Rajshahi Medical College Hospital - RMCH

Rajshahi Medical College Hospital - RMCH

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rajshahi Medical College Hospital - RMCH, Government Organization, Emergency Gate, Rajshahi Medical College Road, Rajshahi.

12/01/2023

Testing fee at Radiology and imaging Outdoor

Photos from Rajshahi Medical College Hospital - RMCH's post 20/10/2022

দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী যারা আজকের ঘটনার সাথে জড়িত, আপনাদের বন্ধুর অকাল মৃত্যুতে আমি দুঃখ প্রকাশ করে ও তার আত্মার মাগফিরাত কামনা করেই কিছু কথা বলি । আপনাদের মাথা ঠান্ডা হলে বিষয়গুলো ভেবে দেখবেন ।

একজন সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করে ৪ তলা থেকে পড়ে গেলেন । কেনো? এক্সিডেন্ট, সুইসাইড না হোমিসাইড এটা নিয়ে কারো মাথা ব্যথা দেখলাম না!! ঠিক আছে ।
রোগীর সিভিয়ার হেড ইন্জুরি, প্রচুর ব্লিডিং হয়েছে । হেমোরেজিক শকেই আপনাদের বন্ধু মারা গেছেন । আপনাদের এতো বড় স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ইমার্জেন্সি বেসিসে ব্লাড বা ফ্লুইড দিয়ে নিয়ে আসতে তো পারতেন । সেখানে সময় মতো এই সামান্য পদক্ষেপ নিলে হয়তো আপনাদের বন্ধু বেঁচেও যেতে পারতো । কই কোনোদিন তো দেখলাম না আপনারা আপনাদের ভিসির বাসা ঘেরাও করে আপনাদের নিজেদের মেডিকেল সেন্টারের লিমিটেশনগুলো সংশোধনের দাবি জানালেন !! যতদূর শুনেছি আপনাদের বন্ধুর জন্য ভার্সিটির আইসিইউ এম্বুলেন্সও ম্যানেজ করতে পারেন নাই বা পারলেও অনেক দেরিতে । আপনাদের নিজেদের ক্যাম্পাসের এই অনিয়ম-অব্যবস্থাপনার জন্য কোথায় কোথায় ভাঙচুর চালালেন জানাবেন!! ঠিক আছে ।
এরপর আসি আমাদের হসপিটালে, আপনাদের অভিযোগ ইমারজেন্সিতে নাকি টাকা চাইছে, ৪৫ মিনিট দেরি করাইছে । ভাই, আপনারা শিক্ষিত মানুষ হয়ে যদি গণ্ডমূর্খের মতো কথা বলেন তাহলে তো মুশকিল । আপনি, আমি, সাধারণ মানুষ যেই ভর্তি হোক ১৫/- দিয়ে টিকিট কেটেই ভর্তি হতে হবে । সেখানে ইমার্জেন্সি মেডিকেল অফিসার প্রাথমিকভাবে দেখে রোগীর সুচিকিৎসার জন্য উপযুক্ত ওয়ার্ডে রেফার করবেন । এটাই প্রোটোকল । আমার, আপনার- সবার এই প্রোটোকল মেনেই চিকিৎসা নিতে হবে । বাংলা সিনেমার মতো আপনি ইমারজেন্সিতে আসলেন আর আপনাকে ওটিতে নেওয়া হলো বিষয়টা এমন না । সবকিছুরই একটা সিস্টেম আছে । আপনার এই সিস্টেম পছন্দ না হলে যথাযথ কর্তৃপক্ষের কাছে যান, যারা এই সিস্টেম প্রবর্তন ও সংশোধনের এখতিয়ার রাখেন । তা না করে আপনারা কি করলেন? হাসপাতালে সন্ত্রাসী কার্যক্রম চালালেন । ভাঙচুর করলেন, আমাদের উপর চড়াও হলেন, হেনস্তা করলেন, অকথ্য ভাষায় আমাদের গালাগালি করলেন, গায়ে হাতও তুললেন!! ঠিক আছে ।
