আনুষাংগিক বিল সমূহ কিভাবে এন্ট্রি করবেন তা দেখে নিন।
উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়, নানিয়ারচর, রাংগামাটি।
উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়।
আগষ্ট/২০২৫ হতে আনুষাংগিক সকল বিল eft এর আওতায় আসতে চলছে তাই কিভাবে বিল এন্ট্রি ইউজার হিসেবে রেজিস্ট্রেশন করবেন চলুন দেখে নেওয়া যাক।
31/12/2024
পেনশন সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর
31/05/2024
নতুন বিল জমার শেষ সময় ২০/০৬/২৪
ফেরত বিল জমার শেষ সময় ২৫/০৬/২৪
20/05/2024
জুন/২০২৪ সমাপনী বিল ও চেকের শেষ দিন।
আস্সালামু আলাইকুম
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
ঈদ মোবারক
# বিশেষ সুবিধা
আসসালামু আলাইকুম।
১৮ জুলাই ২০২৩ তারিখে অর্থ বিভাগ হতে “বিশেষ সুবিধা” নামে ১ জুলাই ২০২৩ হতে বিশেষ প্রণোদনা প্রদানের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই বিশেষ সুবিধা সরকারি কর্মকর্তা – কর্মচারিদের জুলাই ২০২৩ মাসের বেতন এর সাথে আইবাস++ সিস্টেমে যুক্ত করার জন্য আইবাস++ স্কিমের আইটি ইঞ্জিনিয়ার ও পরামর্শকগণ কাজ করছেন। এই বিশেষ ভাতা স্বয়ংক্রিয়ভাবে বেতন বিলের সাথে যুক্ত হয়ে যাবে (বাজেট সংক্রান্ত উপযোজন সাপেক্ষে)।
25/03/2023
https://www.facebook.com/groups/302709587519051/permalink/925844681872202/?mibextid=Nif5oz
iBAS++ সিস্টেমে ব্যাংক অ্যাকাউন্ট তথ্য এন্ট্রি | Stocktaking of Bank এন্ট্রির ৩য় ধাপে কি ভাবে ব্যাংক হিসাব নম্বর এন্ট্রি করবেন।
iBAS++ সিস্টেমে ব্যাংক অ্যাকাউন্ট তথ্য এন্ট্রি | Stocktaking of Bank এন্ট্রির ২য় ধাপে কি করবেন।
iBAS++ সিস্টেমে ব্যাংক অ্যাকাউন্ট তথ্য এন্ট্রি | Stocktaking of Bank এন্ট্রির ১ম ধাপে কি করবেন।
পারিবারিক পেনশন সংক্রান্ত ঃ
১ প্রশ্নঃপেনশনার মৃত্যু বরণ করলে পারিবারিক পেনশন কোন অফিস থেকে প্রদান করা হবে?
উত্তর ঃ আনুতোষিক ও পেনশন কেইস যে কার্যালয় থেকে নিষ্পত্তি করা হয়েছিল সে কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করতে হবে।
২।প্রশ্নঃপেনশনের অর্থ যৌথ ব্যাংক একাউন্টটে নেওয়া যাবে কি?
উওর ঃ যদি পেনশনারের নাম উক্ত একাউন্টে থাকলে নেওয়া যাবে।
৩।প্রশ্নঃপুনঃস্হাপিত পেনশনার মৃত্যুবরণ করলে তাঁর পরিবার কি পেনশন প্রাপ্তি হবেন?
উওর ঃ মূল পেনশনার পুনঃস্হাপিত হয়ে থাকলে তাঁর মৃত্যুতে পারিবারিক পেনশন পুনঃ স্হাপিত পেনশনের সুবিধা প্রাপ্তি হবেন।
৪।প্রশ্ন ঃ পেনশনারগণ কখন ২৫০০/ টাকা চিকিৎসা ভাতা,প্রাপ্তি হবেন?
উওরঃ পেনশনারের বয়স ৬৫ বছর পূর্ণ হলে। এটা অটো হবে।এর জন্য কোন আবেদন করতে হবে না।
৫।প্রশ্নঃপেনশন ভোগরত অবস্থায় ২য় বিবাহ বন্ধন আবদ্ধ হলে স্বামী/ স্ত্রী পারিবারিক পেনশন প্রাপ্তি হবেন কিনা?
উওরঃপ্রাপ্য হবেন না।
৬। স্ত্রীর পেনশন স্বামী পাবেন কি?
উত্তর ঃ মৃত মহিলা বেসামরিক কর্মচারীর বিপত্নীক স্বামী আজীবন পারিবারিক পেনশন প্রাপ্তি হবেন। তবে বিপত্নীক স্বামী পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তার পারিবারিক পেনশন বন্ধ হয়ে যাবে।
৭। প্রশ্ন ঃ পেনশনার মারা গেলে করনীয় পদক্ষেপ কি?
উওরঃ পেনশনারের এনআইডি নম্বর নিয়ে হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করে ডিএ্যাকটিভ করতে হবে।
৮।পেনশনারের লাইফভেরিফিকেশন কত দিন পর করতে হবে?
উওরঃ প্রতি ১১মাস পরে।
৯। প্রশ্নঃস্ব শরীরে উপস্থিত না হয়ে কি লাইফ ভেরিফিকেশন করা যাবে?
উওর ঃ মোবাইল এ্যাপসের মাধ্যমে করা যাবে।
১০। প্রশ্ন ঃ কী কী কারণে পেনশনারের প্রেরিত (ইএফটি) ফেরত আসতে পারে?
উত্তর ঃ
ব্যাংক একাউন্ট নম্বর ভুল থাকলে।
রাউটিং নম্বর ভুল থাকলে।
পেনশনারের নামের বানানে ভুল থাকলে।
Collected.
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Website
Address
Naniarchar
Rangamati
4520
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |
