26/11/2024
উপজেলা ভূমি অফিস, বাঘা, রাজশাহী
All kinds of Services related to Land are rendered here.
26/11/2024
12/11/2024
আজ ১২ নভেম্বর ২০২৪ তারিখ দুপুর ১২টায় বাঘা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মূল্যের তালিকা প্রদর্শন না করায় "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯" এর ৩৮ ধারায় ০২ জন ব্যবসায়ীকে মোট ১০০০টাকা জরিমানা করা হয়।
নামজারি বিষয়ক কিছু তথ্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ-
১। নামজারি আবেদনে অনলাইনে অবশ্যই দলিলের মূলকপি/সার্টিফাইড কপি স্ক্যান করে আবেদন করতে হবে।
দলিলের ফটোকপি/অস্পষ্ট কপি গ্রহণযোগ্য নয়।
আবেদনের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনার আবেদনের সাথে আপনার দাখিলকৃত সকল কাগজপত্র যথাযথভাবে আপলোড হয়েছে। একটি প্রয়োজনীয় কাগজ বাদ গেলেও আপনার আবেদন বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়।
২। আবেদন করার ক্ষেত্রে অবশ্যই নিজের ফোন নম্বর ব্যবহার করুন। তাহলে আবেদনের শুনানি এবং অন্যান্য অগ্রগতি সম্পর্কে সরাসরি মেসেজ পাবেন/কল পাবেন।
৩। প্রতিনিধি হিসেবে আবেদন করতে হলে প্রতিনিধি প্রত্যয়নপত্র/উপযুক্ত প্রমাণক সংযুক্ত করুন।
৪। নামজারি ও ভূমি উন্নয়ন কর ফি এখন শতভাগ অনলাইনে পরিশোধ করতে হয়৷ অতএব নামজারি ও ভূমি উন্নয়ন কর ফি অনলাইনে পরিশোধ করুন। কারো সাথে নগদ লেনদেন করবেন না৷ যত টাকা পরিশোধ করবেন তত টাকার রিসিট বুঝে নিবেন।
৫। কোনো দালাল/তৃতীয় পক্ষের সাথে ব্যক্তিগত পর্যায়ে অবৈধ আর্থিক লেনদেন করলে এর দায় আপনার উপরেই বর্তায়।
৫। দলিল নাম্বার বোঝা না যাওয়া; অস্পষ্ট দলিল, খতিয়ান, অন্যান্য অস্পষ্ট ডকুমেন্ট; ত্রুটিপূর্ণ দলিল, খতিয়ান, জাল/ভুয়া ওয়ারিশ সনদ; যথাযথ কর্তৃপক্ষের স্বাক্ষর বিহীন ওয়ারিশ সনদ, ভায়া দলিল সংযুক্ত না থাকা, নামের ভিন্নতা, কাগজ পত্র সংযুক্ত এবং প্রদর্শিত না হওয়া ইত্যাদি ক্ষেত্রে আবেদন না- মঞ্জুর হয়। এ সকল বিষয়ে সাবধানতা অবলম্বন করুন।
৬। যথাযথ প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথ নিয়মে অনলাইনে আবেদন করুন। কোন আবেদন সম্পর্কে খোঁজ নিতে অবশ্যই আপনার আবেদন নাম্বারটি সাথে নিয়ে আসবেন।
৭। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ১৪৩ (খ) ধারা মোতাবেক উত্তরাধিকার সূত্রে নামজারির ক্ষেত্রে বন্টননামা দলিল লাগবে। মিস মোকদ্দমা এড়াতে ওয়ারিশ সূত্রে নামজারির ক্ষেত্রে অবশ্যই পারিবারিক বন্টননামা দলিল দাখিল করুন।
৮। জমি ক্রয়ের পূর্বে ভালোভাবে দখল সংক্রান্ত তথ্য, কাগজপত্র যাচাই করে নিন। পরবর্তীতে নামজারির মাধ্যমে রেকর্ড সংশোধন করে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন।
ভূমি বিষয়ক ব্যাপারে সচেতন হোন। এ বিষয়টিকে নিয়ে আতংকগ্রস্থ হবেন না।আপনার কাজটি যেন সুষ্ঠুভাবে হয় সে কাজটি নিশ্চিত করবার আন্তরিক চেষ্টাই আমাদের লক্ষ্য। সুষ্ঠু, স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি।
আন্তরিক ধন্যবাদ।
17/06/2018
রাজশাহীর বাঘায় প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণঃ
-----------------------------------------------------------------------------
১৪ জুন ২০১৮ খ্রি. তারিখ রাজশাহীর বাঘায় 'বুদ্ধি ও অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়' এর উদ্যোগে বিদ্যালয়ের গরীব ও দুঃস্থ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সেমাই, চিনি, মসলা ও সয়াবিন তেল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার পৌরসভাধীন প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে এসব পণ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন প্রধান অতিথী সহকারি কমিশনার (ভূমি) মোঃ যোবায়ের হোসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার আব্দুল হান্নান, প্রেস ক্লাবের সভাপতি ডা. আব্দুল লতিফ মিঞা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম, প্রচুর সংখ্যক প্রতিবন্ধী শিক্ষার্থী অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী।