এরপর আপনাদের অভিযোগ আইসিইউ নিয়ে । এবার সেখানে আসি । ইমার্জেন্সি থেকে কেনো আইসিইউতে পাঠানো হলো না? আইসিইউ কারো মামা বাড়ি না, যে চাইলাম আর রোগী নিয়ে ঢুকে পড়লাম । হাসপাতালে ১ দিন এসে আইসিইউ এর বেড সম্পর্কে একটু খোঁজ খবর নিয়ে যাবেন, সব ধারনা পরিস্কার হয়ে যাবে । কতো যে মুমূর্ষু রোগী একটা আইসিইউ বেড পাওয়ার আশায় সিরিয়াল দিয়ে বসে আছে সময় করে একদিন এসে খোঁজ নিয়ে যাবেন । তো ওই অবস্থায় রোগীর জন্য আইসিইউ সিরিয়ালের চেয়ে ওয়ার্ডে শকের ম্যানেজমেন্ট করাই নিশ্চয় রোগীর জন্য শ্রেয় । তাই প্রোটোকল অনুযায়ী রোগীকে আগে ওয়ার্ডেই পাঠানো হয় । এক্ষেত্রেও তাই করা হয়েছে । এখন যদি বলেন কেনো আইসিইউ বেড পর্যাপ্ত নয়? কেনো সিস্টেমটা ওরকম নয় এরকম? তাহলে আমি আগেই বলেছি, আমরা চিকিৎসক । চিকিৎসা দেওয়া আমাদের কাজ । নীতিনির্ধারন করা আমাদের কাজ নয় । আপনারা তাদের শরনাপন্য হন । আমাদের উপর কেনো আগ্রাসন চালালেন? আমরা দুর্বল, কোনো প্রশাসনিক ক্ষমতা নেই তাই? ঠিক আছে ।
আপনাদের শেষ অভিযোগে আসি । ওয়ার্ডে নেওয়ার পরও নাকি কোনো ডাক্তার দেখেন নাই । কোনো চিকিৎসা দেওয়া হয় নাই!! আমার আজ সেই ওয়ার্ডেই নাইট ডিউটি ছিলো । আমার সহকর্মী সেই ওয়ার্ডেই ইভিনিং ডিউটিতে ছিলো । ৮.৩০ টায় আপনারা রোগীকে নিয়ে নিউরোসার্জারী ওয়ার্ডে যান । আর ঘটনাটি জানার ১০ মিনিটের মধ্যেই আমিও উপস্থিত হয়ে পুরো বিষয়টা স্বচক্ষে দেখি । তাকে হেমোরজিক শক ম্যানেজমেন্টের জন্য হার্টসল ফ্লুইড রানিং দেওয়া ছিলো, অক্সিজেন দেওয়া ছিলো, কটসন,এড্রেনালিন ইনজেকশন দেওয়া ছিলো । ওয়ার্ডে পেসেন্ট রিসিভ করার সময়ই তার ভাইটালস পাওয়া যায় নাই । এরপরেও কর্তব্যরত ইন্টার্ণ চিকিৎসক যতটুকু করার স্বাধ্যমতো করেছে, আইসিইউ কলও লিখেছে । ততক্ষণে পেসেন্ট অলরেডি মারা গেছেন । এতকিছু করার পরও আপনারা বলছেন কোনো ডাক্তারই দেখে নাই!! কোনো চিকিৎসাই নাকি পায়নাই!! ইন্টার্ণ চিকিৎসক বার বার ডাক্তার পরিচয় দেওয়ার পরও আপনারা সেটি অস্বীকার করে বলেন," তুই ইন্টার্ন, তুই ডাক্তার না, তোর ডাক্তারকে ডাক "। আপনাদের প্রোফেশনে ইন্টার্ন বলতে কি বুঝায় সেটি আমার জানা নাই, তবে আমার প্রোফেশনে ইন্টার্ন ডক্টর মানে পুরোপুরিই ডাক্তার । একটু কমও না একটু বেশিও না । ডাক্তার হিসেবেই ১ বছরের ট্রেনিং পিরিয়ড । রোগীকে অত্র হাসপাতালে চিকিৎসা দেওয়ার পুরো অথোরিটি আমার আছে । জ্ঞানের ঘাটতি থাকলে পরিচিত কেউ এই প্রোফেশনে থাকলে জেনে নিবেন । এরপর আসি, আপনারা যা করলেন সেটি স্মরণ করাই । লেডি ডক্টরকে একা পেয়ে বাজে ভাষায় গালাগালি করেন, গায়ে হাত তোলা বাদে যাবতীয় সবভাবে তাকে হেনস্তা করতে থাকেন । আমি খবর পাওয়া মাত্রই সেখানে আসার পর আমার উপরেও চড়াও হন । এরপর ঘটনাস্থলে আমাদের সহকর্মী আর সিনিয়র ডাক্তার যারাই আপনাদের সাথে কথা বলতে এসেছেন সবার সাথে গালিগালাজসহ চূড়ান্ত নেক্কারজনক আচরন করেন, এমনকি গায়েও হাত তোলেন । ইমারজেন্সি, নিউরোসার্জারী ওয়ার্ডসহ হাসপাতালের বিভিন্ন জায়গায় ভাঙচুর করেন । ওই ওয়ার্ডে আপনার রোগী ছাড়াও আরও ১০০ জনের বেশি মুমূর্ষু রোগী আছে, পুরো হাসপাতালে ৩-৪ হাজার রোগী আছে । তাদের কথা একটি বারও ভাবলেন না । ইমার্জেন্সি বন্ধ করে রাখলেন । আপনার মতো কারো বন্ধু বা ভাই এমন মুমূর্ষু অবস্থায় এসে বিনা চিকিৎসায় মারা গেলে তার জন্য কে দায়ী থাকবে? এগুলো কোনো শিক্ষিত বিবেকবান মানুষের কাজ হতে পারেনা ।

