12/04/2026
BNP 46 Noagaon-01 Media
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BNP 46 Noagaon-01 Media, Political organisation, Niamatpur, Noagaon, Rajshahi.
12/04/2026
12/04/2026
কারো আধিপত্য নয়, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এমন বাংলাদেশ গড়ে তুলতে চাই।
-তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
12/04/2026
রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের অবিচল আস্থাই হতে হবে সশস্ত্র বাহিনীর পথ চলার প্রধান ভিত্তি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র দায়িত্ব।
তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
12/04/2026
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সারা বিশ্বে দেশের মর্যাদায় এক উজ্জ্বলতর ভিন্নমাত্রা যোগ করেছে। আমাদের দেশের বিভিন্ন ছোট ছোট জাতিগোষ্ঠীর সম্প্রদায়সহ সকল নাগরিকের সমান অগ্রগতি, বিকাশ, নিরাপত্তা ও সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী, একজন বাংলাদেশি হিসেবে আমাদের প্রত্যেকের সমান অধিকার।
-তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
12/04/2026
সকলে মিলে ভালো থাকার জন্য একটি গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
-তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
12/04/2026
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড' বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন।
একই সাথে দেশের ১০টি উপজেলায় (শিবগঞ্জ, পঞ্চগড় সদর ও বোদা, ইসলামপুর, শৈলকুপা, নেছারাবাদ, জুড়ী, কুমিল্লা আদর্শ সদর, গোয়ালন্দ ও টেকনাফ) ‘কৃষক কার্ড’ বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সপরিবারে শিকড় চিলড্রেন্স থিয়েটারের প্রযোজনায় শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগের জন্য উপস্থিত হন।
বাংলাদেশ মহিলা সমিতি, বেইলি রোড, ঢাকা | ১১ এপ্রিল ২০২৬, শনিবার
11/04/2026
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আন্দোলন ও সংগ্রামে যাদের ভূমিকা এবং সংসদে কথা বলার দক্ষতা রয়েছে, সমাজে যাদের সুনাম আছে দল তাদেরকেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
আজ সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের জন্য গতকাল শুক্রবার প্রায় পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে অফিসের কর্মকর্তারা ফরম বিতরণ করছেন। আগামীকাল রোববার পর্যন্ত ফরম বিতরণ ও জমা নেওয়া চলবে। গতকালও অনেকে ফরম জমা দিয়েছেন।
রিজভী বলেন, গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বিএনপি যেভাবে সংসদ সদস্যদের বাছাই করে, এবারও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। যারা প্রার্থী হতে ইচ্ছুক, তাদের মনোনয়ন ফরম দেওয়া হচ্ছে। তারা ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দেবেন।
তিনি বলেন, দীর্ঘ ১৬-১৭ বছরের কঠিন ও দুর্বিষহ পরিস্থিতি অতিক্রম করে আমাদেরকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য দীর্ঘ লড়াই করতে হয়েছে। এই গণতান্ত্রিক পরিবেশের সর্বোচ্চ ব্যবহার করা উচিত।
তিনি আরও বলেন, জনগণ দেখতে চায়—ক্ষমতাসীন দল, সরকারি দল ও বিরোধী দলসহ সবাই একটি সুষ্ঠু গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করছে এবং জবাবদিহিতার পরিবেশ তৈরি করছে।
রিজভী বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফেসবুকে স্বাধীন মতামত প্রকাশ করায় অনেককে গ্রেফতার করা হয়েছে। তারা নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন। তাই আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা, সংসদে কথা বলার দক্ষতা থাকা এবং সমাজে সুনাম থাকা ব্যক্তিদেরই দল বাছাই করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
11/04/2026
শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস: শিল্প খাতে কমবে অস্থিরতা, ২০ জনের সম্মতিতে ট্রেড ইউনিয়ন, মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Culinary Team
Attire
Website
Address
Niamatpur, Noagaon
Rajshahi
