Bangladesh Fisheries Development Corporation,Rangamati

Bangladesh Fisheries Development Corporation,Rangamati

Share

Bangladesh Fisherish Development Corporation, Rangamati. It's a autonomous government organization and a custodian of kaptai Lake.

05/06/2024
কাপ্তাই হ্রদের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: প্রাণিসম্পদমন্ত্রী 04/05/2024

https://banglanews24.com/national/news/bd/1324861.details

কাপ্তাই হ্রদের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে: প্রাণিসম্পদমন্ত্রী রাঙামাটি: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, কাপ্তাই হ্রদের হারানোর গৌরব ফিরিয়ে আনা হবে। এজন্য .....

কাপ্তাই হ্রদের মাছের সোনালী অতীত ফিরিয়ে আনা হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 04/05/2024

https://www.desh.tv/country-news/36250

কাপ্তাই হ্রদের মাছের সোনালী অতীত ফিরিয়ে আনা হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এশিয়ার বৃহত্তম কৃত্রিম কাপ্তাই হ্রদ ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে এনে কাপ্তাই হ্রদের মাছের সোনালী অতীত ফির...

কাপ্তাই হ্রদের পুনঃযৌবন ফিরিয়ে আনতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী 04/05/2024

https://sarabangla.net/post/sb-873957/

কাপ্তাই হ্রদের পুনঃযৌবন ফিরিয়ে আনতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী রাঙ্গামাটি: দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বাদু পানির কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদকে পুনঃযৌবনে ফিরিয়ে আনতে হবে বলে জানিয়.....

Photos from Bangladesh Fisheries Development Corporation,Rangamati's post 28/04/2024
কাপ্তাই হ্রদের মাছ থেকে এক বছরে ১৫ কোটি ৫৬ লাখ টাকা শুল্ক আদায় - দৈনিক আজাদী 28/04/2024

https://dainikazadi.net/%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9b-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%8f-2/

কাপ্তাই হ্রদের মাছ থেকে এক বছরে ১৫ কোটি ৫৬ লাখ টাকা শুল্ক আদায় - দৈনিক আজাদী ২০২৩–২৪ মৌসুমে কাপ্তাই হ্রদের চারটি বিপণনকেন্দ্রে ৭ হাজার ৬২৭ মেট্রিক টন মাছ অবতরণ করা হয়েছে। এই মাছের বিপরীতে ১...

26/04/2024

কাপ্তাই হ্রদে ২০২৩-২৪ মৎস্য অবতরণ মৌসুমে বিভিন্ন প্রজাতির অবতরণের সারাংশ
১। রেকর্ড পরিমাণ শুল্ক আদায়ের মাধ্যমে ২০২৩-২৪ মৎস্য অবতরণ মৌসুম সমাপ্ত করেছে কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র রাঙ্গামাটি পার্বত্য জেলা।গত ২৫ এপ্রিল ২০২৪ মধ্যরাত পর্যন্ত মোট ১৫ কোটি ৫৬ লক্ষ ৫৬ হাজার ৯১৭ টাকা শুল্ক আদায় করতে সক্ষম হয়েছে বিএফডিসির এই কেন্দ্র। বিগত বছর সমূহের তুলনায় ৪৫ দিন সময় কম পেলেও শুল্ক আদায় এ অর্জন অনন্য। কাপ্তাই হ্রদের মাছের অনুকূল প্রাকৃতিক বৈশিষ্ট্যের গতিপ্রকৃতি বিবেচনা করে মৎস্য অবতরণের সময়সীমা নির্ধারণ, শুল্ক আদায়ের পদ্ধতিতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণসহ নানা ক্ষেত্রে শৃঙ্খলা আনয়ন ও সর্বোপরি এই কেন্দ্রের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের ক্লান্ত পরিশ্রমের কারণে অর্জন সম্ভব হয়েছে। উল্লেখ্য , ২০১৯-২০২০ অবতরণ মৌসুমে ০৯ মাসে বিএফডিসি রাঙ্গামাটি কেন্দ্র এ যাবতকালে সর্বোচ্চ ১৫ কোটি ৩৬ লক্ষ টাকা আয় করতে সক্ষম হয়েছিল। ২০২৩-২৪ অবতরণ মৌসুমে কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের অধীন চারটি উপকেন্দ্রে মৎস্য অবতরণ ও শুল্ক আদায়ের বর্ণনা নিম্নরূপঃ
উপকেন্দ্র মোট অবতরণ (টনে) শুল্ক আদায় (লক্ষ টাকা)
রাঙ্গামাটি সদর ৪৪৭৫.৬৮ ৯০২.৫৮
কাপ্তাই ২৩৭৭.৭৭ ৪৯১.৯২
মহালছড়ি ৪৯৫.৪৩ ১০০.৭৮
মারিশ্যা ২৭৮.৮০ ৬১.২৮
*মোট ৭৬২৭.৬৯ ১৫৫৬.৫৬*

