13/10/2020
রাঙ্গামাটি সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন) সংযুক্ত পত্রের নির্দেশনা মোতাবেক ১৫ অক্টোবর ২০২০ তারিখ হতে শুরু করে যত শীঘ্র সম্ভব অনলাইনে শিক্ষা প্রতিষ্ঠান জরিপ কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
চিঠিসহ Online ফরম পূরণের নির্দেশিকা ও শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত বার্ষিক জরিপ ক্যালেন্ডার ২০২০ এতদসঙ্গে সংযুক্ত করা হলো। প্রয়োজন সাপেক্ষে কারিগরি সহায়তার জন্য সহকারী প্রোগ্রামার, UITRCE, ব্যানবেইস, রাঙ্গামাটি সদর এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। একইসাথে প্রয়োজন মোতাবেক যেকোন শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যদানকারী কর্মকর্তাও UITRCE, ব্যানবেইস, রাঙ্গামাটি সদর অফিসে এসে ল্যাব ব্যবহার করে তথ্য প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে। এর জন্য কোন ফি/চার্জ প্রযোজ্য নয়। পার্শ্ববর্তী যেকোন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ জরিপ কাজে প্রয়োজনীয় সহযোগিতা নিতে পারবে।
সময়মত সঠিক ও নির্ভুল তথ্য দিন, শিক্ষার উন্নয়নে অংশ নিন।

12/10/2020
12/10/2020
11/10/2020