Rajshahi University Campus

Rajshahi University Campus

Share

The University of Rajshahi, also known as Rajshahi University or RU is a public university in Rajshahi, a city in north-western Bangladesh.

University of Rajshahi was established in 1953, the second largest Public University of Bangladesh. Rajshahi University or University of Rajshahi (Bengali: রাজশাহী বিশ্ববিদ্যালয় Raajshaahi Bish-shobid-daloy) is a public university located in Rajshahi, a city in north-western Bangladesh. Rajshahi University was established in 1953, the second university to be established in what was then East Paki

20/04/2025

রাবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠায় চুক্তি স্বাক্ষর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠায় আজ রবিবার এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ‘চীন-বাংলাদেশ পিপল-টু-পিপল এক্সচেঞ্জ ইয়ার: ইউনান শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রচার’ শীর্ষক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর করা হয়। চুক্তিতে রাবির পক্ষে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান স্বাক্ষর করেন। এসময় অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম উপস্থিত ছিলেন।

- প্রশাসক, জনসংযোগ দপ্তর

06/04/2025
06/04/2025

সোমবার রাবিতে গাজার জনগণের প্রতি সংহতি সমাবেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৬ এপ্রিল ২০২৫:

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানাতে সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হবে। সিনেটে ভবনের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এই সমাবেশে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক-শিক্ষার্থী, অফিসার-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।

প্রশাসক
জনসংযোগ দপ্তর

01/02/2025

রাবির দ্বাদশ সমাবর্তনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত

সমাবর্তনে অংশগ্রহণেচ্ছু নিবন্ধিত শিক্ষার্থীদের আবেগ ও পারিপার্শ্বিক বিবেচনায় সরকারি পর্যায়ে আলোচনার ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তনের তারিখ ১৭ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছিল। নিবন্ধিত শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশ বিভিন্ন মাধ্যমে কর্মদিবসে, বিশেষত সপ্তাহের মধ্যভাগে এরূপ আয়োজন না করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করে। বিষয়টি বিবেচনায় নিয়ে সমাবর্তন সংশ্লিষ্ট অতিথিবৃন্দের সাথে ইতোমধ্যে যোগাযোগ শুরু করা হয়েছে। এই প্রেক্ষাপটে রাবির দ্বাদশ সমাবর্তনের পূর্বঘোষিত তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সমাবর্তনের পরিবর্তিত তারিখ যথাশীঘ্র সম্ভব নির্ধারণ করে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।

-প্রশাসক, জনসংযোগ দপ্তর

14/01/2025

“রাবির দ্বাদশ সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সমাবর্তন সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলী পরে জানানো হবে।

সূত্র- প্রশাসক, জনসংযোগ দপ্তর, রাবি

13/09/2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে রামেকে রাবি উপাচার্য


রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১২ সেপ্টেম্বর ২০২৪:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের খোঁজ নিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাননীয় উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় (১২ সেপ্টেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিতে যান তিনি।

এ সময় তিনি আহত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা পোষণ করেন এবং তাদের সুচিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস দেন।

- প্রশাসক,জনসংযোগ দপ্তর

06/09/2024

রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের যোগদান

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৬ সেপ্টেম্বর ২০২৪:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. শেখ সা’দ আহমেদ আজ শুক্রবার তাঁর দায়িত্বে যোগদান করেছেন। তিনি অতিরিক্ত রেজিস্ট্রারের দায়িত্বরত ছিলেন। উপাচার্য প্রফেসর মো. সালেহ হাসান নকীব তাঁকে এ পদে নিয়োগ প্রদান করেন। দায়িত্বে যোগদানকালে রেজিস্ট্রার দপ্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। যোগদানের পর তিনি তাঁর দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যদের সহযোগিতা প্রত্যাশা করেন।

ড. শেখ সা’দ আহমেদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফিশারীজ বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর ৬টি গবেষণা প্রবন্ধ বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে।

তিনি ২০০৬ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি মৎস্য অধিদপ্তরে মৎস্য কর্মকর্তা ও ইসলামিক ফাউন্ডেশনে পরিচালক ও প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী নজরুল গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ বেতারের নিয়মিত কথক।