Acland Bagha Rajshahi
Zobaer Hosain
Hosain Md Zobaer
01/06/2018
খানপুর হাট ইজারাঃ ১৬ মে'২০১৮
-----------------------------------------------
খোলা ডাকের মাধ্যমে বাঘা উপজেলাধীন খানপুর হাট মাসিক ৮,০০০/= (আট হাজার) টাকায় ইজারা প্রদান করা হয়। এ সময় এসিল্যান্ড, সার্ভেয়র, নায়েব, ডাকে অংশগ্রহণকারীগণসহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।
Acland Bagha Rajshahi
01/06/2018
ওপেন ডাকে সরকারি গাছ বিক্রয়ঃ ৩১ মে'১৮
----------------------------------------------------------------
১। রুস্তমপুর হাটের মসজিদ সংলগ্ন বিক্রয়/কর্তন উপযোগী একটি আমগাছের সরকার নির্ধারিত বিক্রয় মূল্য ছিল ২৪,০০০/= (চব্বিশ হাজার) টাকা। খোলা ডাকের মাধ্যমে সেটা বিক্রয় করা হয় ২৯,৪০০/= (ঊনত্রিশ হাজার চারশত) টাকায় (২০% ভ্যাটসহ)।
২। খোর্দ্দ বাউসা মৌজার আড়ানী-বাঘা রোড সংলগ্ন কর্তন উপযোগী একটি মৃত কড়ই গাছের সরকার নির্ধারিত মূল্য ছিল ১৭,৫০০/= (সতের হাজার পাঁচশত) টাকা। খোলা ডাকের মাধ্যমে সেটা বিক্রয় করা হয়েছে ২২,২০০/= (বাইশ হাজার দুইশত) টাকায় (২০% ভ্যাটসহ)।
৩। ২টি গাছের সরকার নির্ধারিত বিক্রয় মূল্য ছিল ৪১,৫০০/= (একচল্লিশ হাজার পাঁচশত) টাকা। খোলা ডাকের মাধ্যমে ২০% ভ্যাটসহ গাছ ২টি বিক্রয় করা হয়েছে ৫১,৬০০/ (একান্ন হাজার ছয়শত) টাকায়।
৪। খোলা ডাকের সময় এসিল্যান্ড, অফিসের সার্ভেয়র, আড়ানী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ডাকে অংশগ্রহণকারীগণ এবং স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।
27/02/2018
বাঘায় ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৮
---------------------------------------------------------------------------
'উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি' প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘায় ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৮ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নিয়েছে।
বিজ্ঞানকে জনপ্রিয় করার উদ্দেশ্য শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য প্রতিযোগিতার মাধ্যমে প্রণোদনা সৃষ্টির প্রয়াস ও বিজ্ঞান চর্চাকে মানুষের দোরগড়ায় পৌছে দেয়ার লক্ষে উপজেলা পর্যায়ে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে দুইদিন ব্যাপি ৩৯ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ’২০১৮ আয়োজন করা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুাক্ত যাদঘরের তত্বাবধানে বাঘা উপজেলা প্রশাসন এর আয়োজন করে। অনুষ্ঠিত মেলায় উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও মাদ্রাসাসহ ৫১টি শ্ক্ষিা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের মাধ্যমে স্টল বরাদ্দ নেয়। মঙ্গলবার (২৭-০২-১৮) সকালে উপজেলা নির্বাহি অফিসারের অনুপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে এ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ যোবায়ের হোসেন। উপস্থিত ছিলেন বাঘা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুর রহমান, সমাজ সেবা অফিসার আব্দুল মমিন, সমবায় অফিসার আব্দুল মোকিমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। বিষয়ভিক্তিক বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে-বিপক্ষে অংশ নেন এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। স্টল পরিদর্শন করে দেখা গেছে, বাঘা উচ্চ বিদ্যালয়,খানপুর জেপি উচ্চ বিদ্যালয়, সরেরহাট উচ্চ বিদ্যালয়, রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়, আলাইপুর উচ্চ বিদ্যালয় ও ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞান