19/05/2026
সেইভ করে রাখুন বা ডাউনলোড করে রাখুন.. কাজে লাগবে !!
মানবসেবায় স্বেচ্ছায় রক্ত দিন, থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ গড়ুন
স্বেচ্ছায় রক্ত দানের ৭টি উপকারিতা
ইংরেজ চিকিৎসক ডাঃ উইলিয়াম হার্ভে ১৬১৬ সালে গবেষণার মাধ্যমে প্রমাণ করেন যে মানবদেহের অভ্যন্তরে রক্ত প্রবাহিত হয়। এর অনেক পরে ডাঃ জেমস ব্লান্ডেল নামে একজন ইংরেজ ধাত্রীবিদ্যাবিশারদ ১৮১৮ সালে রক্ত পরিসঞ্চালনের জন্য একটি যন্ত্র আবিষ্কার করেন যা দিয়ে সর্বপ্রথম সফলভাবে একজন সুস্থ মানুষের দেহ থেকে আরেকজন মৃত্যুপথযাত্রী মানুষের দেহে রক্ত পরিসঞ্চালন করে তাকে বাঁচিয়ে তোলা হয়
19/05/2026
সেইভ করে রাখুন বা ডাউনলোড করে রাখুন.. কাজে লাগবে !!
রক্তশূন্যতাজনিত কারণে এক ছোট বোনের জরুরি ভিত্তিতে B(+) রক্তের প্রয়োজন
🤰 রোগীর সমস্যাঃ- রক্তশূন্যতা
🔴 রক্তের গ্রুপঃ-- B(+) positive
💉 রক্তের পরিমাণঃ-- ৪ ব্যাগ
🗓 রক্তদানের তারিখঃ- আগামী কাল মঙ্গলবার
🕒রক্তদানের সময় :- দিনে যেকোনো সময়
🩸হিমোগ্লোবিন পয়েন্টঃ ৪.৬
🏨 রক্তদানের স্থান:- রামগঞ্জের যেকোনো হাসপাতালে
যোগাযোগ:- 01339058153 ( রুগীর মা)
একজন অসুস্থ্য বাবার জন্য দুই ব্যাগ ও পজেটিভ রক্তের প্রয়োজন... আগামীকাল শনিবার হলে ভালো হয়।
দয়া করে কল: 01822217192
জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজনঃ
🤰 রোগীর সমস্যাঃ-- সিজার (৩য়)
🔴 রক্তের গ্রুপঃ-- 0(+) positive
💉 রক্তের পরিমাণঃ-- ২ব্যাগ
🗓 রক্তদানের তারিখঃ- আগামী কাল শুক্রবার
🕒রক্তদানের সময় :-কাল শুক্রবার সকাল ১০ টায়
🩸হিমোগ্লোবিন পয়েন্টঃ ৮
🏨 রক্তদানের স্থান:- আশ-শিফা জেনারেল হাসপাতাল রামগঞ্জ শিশু পার্কের সামনে
যোগাযোগ:- 01839901718
রামগঞ্জ ব্লাড ডোনার'স ক্লাবের ১১তম বর্ষপূর্তি ও ১যুগে পদার্পণ
উপলক্ষে আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে যা বললেন প্রধান অতিথি ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান.....
যারা রক্তদান করে তারা কখনো মাদক গ্রহণ করতে পারে না: রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের রামগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাব”-এর ১ যুগে পদার্পণ উপলক্ষে করোনাযোদ্ধা ও অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১২ মে) রামগঞ্জ থানা রোডস্থ সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রামগঞ্জ ব্লাড ডোনার'স ক্লাবের প্রধান উপদেষ্টা কাজী আতিকুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাংবাদিক মাহমুদ ফারুক।
“মানবসেবায় স্বেচ্ছায় রক্ত দিন-থ্যালাসেমিয়ামুক্ত বাংলাদেশ গড়ুন” এই স্লোগানকে সামনে রেখে ২০১৫ সালের ১২ মে রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির সদস্যরা এ পর্যন্ত ৭ হাজারের বেশি ব্যাগ রক্ত সংগ্রহ ও স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালনা করেছেন।
১ যুগে পদার্পণ উপলক্ষে ব্যতিক্রমী এই উদ্যোগের মাধ্যমে দুইজন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়, যাতে তারা আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবারকে সহায়তা করতে পারেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তদান কার্যক্রমের পাশাপাশি সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
করোনাকালীন সময়ে লাশ দাফন, অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা, হুইল চেয়ার বিতরণ, অটোরিক্সা উপহার ও ঘর নির্মাণ,
খাদ্যসামগ্রী বিতরণ, অসহায়দের চিকিৎসা সহায়তা, গাছের চারা রোপণ ও বিতরণ, ছাতা বিতরণসহ বিভিন্ন মানবিক উদ্যোগের মাধ্যমে সংগঠনটি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে বলেও উল্লেখ করেন বক্তারা।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান সংগঠনটির মানবিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, “রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাব শুধু রক্তদানেই সীমাবদ্ধ নয়, তারা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।” এ ধারা অব্যাহত থাকুক এবং মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অগ্রণী ভূমিকা জোরালোভাবে আশা প্রকাশ করছি।
এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি ও ক্লাবের সদস্য মনির হোসেন বাবুল,আবদুর রহমান ব্যাপারী, রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা প্রতিনিধি ইকবাল হোসেন, রামগঞ্জ ব্লাড ডোনার'স ক্লাবের কোষাধ্যক্ষ দৈনিক আগামীর সময় রামগঞ্জ প্রতিনিধি রায়হানুর রহমান, রামগঞ্জ প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি কনক মজুমদার, ক্লাবের সদস্য মাওলানা এমরান হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম সবুজ, রেদোয়ান নাঈম, মোঃ তারেক, আকবর হোসেন, পারবেজ হোসেন, দৈনিক এদিন প্রতিনিধি সদস্য ছায়েদ হোসেন ইয়াসিন, সদস্য ফজলে রাব্বীসহ সামাজিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
11/05/2026
ধন্যবাদ ভাইজান....
