Jumland

Jumland

Share

Jumland is our Homeland. Honourable Leader Manabendra Narayan Larma's Dream Land- Our Jumland

17/01/2015

‘আগে চুক্তি বাস্তবায়ন, পরে বিশ্ববিদ্যালয়’
বান্দরবান প্রতিনিধি | ১৭ জানুয়ারি, ২০১৫

রাঙামাটি থেকে বান্দরবানে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থানান্তর করা হলে তা প্রতিহত করা হবে। শুধু তাই নয়, পার্বত্য চুক্তি বাস্তবায়নের আগে বান্দরবানসহ পার্বত্য অঞ্চলে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ করতে দেওয়া হবে না।
গতকাল শুক্রবার বান্দরবানে এক সংবাদ সম্মেলনে জনসংহতি সমিতির (জেএসএস) নেতারা এ ঘোষণা দেন।
রাঙামাটির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থানান্তরের ব্যাপারে ১২ জানুয়ারি বান্দরবানের জেলা প্রশাসকের ডাকা এক জরুরি সভার প্রতিক্রিয়া জানাতে জেএসএস এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
জেলা শহরের মধ্যমপাড়ায় জেএসএসের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি সাধুরাম ত্রিপুরা মিল্টন, সহসভাপতি উছোমং মার্মা, সাধারণ সম্পাদক সম্ভুকুমার তঞ্চঙ্গ্যা, কেন্দ্রীয় সংস্কৃতি সম্পাদক জলিমং মার্মা। সংহতি প্রকাশ করতে সংবাদ সম্মেলনে আসেন বোমাং রাজপুত্র চহ্লাপ্রু জিমি।
সংবাদ সম্মেলনে বলা হয়, রাঙামাটি থেকে দুই বিশেষায়িত উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান স্থানান্তরের জন্য জেলা প্রশাসক সরকারি দলের একাংশ ও প্রশাসনের সুবিধাভোগীদের নিয়ে গোপন সভা করেছেন। ওই সুবিধাভোগীদের মতামতকে তিনি বান্দরবানের মানুষের মতামত হিসেবে দেখিয়ে ষড়যন্ত্র করছেন। এ ধরনের তৎপরতা বান্দরবানের পরিস্থিতিকে জটিল করে তুলবে।
জনসংহতি সমিতি উচ্চশিক্ষাবিরোধী নয় দাবি করে নেতারা বলেন, তিন পার্বত্য জেলায়, বিশেষ করে বান্দরবানের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষক সংকট এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে দীর্ঘদিন ধরে প্রায় অচল হয়ে পড়ে আছে। বিজ্ঞান বিষয়ে শিক্ষার মান আরও বেশি নাজুক। এ অবস্থায় পার্বত্য অঞ্চলের ছাত্রছাত্রীরা বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির কোনো সুযোগ পাবে না।

Want your business to be the top-listed Government Service in Rangamati?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Rangamati
4500