ভিক্তিক আধুনিক প্রযুক্তির নানা উপকরণে স্টল সাজিয়ে অন্যদের তুলনায় দর্শকদের আকৃষ্ট করেছে। প্রশ্নপর্বে বিজ্ঞানভিক্তিক প্রযুক্তি বিষয়ে দর্শকদের বোঝাতে সক্ষম হয়েছে এসব শিক্ষার্থীরা। মেলায় আসা দর্শনার্থীরা জানান, এই আয়োজনের মাধ্যমে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ভিক্তিক তথ্য প্রযুক্তির বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। এ থেকে মেলার সার্থকতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বিকালে উপজেলা নির্বাহি অফিসার শাহিন রেজা পরবর্তী কর্মসূচি ঘোষণার মাধ্যমে প্রথম দিনের কর্মসূচির সমাপ্তি টানেন।
AC Land Bagha Rajshahi
Hosain Md Zobaer
Zobaer Hosain
Mamataj Mahal
24/02/2018
বিজয় দিবস-২০১৭
--------------------------------
রাজশাহীর বাঘা উপজেলায় নানা আয়োজন এর মধ্য দিয়ে বিজয় দিবস-২০১৭ উদযাপন করেছে উপজেলা প্রাশাসন সহ সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। দিনের শুরুতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর পর উপজেলা প্রশাসনের আয়োজনে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম (এমপি), এসি ল্যান্ড মোঃ যোবায়ের হোসেন, মোঃ আক্কাছ আলী মেয়র, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম ও বিভিন্ন অঙ্গ সংগঠন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহীন রেজা।
এদিকে বিকাল তিনটায় বাঘা বুদ্ধি ও অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিযোগিদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
সবশেষে, বাঘা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
AC Land Bagha Rajshahi
Hosain Md Zobaer
Zobaer Hosain
12/02/2018
আজ বেলা ১০ টার সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ যোবায়ের হোসেনের সভাপতিত্বে বাঘা উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, নব নির্বাচিত পৌর মেয়র, বাঘা থানার প্রতিনিধি, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সাংবাদিকবৃন্দ, সকল সরকারি দপ্তরের প্রধানগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় সকল সদস্যসহ ইউপি চেয়ারম্যানগণ বাঘার বর্তমান আইন শৃংখলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। সভায় সন্ত্রস, নাশকতা, চুরি, ডাকাতি, জুয়া, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে এবং মাদক ব্যবসায়ীসহ সকল অপরাধীকে আইনের আওতায় আনার ব্যাপারে দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয়।
AC Land Bagha Rajshahi
Hosain Md Zobaer
Zobaer Hosain
09/01/2018
রাজশাহী জেলার বাঘা উপজেলায় আজ সকালে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) জাতীয়করণের দাবীতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং স্বারকলিপি প্রদান করা হয়েছে। উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ০২ (দুই) শতাধিক শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে এ কর্মসূচি পালিত হয়েছে।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে শিক্ষকগণ প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাঃ যোবায়ের হোসেনের মাধ্যমে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল,কলেজ, মাদ্রাসা ও কারিগরি) জাতীয়করণের দাবীর স্বারকলিপি প্রদান করেন।
AC Land Bagha Rajshahi
Zobaer Hosain
20/12/2017
বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন এসি ল্যান্ড জনাব মোহাঃ যোবায়ের হোসেন, বাঘা, রাজশাহী।
Gole male gole male pirit koro na | by Zobaer |(AC Land Bagha) Song:- Gole male gole male pirit koro na Singer:- Md. Zobaer Hosain Assistant Commissioner (Land) Bagha, Rajshahi.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Bagha
Rajshahi
