08/05/2026
বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির রাজশাহী শাখার সভাপতি মোঃ বেলাল আহমেদ ৮ই মে রোজ শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাজার নামাজ রাজশাহীর উপশহর কড়ই তলায় অনুষ্ঠিত হবে।
02/05/2026
মো: রাকিন রায়হান রবিনকে আহবায়ক করে ৬ সদস্যের রাজশাহী মহানগর ছাত্রদলের কমিটি প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
#ছাত্রদল #রাজশাহীমহানগর #আহবায়ককমিটি
01/05/2026
১১ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া: অন্ধকারে ডোবার শঙ্কায় নিউ মার্কেট মসজিদ
নিজস্ব প্রতিবেদক | রাজশাহী |
দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে বড় সংকটে পড়েছে নিউ মার্কেট মসজিদ। প্রায় ১১ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় যেকোনো সময় মসজিদটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে মুসল্লি ও স্থানীয়দের মধ্যে।
জানা গেছে, জুমার নামাজ শেষে মসজিদের ইমাম বিষয়টি মুসল্লিদের সামনে তুলে ধরে দ্রুত আর্থিক সহায়তার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, বকেয়া বিল পরিশোধ না হলে মসজিদটি অন্ধকারে ডুবে যেতে পারে।
প্রায় ১৭ বছর পর মসজিদে নামাজ আদায় করতে এসে একজন মুসল্লি এই উদ্বেগজনক পরিস্থিতি সামনে আনেন, যা পরবর্তীতে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
স্থানীয়দের মতে, একটি ধর্মীয় প্রতিষ্ঠানের এমন সংকট অত্যন্ত দুঃখজনক। তারা দ্রুত সমাধানের জন্য মার্কেট কমিটি, সিটি কর্পোরেশন, প্রশাসন ও বিদ্যুৎ সরবরাহকারী কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
একই সঙ্গে সাধারণ মানুষের প্রতিও সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। অনেকেই বলছেন, সম্মিলিত উদ্যোগ নিলে অল্প সময়ের মধ্যেই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব।
স্থানীয়দের ভাষায়, “মসজিদের আলো কখনো নিভে যেতে দেওয়া যাবে না—সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।
29/03/2026
কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেফতার।
বিস্তারিত কমেন্টে।।
29/03/2026
রাজশাহীর নতুন ডিসি কাজী শহিদুল ইসলাম।
রাজশাহীসহ ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে রবিবার (২৯ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহীর ডিসি পদে পদায়ন করা হয়েছে।
রাজশাহীর বর্তমান ডিসি আফিয়া আখতারকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
ছবি : সংগৃহীত।
20/03/2026
ঈদুল ফিতর নিয়ে আসুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। পবিত্র এই দিনে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের চারপাশ।
‘দৈনিক সংবাদ ২৪’-এর সকল পাঠক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক! 🌙✨
11/03/2026
রাজশাহী মহানগরীতে আরএমপির অভিযানে গ্রেপ্তার ২৪।।
বিস্তারিত কমেন্টে।।
11/03/2026
জ্বালানি সাশ্রয়ে ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।