প্রিয়জনের অকাল মৃত্যু আমাদের কারোরই কাম্য নয় । আমরা দিন রাত হাসপাতালে পরে থাকি আপনাদের জন্য । হিংসাত্মক মনোভাব দূরে রেখে কখনো সময় পেলে হাসপাতালে এসে দেখবেন, হাজারো লিমিটেশনের মধ্যেও আমরা কতখানি চেষ্টা করি আপনাদের সুস্থতার জন্য । চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে রোগী ঘরে ফিরলে যতোটা স্বস্তি আপনি রোগী বা রোগীর লোক হিসেবে পাবেন ততোটাই আমরা চিকিৎসক হিসেবেও পাই । তাই অযথা অযৌক্তিক কারনে আমাদের নির্যাতন করতে আসবেন না । আমরাও মানুষ । আপনাদের আন্তরিক ব্যবহার যেমন আমাদের সুচিকিৎসা দিতে অনুপ্রেরণা যোগায়, ঠিক তেমনি আপনাদের এমন পশুত্বের পরিচয় আমাদেরও কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করবে ।

ভালো থাকবেন রাবির ভাইয়েরা ।

From: Dr. Muhib

28/05/2021

চাঁপাইনবাবগঞ্জের ৮ জনের শরীরে ইন্ডিয়ান ভেরিয়েন্ট পাওয়া গেছে। পরিস্থিতি বিবেচনায় রাজশাহী লকডাউনের সিদ্ধান্ত : ডিজি

28/05/2021

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও নয়জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও নয়জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিউতে তারা মারা যান বলে জানান রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় যে নয়জন মারা গেছে তাদের মধ্যে চারজনের করোনা পজিটিভ। বাকি ছয়জনের করোনা উপসর্গ ছিল। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার আগেই চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, রাজশাহীর তিনজন, নাটোরের একজন।
মৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ মোহাম্মদ, লৎফর রহমান, লাল মোহাম্মদ, গোলেসা বিবি ও নজরুল ইসলাম। আর রাজশাহী নগরীর শরিফ হোসেন, হুমায়ুন কবির ও বাগমারার আব্দুর রহমান এবং নাটোরের মোহনপুর এলাকার আবুল কাশেম।
ডা. সাইফুল ফেরদৌস জানান, শুক্রবার দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিউতে মোট ১৭৭ জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে শনাক্ত রোগীর সংখ্যা ৭১ জন। এদের মধ্যে আইসিউতে ভর্তি ১৩ জন।
রামেক হাসপাতালের কয়েকজন বিশেষজ্ঞ জানান, এই কয়েকদিন পরে আজ আবারো করোনা আক্রান্ত রোগি বেড়েছে। সাথে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। এতে দিনে দিনে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আক্রান্তদের জায়গা দেওয়া যাচ্ছে না। এভাবে চললে সমস্যা আরো প্রকট হতে পারে। তাই স্বাস্থ্যবিধি মানা ও সামাজিক দূরত্বতে আরো কঠোর ভাবে নজরদারি করে তার সঠিক বাস্তবায়ন করতে হবে। তারা জানাচ্ছেন করোনা রোগিদের বেশীর ভাগ চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা।
এদিকে, রাজশাহীতে আরও বেড়েছে করোনা শনাক্তের হার। আগের দিনের চেয়ে বৃহস্পতিবার চার শতাংশ বেড়ে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪৬ শতাংশে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও রামেক হাসপাতালের পৃথক পিসিআর ল্যাবের রাজশাহীর ২১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে ১০০ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। রাতে নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।
করোনা পরীক্ষার ফলাফলে দেখা গেছে, রাজশাহী জেলার করোনা শনাক্তের হার মঙ্গলবার ছিল ২১.৭ শতাংশ। সেটি বুধবার দ্বিগুন বেড়ে দাঁড়ায় ৪২ শতাংশে। আর বৃহস্পতিবার তা চার শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৬ শতাংশে।
দুইটি ল্যাবের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার পৃথক দুইটি ল্যাবে মোট ৩৪৯ জনের নমুনা পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে রাজশাহীর ২১৭ জনের নমুনা পরীক্ষায় ১০০ জন করোনা পজিটিভ এসেছে।
এছাড়াও নাটোরের ৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জন ও নওগাঁর ৪৬ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জন আক্রান্ত হয়েছে। এতে নাটোরে শনাক্তের হার ৪১ শতাংশ এবং নওগাঁয় ৫০ শতাংশ। এছাড়া বৃহস্পতিবার রামেক ল্যাবে বিদেশগামী ৯ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।
ল্যাব কর্মকর্তারা জানায়, এদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৬১ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের রিপোর্ট পজিটিভ আসে। আর রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ২৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১২৮ জনের পজিটিভ আসে।
Source: Rajshahi news 24

27/05/2021

করোনার উচ্চ সংক্রমণের ঝুঁকিতে প্রিয় শহর রাজশাহী!

রামেক করোনা ওয়ার্ডে আরও ৫ জনের মৃত্যু 24/05/2021

https://www.dailysunshine.com.bd/box-item/224354/রামেক-করোনা-ওয়ার্ডে-আরও-৫/

রামেক করোনা ওয়ার্ডে আরও ৫ জনের মৃত্যু স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে এক রাতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চা...

17/05/2021
Want your business to be the top-listed Government Service in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Emergency Gate, Rajshahi Medical College Road
Rajshahi