২। বিভিন্ন উপকেন্দ্রসমূহে ২০২৩-২৪ অবতরণ মৌসুমে অবতরণকৃত মাছের প্রজাতিভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে যে, কাপ্তাই হ্রদে চাপিলা, কাচঁকি, কাজুরী, মইল্যা, বাতাসি, শোল, কই, বোয়াল মাছ সমূহের অবতরণ উল্লেখযোগ্য পরিমানে বৃদ্ধি পেয়েছে। । এছাড়াও চিতল, তেলাপিয়া, কালো টেংরা, গুলশা, বড় আইড়, গজার, ছোট আইড় এর অবতরণ এর পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি রুই, কাতলা, মৃগেল, বাটা, কালিবাউস, পাবদা, বাইম মাছের উৎপাদন কিছুটা কমেছে। এ সকল কমে যাওয়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং অনুসন্ধানের ফলাফল অনুযায়ী এদের উৎপাদন বৃদ্ধির যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

৩। কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধিকল্পে হ্যাচারি ও নার্সারি সম্প্রসারণ, অভয়াশ্রমের সংখ্যা বৃদ্ধিকরণসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কাপ্তাই হ্রদে মৎস্য সম্পদের সুরক্ষা ও ডিমওয়ালা ও মা মাছের নিরাপত্তা নিশ্চিতকল্পে গুইট্টা নিধনরোধে ও জাঁকজাল নির্মূলে রাঙ্গামাটি জেলা প্রশাসন এবং বিএফডিসি, রাঙ্গামাটির যৌথ প্রচেষ্টায় মোবাইল কোর্ট পরিচালনাসহ অভিযানের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। জাঁকজাল স্থাপনে মদদদাতা/সহায়তাকারী অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করার কার্যক্রম শেষে তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। কাপ্তাই লেকের নাব্যতা ও জলায়তন যথাযথভাবে রক্ষার্থে লেকের সীমানায় প্রতিবন্ধকতা ও বাঁধ নির্মাণের বিষয়ে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। কাপ্তাই হ্রদের মৌলিকত্ব রক্ষায় বিভিন্ন ক্রীক/অংশে অবৈধভাবে বাধঁ নির্মাণ ও জালঘেরার মাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন অব্যাহত রয়েছে। পাশাপাশি জাঁকজালের ক্ষতিকর প্রভাব সম্পর্কে লিফলেট বিতরণ, বাজারে মাইকিং এর মাধ্যমে সাধারণ জনগণকে উব্ধুদ্ধ করা হয়েছে।

৪। সাম্প্রতিক সময়ে জাঁকজাল স্থাপনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ২৬ টি ইঞ্জিন বোট, ২৪ টি কাঠের বোট, ২৬ টি জাঁক জাল, ০২ টি কেচকি জাল ও ০৮ টি অক্সিজেন সিলিন্ডার জব্দ করা হয়েছে। কাপ্তাই হ্রদে মা মাছসহ অন্যান্য সকল মাছের জীব-বৈচিত্র সংরক্ষণ, সুষ্ঠু প্রজনন, বিস্তার ও যথাযথ বিচরণের স্বার্থে জেলা প্রশাসন ও বিএফডিসি রাঙ্গামাটি কেন্দ্রের সার্বিক যৌথ তৎপরতা আরোও জোরদার করা হবে।

Photos from Bangladesh Fisheries Development Corporation,Rangamati's post 15/04/2024

গত ১৩/৪/২০২৩ ইং তারিখে বিএফডিসি লঙ্গদু নতুন বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে একটি জাকজাল জব্দ করে। বিএফডিসি লঙ্গদু এর ভারপ্রাপ্ত কর্মকর্তা এই অভিযানের নেতৃত্ব দেন।

Want your business to be the top-listed Government Service in Rangamati?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Kathaltoli Road
Rangamati
4500

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00