11/05/2026
ধন্যবাদ ইয়াসিন....
এবি পজেটিভ রক্তদাতা ও সংবাদকর্মী...
হাঁটি হাঁটি পা-পা করে রামগঞ্জ ব্লাড ডোনার'স ক্লাব একযুগের দ্বারপ্রান্তে ''মানবসেবায় স্বেচ্ছায় রক্ত দিন-থেলাসেমিয়ামুক্ত বাংলাদেশ গড়ুন'' এ শ্লোগানে ২০১৫ইং সনের ১২মে প্রতিষ্ঠা লাভ করে রাম.....
11/05/2026
আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা-পা করে রামগঞ্জ ব্লাড ডোনার'স ক্লাব একযুগের দ্বারপ্রান্তে !!
''মানবসেবায় স্বেচ্ছায় রক্ত দিন-থেলাসেমিয়ামুক্ত বাংলাদেশ গড়ুন'' এ শ্লোগানে ২০১৫ইং সনের ১২মে প্রতিষ্ঠা লাভ করে রামগঞ্জ ব্লাড ডোনার'স ক্লাব।
মূলত রক্তদান নিয়ে সংগঠনটির সদস্যরা তাদের কাজ শুরু করলেও পরবর্তীতে বিভিন্ন মানবিক কাজে তাদের অগ্রযাত্রা সফলতার সহিত অব্যাহত রেখে চলছে।
১১ বছর পেরিয়ে আগামীকাল ১২ মে ২০২৬ইং তারিখে রামগঞ্জ উপজেলার মানবিক এ সংগঠন ১২বছরে পদার্পন করতে যাচ্ছে।
রক্তদান, হুইল চেয়ার বিতরণ, করোনাকালীন সময়ে লাশ দাফন, করোনাকালীন সময়ে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা (অক্সিজেন সেবা চলমান), সেলাই মেশিন বিতরণ, রোজাতে নিত্যপন্যসহ ঈদ উপহার, কোরবানীর গোস্ত বিতরণ, খাল ডোবা-নালা পরিস্কার, অসহায় দুস্থ্যদের মাঝে উপহার ও খাবার সামগ্রী বিতরণ, বৃষ্টিতে ছাতা বিতরণ, দেশীয় ফল বিতরণ, ফলদ ও ভেষজ গাছের চারা রোপন ও বিতরণ, ঘর নির্মাণ, রিক্সা উপহারসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে সংগঠনটির সদস্যরা নিরলসভাবে চালিয়ে যাচ্ছে।
এছাড়া অসুস্থ্য রোগীদের পথ্যসেবা, বিয়ের খরচসহ ওষুধ কিনে দেয়ার ঘটনা হরহামেশাই চলছে। প্রতিদিন রামগঞ্জ উপজেলাসহ পাশ্বর্তী উপজেলা ও জেলার গণ্ডি পার হয়ে ঢাকা চট্টগ্রামের বিভিন্ন হসপিটালে রক্তদান হচ্ছে। রক্তদানের বেশিরভাগ কার্যক্রমই অব্যাহত রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে।
২০১৫ইং সনের ১২ মে রামগঞ্জ বাইপাস সড়কের পাশে রক্তদান কর্মসূচির মাধ্যমে এক ঝাঁক তরুনের উপস্থিতি ও সহযোগিতায় সংগঠনটি প্রতিষ্ঠা করেন সাংবাদিক মাহমুদ ফারুক।
প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে অন্যতম হলেন পর্তূগাল প্রবাসী মাহিব মিনহাজ ও বাংলাভিশনের সংবাদ পাঠিকা ফাতেমা জান্নাত আইরিন। পর্যায়ক্রমে সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় কয়েকশ।
অনেক চড়াই উৎরাই ও প্রতিবন্ধকতা পার করে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব আজ স্বমহিমায় তাদের মানবিক সেবা দিয়ে যাচ্ছেন কোন ধরনের শর্ত ছাড়াই।
এ ধরনের মানবিক কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এবং আর্থিকভাবে সহযোগিতা করছেন অত্র সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট শিক্ষাবিদ, সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব আহমেদ আবদুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান এবং ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির প্রতিষ্ঠাতা ফরিদ আহমেদ ভূইয়াসহ রাজনৈতিক, সামাজিক ও মানবিক ব্যক্তিবর্গ।
আমরা সকলের প্রতি অকুণ্ঠচিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি রক্তদাতা, প্রবাসী ও রামগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি। যাদের সহযোগিতায় অত্র সংগঠনের সদস্যরা কাজ করে যাচ্ছেন কোন ধরনের আর্থিক লাভভান ছাড়াই। সদস্যদের নিজস্ব তহবিল থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রাখায় সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা ভালোবাসা ও দোয়া কামনা করছি।
আল্লাহপাক আমাদের সহায় আছেন।
মাহমুদ ফারুক
প্রতিষ্ঠাতা
রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব।