04/03/2026
০৪.০৩.২০২৬
সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুনুর রশিদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী, উপাধ্যক্ষ মো. ইউনুস আলী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব আলম, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বারিক মৃধা এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রুবায়েত ই-আফরোজ।
রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, কাউসার হামিদ ও মুজাহিদ আরাফাত,মিজানুর রহমান মিজান,বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব নেহাল আহমেদ রায়হান সহ রাজশাহী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
20/02/2026
২১.০২.২০২৬
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী কলেজ শাখার পক্ষ থেকে রাজশাহী কলেজ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ।
07/01/2026
০৭.০১.২০২৬
রাজশাহী কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী স্যার ও উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী স্যারকে রাজশাহী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।
আশা করি, আপনাদের যোগ্য নেতৃত্বে রাজশাহী কলেজ শিক্ষার গুণগত মান ও একাডেমিক শৃঙ্খলায় আরও এগিয়ে যাবে। আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি।
15/12/2025
১৬.১২.২০২৫
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী কলেজ শহীদ মিনারে রাজশাহী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
12/12/2025
আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরছেন।
23/11/2025
বিষয়: রাজশাহী কলেজ ক্যাম্পাসে সম্ভাব্য ভূমিকম্প ঝুঁকি নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন।
সাম্প্রতিক সময়ে ঢাকাসহ ভূমিকম্পে দেশের বিভিন্ন অঞ্চলে ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় রাজশাহী কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা, বিশেষ করে ছাত্রাবাসসমূহে নিরাপত্তাহীনতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে রাজশাহী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে নিম্নোক্ত বিষয়গুলো দ্রুত বিবেচনায় নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
১. ছাত্রাবাস-সমূহের (হোস্টেল) স্থাপনা পরিদর্শন
কলেজের সব হোস্টেলে বহু স্থানে দৃশ্যমান ফাটল, নরম দেয়াল, দুর্বল সিঁড়ি এবং পুরোনো অবকাঠামোর ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞ প্রকৌশলী টিম (PWD / কলেজ ইঞ্জিনিয়ারিং সেকশন) দিয়ে অবিলম্বে পুরো হোস্টেল ভবনগুলোর স্ট্রাকচারাল সেফটি টেস্ট করার অনুরোধ জানাচ্ছি।
২. হিন্দু হোস্টেলের পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভবন পুনর্নিমাণ/সংস্কার
হিন্দু হোস্টেলের কিছু ভবন বহু বছর ধরে পরিত্যক্ত, ভগ্নদশায় এবং সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে। এসব ভবন দ্রুত সংস্কার বা নতুন করে নির্মাণ করা জরুরি। এছাড়া উক্ত হোস্টেলে বসবাসরত ছাত্রদের অস্থায়ীভাবে নিরাপদ স্থানে স্থানান্তর (Shift) করার অনুরোধ করছি।
৩. কলেজের সকল ভবনের নিরাপত্তা মূল্যায়ন।
একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, মিলনায়তন, লাইব্রেরি, মহসিন ভবন, ফুলার ভবন এবং ল্যাবগুলোতেও ভূমিকম্প সহনশীলতার মান নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা করা। দুর্বল ভবন চিহ্নিত হলে দ্রুত সংস্কার বা পুনর্নিমাণের সিদ্ধান্ত গ্রহন করা।
৪. ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় প্রশিক্ষণ।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় শিক্ষক-শিক্ষার্থী উভয়ের জন্য ফায়ার রেসকিউ ড্রিল, ভূমিকম্প রেসপন্স ট্রেনিং, ইভাকুয়েশন ড্রিল আয়োজন করা অত্যন্ত প্রয়োজন। ফায়ার সার্ভিসকে আমন্ত্রণ জানিয়ে দ্রুত একটি সেশন আয়োজন করার অনুরোধ করছি।
৫. ক্যাম্পাসে জরুরি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ।
প্রতিটি ভবনে ইমার্জেন্সি এক্সিট চিহ্নিতকরণ ও পরিষ্কার রাখা। হোস্টেল ও একাডেমিক ভবনে ফায়ার এক্সটিংগুইশার, অ্যালার্ম সিস্টেম, এবং প্রয়োজনীয় সেফটি সাইন স্থাপন। হোস্টেলগুলোর আশেপাশে ঝুঁকিপূর্ণ গাছ, পুরোনো দেয়াল, জরাজীর্ণ ছাদ পরিষ্কার/সংস্কার করা।
৬. ভূমিকম্প সচেতনতা প্রচারাভিযান
শিক্ষার্থীদের জন্য ছোট ছোট সেমিনার, পোস্টার ক্যাম্পেইন, এবং জরুরি যোগাযোগ নম্বর প্র
07/11/2025
৭.১১.২০২৫
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল,রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও র্যালিতে রাজশাহী কলেজ ছাত্রদলের মিছিল সহকারে যোগদান।