07/04/2026
রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সাথে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) নগর ভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rajshahi Mahanagar Cyber-User Dol, Political organisation, Rajshahi Mahanagar Cyber-User Dol
Rajshahi Mahanagar Jatiyotbadi Dol, Rajshahi.
07/04/2026
রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সাথে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) নগর ভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
আজ শাহ মখদুম বিমানবন্দরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, এমপি মহোদয়কে স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মাহাফুজুর রহমান রিটন ভাই, ছিলেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপি সাধারণ সম্পাদক Moziul Ahasan Himel ভাই। এছাড়াও উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপি, যুবদল ও অন্য সকল পর্যায়ে নেতা তুমি ও নেতৃবৃন্দ।
10/02/2026
১২ই ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী সদর -২ আসন এ রাজশাহী মহানগর বিএনপির মিজানুর রহমান মিনু ভাইয়ের ধানের শীর্ষ প্রতীকের এর গনমিছিল।
০৯.০২.২০২৬ইং
Celebrating my 11th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without Bangladesh Jatiyotabadi Forum.
This is an unprecedented scene that is possible for the successors and We Salute you Mr. Tarique Rahman.
18/01/2026
৯০তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা: আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
--
কালজয়ী এক নেতার গল্প
আজ ১৯ জানুয়ারি। বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার বাগবাড়ীর পবিত্র মাটিতে জন্ম নিয়েছিলেন এক ক্ষণজন্মা মহাপুরুষ— শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)। যিনি কেবল একজন সেনাপ্রধান বা রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন সংকটে ত্রাতা এবং শান্তিতে এক দূরদর্শী কারিগর। তাঁর জন্মদিনে আমরা জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
শহীদ জিয়া: যার পরিচয় তাঁর কর্মে
১. স্বাধীনতার অকুতোভয় ঘোষক: ১৯৭১ সালের ২৫শে মার্চ যখন জাতি দিশেহারা, তখন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তাঁর বলিষ্ঠ কণ্ঠে স্বাধীনতার ঘোষণা বাঙালির মনে এনেছিল যুদ্ধের সাহস।
২. রণাঙ্গনের ‘জেড ফোর্স’ কমান্ডার: স্বাধীনতার যুদ্ধে তিনি ১ ও ১১ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে সরাসরি যুদ্ধ করেছেন। তাঁর নেতৃত্বে গঠিত 'জেড ফোর্স' পাকিস্তানি বাহিনীর ভিত নাড়িয়ে দিয়েছিল। অসামান্য বীরত্বের জন্য তিনি লাভ করেন ‘বীর উত্তম’ উপাধি।
৩. বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক: ১৯৭৫-পরবর্তী অস্থির সময়ে ৭ই নভেম্বরের সিপাহি-জনতা বিপ্লবের মাধ্যমে তিনি এ দেশে বহুদলীয় গণতন্ত্রের পুনর্জন্ম দেন। সংবাদপত্রের স্বাধীনতা এবং মানুষের বাক-স্বাধীনতা ফিরিয়ে আনাই ছিল তাঁর বড় অর্জন।
৪. আধুনিক অর্থনীতির স্থপতি: বর্তমান বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ—তৈরি পোশাক শিল্প (RMG) এবং মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি—তাঁর সময়েই শুরু হয়েছিল। তাঁর '১৯ দফা' কর্মসূচি এ দেশকে স্বনির্ভরতার স্বপ্ন দেখিয়েছিল।
৫. খাল খনন ও সবুজ বিপ্লব: নিজ হাতে কোদাল ধরে সারা দেশে খাল খনন কর্মসূচির মাধ্যমে তিনি কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন। তিনি শিখিয়েছিলেন— "আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের বড় পরিচয়।"
৬. আঞ্চলিক ঐক্যের অগ্রদূত: দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে ‘সার্ক’ (SAARC) গঠনের মূল পরিকল্পনা ও উদ্যোগ ছিল তাঁরই।
শহীদ জিয়া নেই, কিন্তু তাঁর রেখে যাওয়া 'বাংলাদেশি জাতীয়তাবাদ' আজ কোটি মানুষের হৃদয়ে অম্লান। তিনি স্বপ্ন দেখেছিলেন এমন এক বাংলাদেশের, যা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই অসম্পূর্ণ স্বপ্ন পূরণের পথে আমরা এগিয়ে যাচ্ছি।
হে মহান নেতা, আপনার আদর্শই আমাদের পথ চলার শক্তি। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
#তারেক_রহমান #শহীদ_জিয়া #বাংলাদেশি_জাতীয়তাবাদ #১৯জানুয়ারি #সাইবারদল
আপোষহীন দেশনেত্রী,সাবেক তিনবারের প্রধানমন্ত্রী গনতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়া'র আত্মার মাগফিরাত কামনায় মহানগর যুবদল আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
১৬/০১/২০২৬ ইং, শুক্রবার ।
#বিএনপি #সাইবারদল
09/01/2026
বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জনাব তারেক রহমান
#সাইবারদল #বিএনপি