31/05/2026
১৯৮৪ সালে ৩১ মে ভূষণছড়া গণহত্যা দিবস স্মরণে আজ পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ,রাঙ্গামাটি শহর শাখার উদ্যোগে স্মরণ সভা ও প্রদীপ প্রজ্জালন অনুষ্ঠান সম্পন্ন।
Official representative of Chittagong Hill Tracts Hill Students' Council (P*P), Rangamati Town Branch
31/05/2026
১৯৮৪ সালে ৩১ মে ভূষণছড়া গণহত্যা দিবস স্মরণে আজ পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ,রাঙ্গামাটি শহর শাখার উদ্যোগে স্মরণ সভা ও প্রদীপ প্রজ্জালন অনুষ্ঠান সম্পন্ন।
25/05/2026
Solidarity✊
24/05/2026
শিক্ষা সংহতি সাম্য প্রগতি
সারাদেশে অব্যাহত সকল ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন ঘটনার দ্রুত ও যথাযথ বিচার নিশ্চিত কর
সেটলার বাঙালি কর্তৃক বিলাইছড়িতে জুম্ম ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, থানচিতে জুম্ম শিশুকে ধর্ষণ এবং রাজধানীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
জমায়েতঃ সকাল ৯:৩০ ঘটিকায় জিমনেসিয়াম প্রাঙ্গণ, রাঙ্গামাটি।
তারিখ ও স্থানঃ ২৫ মে ২০২৬ খ্রি: সকাল ১০:০০টা, জেলা প্রশাসকের কার্যালয়, রাঙ্গামাটি।
21/05/2026
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের নবনির্বাচিত ৩০তম কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে জিকো চাকমা, সাধারণ সম্পাদক হিসেবে অন্তর চাকমা ও সাংগঠনিক সম্পাদক হিসেবে সৈসানু মারমা নির্বাচিত হওয়ায় পিসিপি,রাঙ্গামাটি শহর শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিবাদন।
17/05/2026
গৌরবময় সংগ্রামের ৩৭ বছর
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩০তম কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষ্যে পিসিপি, রাঙ্গামাটি শহর শাখার উদ্যোগে রাঙ্গামাটি বিএম ইন্সটিটিউট, রাঙ্গামাটি পাবলিক কলেজ,মোনঘর স্কুল এন্ড কলেজ,রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে ব্যানার ও মতবিনিময় সভা সম্পন্ন।
Live long P*P✊
04/05/2026
৪ঠা মে ১৯৮৯ সালে রাষ্ট্রীয় বাহিনীর মদদে সেটেলার কর্তৃক জুম্মদের উপর নৃশংসতম, বর্বরোচিত গণহত্যা লংগদু গণহত্যার বিচারহীনতার আজ ৩৭ বছর। উক্ত গণহত্যার স্মরণে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙ্গামাটি শহর শাখার উদ্যোগে স্মরণসভা ও প্রদীপ প্রজ্জালন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
03/05/2026
শিক্ষা সংহতি সাম্য প্রগতি
সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর আন্দোলনে জুম্ম ছাত্র সমাজ অধিকতর সামিল হউন
৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩০তম কেন্দ্রীয় কাউন্সিল
উদ্বোধন ও সমাবেশ:
২০ মে ২০২৬, বুধবার
সকাল ১০:০০ ঘটিকা
কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণ, রাঙ্গামাটি
প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল:
২১ মে ২০২৬, বৃহস্পতিবার
সকাল ১০:০০ ঘটিকা
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, রাঙ্গামাটি
উদ্বোধক ও প্রধান অতিথি :
শ্রী ঊষাতন তালুকদার
সহ-সভাপতি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি
সভাপতিত্ব করবেন :
রুমেন চাকমা
সভাপতি, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ
31/03/2026
রাঙ্গামাটি পাবলিক কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে পার্বত্য চট্টগ্রামের বিরাজমান পরিস্থিতি,উচ্চ শিক্ষা বিষয়ক এবং রাঙ্গামাটি পাবলিক কলেজের বিভিন্ন সংকট,বাস্তবতা নিয়ে আলোচনা করেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ,রাঙ্গামাটি শহর শাখা। উক্ত আলোচনায় অংশগ্রহন করেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ,রাঙ্গামাটি জেলা শাখার সহ-সভাপতি সুনীতি বিকাশ চাকমা ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ,রাঙ্গামাটি শহর শাখার সভাপতি অনন্ত চাকমা।
05/03/2026
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখার ২৭তম বার্ষিক শাখা সম্মেলন ও কাউন্সিলে সভাপতি হিসেবে সুমন চাকমা, সাধারণ সম্পাদক হিসেবে ম্যাগলিন চাকমা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সজল চাকমা নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কমিটির সবাইকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ,রাঙ্গামাটি শহর শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
03/03/2026
শিক্ষা সংহতি সাম্য প্রগতি
জুম্ম স্বার্থ পরিপন্থী ও চুক্তি বিরোধী সকল প্রকার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করুন
পার্বত্য চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে জুম্ম ছাত্র সমাজ অধিকতর সামিল হোন
২৭ তম বার্ষিক শাখা সম্মেলন ও কাউন্সিল -২০২৬
প্রধান অতিথি ও উদ্বোধক:
শ্রী গুনেন্দু বিকাশ চাকমা, সদস্য, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি
সভাপতি:
সুমন চাকমা, সভাপতি, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখা
তারিখ: ৫ মার্চ ২০২৬ রোজ: বৃহস্পতিবার
স্থান: জেলা শিল্পকলা একাডেমি হল, রাঙ্গামাটি
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখা ।