বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, রাঙামাটি সরকারি কলেজ সংসদ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, রাঙামাটি সরকারি কলেজ সংসদ

Share

যেখানেই মুক্তির সংগ্রাম, সেখানেই আমরা অবিচল!✊

17/09/2024

সাম্প্রদায়িকতা ও বাণিজ্যিকীকরণ থেকে শিক্ষা ও সংস্কৃতি রক্ষা কর।

MEMBER COLLECTION FORM┋JOIN BSU1952 30/08/2024

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সদস্য হওয়া গৌরবের।

শিক্ষা, সংস্কৃতি, মানবাধিকার রক্ষার লড়াই ও সমাজতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নীল পতাকাতলে ঐক্যবদ্ধ হোন।

ছাত্র ইউনিয়নের সদস্য হতে নিচের ফর্মটি পূরণ করুন:
https://forms.gle/nBEUZ4BjKHoGimSv8

ছাত্র ইউনিয়ন সম্পর্কে আরও জানতে: https://bsu1952.org.bd

MEMBER COLLECTION FORM┋JOIN BSU1952 Bangladesh Students' Union is a leading student organization in Bangladesh. The organization was established on 26 April 1952. It is an organisation of students that provides protection for student interests and ensures the enforcement of student rights. During the Liberation War of Bangladesh, the....

09/08/2024

তারিখ- ৯ আগস্ট, ২০২৪
সংবাদ বিজ্ঞপ্তি
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দাও; সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল কর

আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস। প্রতি বছর ৯ আগস্ট আন্তর্জাতিক দিবসটি বিশ্বব্যাপী পালিত হলেও, বাংলাদেশে ২০০৪ থেকে পালিত হয়ে আসছে। মূলত, ২০০১ সালে বাংলাদেশ আদিবাসী ফোরাম গঠিত হবার পরে বেসরকারিভাবে বৃহৎভাবে আন্তর্জাতিক দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের জেলা; চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা ও বগুড়া ইত্যাদি জেলাগুলিতে সাঁওতাল, শিং (গঞ্জু), ওঁরাও, মুন্ডারি, বেদিয়া মাহাতো, রাজোয়ার, কর্মকার, তেলী, তুরী, ভুইমালী, কোল, কড়া, রাজবংশী, মাল পাহাড়িয়া, মাহালী ইত্যাদি জাতিগোষ্ঠী বসবাস করছে। অন্যদিকে পার্বত্য চট্টগ্রামে (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন) চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, মুরং বা ম্রো, খিয়াং, লুসাই, পাংখোয়া, বম, খুমী ও চাক জনগোষ্ঠী বসবাস করছে। বিশ্বের তাবৎ আদিবাসী জনগোষ্ঠীর পাশাপাশি বাংলাদেশের ৩০ লক্ষাধিক আদিবাসীরা তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়, ভূমির অধিকার ও নাগরিক মর্যাদার স্বীকৃতি দাবীতে দিবসটি উদযাপন করে থাকেন।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে দেশবাসীকে আন্তর্জাতিক আদিবাসী দিবসের শুভেচ্ছা জানান। সেই সাথে আদিবাসীদের সাংস্কৃতিক পরিচয়, ভূমির অধিকার, নাগরিক মর্যাদার স্বীকৃতি সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, “হাজার বছর ধরে বসবাস করে আসা জনগোষ্ঠী শুধুমাত্র সংখ্যায় কম হওয়ার কারণে বিভিন্ন সময় তাদের সামাজিক এবং রাষ্ট্রীয় অবজ্ঞার শিকার হতে হয়েছে। নূন্যতম নাগরিক অধিকার থেকে তারা বঞ্চিত। আমরা দাবি জানাই আদিবাসীদের ভূমি অধিকার এবং নাগরিক অধিকারের স্বীকৃতি দিতে হবে। বিভিন্ন সময় নির্যাতন, নিপীড়ন, গুম, খুনের শিকার হতে হয়েছে, অথচ কোন বিচার হয়নি। বর্তমান সরকার আদিবাসীদের উপরে নির্যাতন, নিপীড়ন এবং হামলার বিচার করতে ব্যর্থ। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে আদিবাসীদেরও রক্ত ঝরেছে। তারাও অংশগ্রহণ করেছে মহান মুক্তিযুদ্ধে। বাংলাদেশ যেমন একজন বাঙালির তেমনি এদেশ একজন আদিবাসীর। শুধুমাত্র সংখ্যায় কম বলে তাদের দেওয়া হচ্ছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তকমা, যা কোন ভাবেই মেনে নেওয়া হবে না। আদিবাসীদের তাদের যোগ্য সম্মান ফিরিয়ে দিতে হবে। আদিবাসীদের উপরে সকল নির্যাতন এবং হামলার বিচার করতে হবে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।”

বার্তা প্রেরক,

মেরাজ খান আদর
দপ্তর সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন

04/05/2024

বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধা।

04/05/2024

মহামতি কার্ল মার্কসের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধা

25/04/2024

লড়াই, সংগ্রাম ও গৌরবের ৭২ বছর।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের প্রাক্তন, বর্তমান নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ সকলকে শুভেচ্ছা।

শিক্ষার অধিকার আদায়, গণতন্ত্র প্রতিষ্ঠা, সাম্প্রদায়িকতা এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন লড়াই অব্যাহত রাখবে।

Photos from বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, রাঙামাটি জেলা সংসদ's post 26/03/2024
15/12/2023

যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয়, সেই সকল বীর যোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

13/04/2023

শুভ নববর্ষ
১৪৩০ বঙ্গাব্দ

Want your business to be the top-listed Government Service in Rangamati?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Rangamati Government College & University
Rangamati
4500