু, মনোরোগ, অর্থোপেডিক, ইএনটি (নাক, কান, গলা), শিশু, হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক বিভাগে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

৫। নিয়মিত বিভাগগুলো ছাড়াও আউটডোরের ৩১ নম্বর কক্ষে রবিবার ও বুধবার শিশু সার্জারি, সোমবার নিউরো সার্জারি, মঙ্গলবার ইউরোলজি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা দিয়ে থাকেন। এছাড়াও আউটডোরের ৭৮ নম্বর কক্ষে শনিবার হেপাটোলজি, রবিবার বক্ষব্যাধি, সোমবার এন্ডোক্রাইনোলজি, মঙ্গলবার নিউরো মেডিসিন, বুধবার গ্যাস্ট্রোএ্যান্টারোলজি ও কার্ডিওলজি এবং বৃহস্পতিবার রিউমাটোলজি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা দিয়ে থাকেন।

৬। আউটডোরে রোগী দেখানোর পর রোগ নির্ণয়ের জন্য চিকিৎসক বিভিন্ন পরীক্ষা দিলে সেসব পরীক্ষার বেশীর ভাগই আউটডোর প্যাথলজি ও রেডিওলজি এ্যান্ড ইমেজিং বিভাগ থেকে নির্ধারিত ফি দিয়ে করাতে পারবেন।

৭। আউটডোরে কোনো পরীক্ষা নিরীক্ষা করাতে চাইলে অবশ্যই তা আউটডোরে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ীই করতে হবে।

৮। পরীক্ষার ফি প্রদানের সময় অবশ্যই জমা স্লীপ বুঝে নিবেন।

৯। আউটডোরে চিকিৎসা গ্রহণ শেষে চিকিৎসকের নির্দেশিত ওষুধের সরকারি সরবরাহ থাকলে তা আউটডোর ডিসপেনসারি হতে সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য, আউটডোরে চিকিৎসা নিতে হলে অবশ্যই রোগীকে সাথে আনতে হবে। হাসপাতালে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে ডাস্টবিনে ফেলবেন। অপরিচিত কোনো ব্যক্তির সাথে বাইরে চিকিৎসা নিতে যাবেন না। কোনোকিছু বুঝতে না পারলে হেল্প ডেস্কের সহায়তা নিবেন।

Photos from Rajshahi Medical College Hospital's post 12/05/2026

International Nurses Day 2026 is celebrated on May 12, 2026, focusing on the theme "Our Nurses. Our Future. The economic power of care" to highlight the vital role of nurses and the need for their empowerment. Coinciding with Florence Nightingale’s birthday, it honors nursing contributions globally, led by the International Council of Nurses (ICN).

Key 2026 Nurse Day Details:
* International Nurses Day (IND): May 12, 2026.
* Theme: "Our Nurses. Our Future. The economic power of care" (with a focus on "Empowered Nurses Save Lives").
* Goal: To showcase that investing in nursing leads to better health outcomes and stronger, more resilient health systems.

Photos from Rajshahi Medical College Hospital's post 26/03/2026

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। আজ ২৬ মার্চ ভোরে সূর্যোদয়ের সাথে সাথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অতঃপর রাজশাহী মেডিকেল কলেজের শহীদ মিনারে সকাল ৯ টায় পুষ্পস্তবক অর্পণ করা হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হাসপাতালে ভর্তি রোগীদের জন্য আজ উন্নত মানের খাবারের আয়োজন করা হয়। খাবারের মান নিশ্চিত করতে হাসপাতালের রন্ধনশালা পরিদর্শন করেন মাননীয় পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম মহোদয়।

এছাড়াও বাদ যোহর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রীয় মসজিদে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উক্ত কার্যক্রম গুলোতে মাননীয় পরিচালক মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ

Photos from Rajshahi Medical College Hospital's post 21/03/2026

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভর্তি রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়। এ সময় খাবারের মান নিশ্চিত করতে হাসপাতালের রন্ধনশালা পরিদর্শন করেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম মহোদয়। এছাড়াও চিকিৎসবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও হাসপাতালের ইনডোর সেবা পরিদর্শন করেন মাননীয় পরিচালক মহোদয়।

16/03/2026

আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ নিম্নোক্তভাবে কার্যক্রম পরিচালনা করবে:

১. ১৭ মার্চ, ২০২৬ তারিখ (মঙ্গলবার) বহির্বিভাগ বন্ধ থাকবে।

২. ১৮ মার্চ, ২০২৬ তারিখ (বুধবার) সীমিত আকারে (বেলা ১২:০০ ঘটিকা পর্যন্ত) বহির্বিভাগ খোলা থাকবে।

৩. ১৯ মার্চ, ২০২৬ তারিখ (বৃহস্পতিবার), ২০ মার্চ, ২০২৬ তারিখ (শুক্রবার), ২১ মার্চ, ২০২৬ তারিখ (শনিবার) এবং ২৩ মার্চ, ২০২৬ তারিখ (সোমবার) বহির্বিভাগ বন্ধ থাকবে।

৪. ২২ মার্চ, ২০২৬ তারিখ (রবিবার) সীমিত আকারে (বেলা ১২:০০ ঘটিকা পর্যন্ত) বহির্বিভাগ খোলা থাকবে।

৫. ২৪ মার্চ, ২০২৬ তারিখ (মঙ্গলবার) হতে বহির্বিভাগ পূর্বের ন্যায় খোলা থাকবে।

উল্লেখ্য, জরুরী বিভাগ ও অন্তঃবিভাগ সার্বক্ষনিক খোলা থাকবে।

25/02/2026

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে কোনো তথ্য ও অভিযোগের জন্য উল্লেখিত নম্বরগুলোতে কল/ম্যাসেজ করুন।

Want your business to be the top-listed Government Service in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Laxmipur
Rajshahi
6000