সূত্র- প্রশাসক, জনসংযোগ দপ্তর

06/09/2024

রাবির নবনিযুক্ত ছাত্র-উপদেষ্টার যোগদান

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৬ সেপ্টেম্বর ২০২৪:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম আজ শুক্রবার তাঁর দায়িত্বে যোগদান করেছেন। তিনি ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক। উপাচার্য প্রফেসর মো. সালেহ হাসান নকীব তাঁকে এ পদে নিয়োগ প্রদান করেন। দায়িত্বে যোগদানকালে ছাত্র-উপদেষ্টা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। যোগদানের পর তিনি তাঁর দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

ড. মো. আমিরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৩ সালে প্রভাষক হিসেবে ফোকলোর বিভাগে যোগ দেন ও ২০২০ সালে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন।

ড. আমিরুল একজন বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক, ঔপন্যাসিক ও সোশ্যাল এক্টিভিস্ট। তিনি নিজ বিষয়ে গবেষণার পাশাপাশি বাংলা একাডেমির বিবর্তনমূলক বাংলা অভিধান সংকলনের কাজে যুক্ত ছিলেন। বিভিন্ন পত্র-পত্রিকা ও জার্নালে প্রকাশিত তাঁর প্রবন্ধের সংখ্যা ১৬৬ ও গ্রন্থের সংখ্যা ৭। তিনি মেধা এবং তারার মেলা পত্রিকার সম্পাদক এবং ফোকলোর জার্নাল, লোকভূমি ও ভাষা সাহিত্য-সংস্কৃতি গবেষণা পত্রিকার সহ-সম্পাদক।

সূত্র- প্রশাসক, জনসংযোগ দপ্তর

05/09/2024

রাবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৫ সেপ্টেম্বর ২০২৪:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপাচার্য ড. সালেহ হাসান নকীব আজ বৃহস্পতিবার বিকেলে দায়িত্বে যোগদান করেছেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর। বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাঁকে উপাচার্য পদে নিয়োগ দেন। যোগদানকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রারের দায়িত্বে নিযুক্ত অতিরিক্ত রেজিস্ট্রার ড. শেখ সা’দ আহমেদসহ অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি ও অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। সেখানে তাঁদের কয়েকজন শুভেচ্ছা বক্তব্য রাখেন।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখাসহ প্রশাসন পরিচালনায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে দেশের এক আদর্শ জ্ঞানকেন্দ্রে উন্নীত করার প্রত্যয়ও ব্যক্ত করেন। তিনি তাঁর দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য গঠনমূলক সমালোচনাও আশা করেন বলে উল্লেখ করেন।

পরে তিনি শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে দোয়া করেন।

নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব-এর সংক্ষিপ্ত জীবনী

বিশিষ্ট পদার্থবিজ্ঞানী প্রফেসর ড. সালেহ হাসান নকীব ১৯৭০ সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বোর্ড থেকে ১৯৮৭ সালে এসএসসি ও ১৯৮৯ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে পদার্থবিজ্ঞান বিষয়ে বিএসসি (অনার্স) ও ১৯৯৩ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। কমনওয়েলথ স্কলারশিপে ২০০৩ সালে তিনি কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনে সকল পরীক্ষায় তিনি প্রথম বিভাগ ও প্রথম শ্রেণি অর্জন করেন।
১৯৯৭ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগ দেন ও ২০১১ সালে অধ্যাপক পদে উন্নীত হন। সুপার কন্ডাক্টিভিটি ও সংশ্লিষ্ট ক্ষেত্রসমূহ তাঁর গবেষণার বিষয়।

প্রফেসর নকীব বিভিন্ন সময়ে উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে অংশগ্রহণ করে প্রবন্ধ উপস্থাপন করেন। এযাবত তাঁর প্রায় ১৭৫টি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি বেশ কিছু গবেষণা তত্ত্বাবধান করেছেন। তাঁর সাইটেশনের সংখ্যা প্রায় ৫ হাজার।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেটের একজন নির্বাচিত শিক্ষক প্রতিনিধি সদস্য। এছাড়াও তিনি ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস ও বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসসহ অন্যান্য কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা, বৃদ্ধিবৃত্তিক ও পেশাজীবী সংগঠনের ফেলো ও সদস্য। তিনি Journal of Scientific Research ও Rajshahi University Journal of Science and Engineering এর সম্পাদনা বোর্ডের অন্যতম সদস্য। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যার জনক। তাঁর স্ত্রী ড. রায়হানা শামস্ ইসলাম রাবি পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর।

প্রফেসর নকীব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৫তম উপাচার্য।

সূত্র- অতিরিক্ত রেজিস্ট্রার, রাবি

Want your business to be the top-listed Government Service in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Rajshahi/Dhaka Highway, Motihar
Rajshahi
6205