বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, রাঙামাটি জেলা সংসদ
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (Bangladesh Students' Union) একটি প্রগতিশীল ছাত্র
গণসংগঠন।
21/02/2025
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাঙামাটি জেলা সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন।
বায়ান্নে'র শহীদেরা, লও লও লাল সালাম।
18/02/2025
১৯ ফেব্রুয়ারি, ২০২৫
সংবাদ বিজ্ঞপ্তি
কুয়েটে সহিংস সংঘাতের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিক্ষার্থীদের উপর হামলার বিচার দাবি ছাত্র ইউনিয়নের;
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির চর্চার পথ সুগম করে গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করতে হবে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সহিংস সংঘাতের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিক্ষার্থীদের উপর হামলার বিচার দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গতকাল (১৮ ফেব্রুয়ারি, ২০২৫) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহিংস সংঘাত এবং দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা এবং জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে কুয়েটে সংঘঠিত সহিংস সংঘাতের সুষ্ঠু তদন্ত এবং শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা ও বিচার দাবি করেন। নেতৃবৃন্দ বলেন, "কুয়েটে সংঘঠিত সহিংস সংঘাতের ঘটনা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভীতির সঞ্চার করছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার সংকট তৈরি করেছে। আমরা হামলায় আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার দাবি জানাই। দেশীয় অস্ত্র নিয়ে যারা হামলা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একইসাথে কুয়েটসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চর্চার পথ সুগম করে গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করতে হবে। গত ৫ আগস্ট, স্বৈরাচার শেখ হাসিনার সরকার পতনের পরে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দেওয়া হয় যা অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) প্রশাসন ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দিলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুয়েটে তার কমিটি ঘোষণা করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। যদিও অন্য কোন ছাত্র সংগঠনকে কুয়েটে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয় নাই। এক্ষেত্রে কুয়েট প্রশাসনের পক্ষপাতিত্ব স্পষ্ট হয়েছে। আমরা কুয়েট প্রশাসনকে পক্ষপাতিত্ব ত্যাগ করে কুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চর্চার পথ সুগম করে সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল ছাত্র সংগঠনের গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করার দাবি জানাই।"
বি.দ্র. এই ইস্যুতে ছাত্র ইউনিয়নের নাম ব্যবহার করে একটি ভুয়া বিবৃতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। একটি কুচক্রী মহল ছাত্র ইউনিয়নের প্যাড ব্যবহার করে ভুয়া বিবৃতি তৈরি করে তা সংবাদমাধ্যমে পাঠিয়েছে। উক্ত ভুয়া বিবৃতিতে সংবাদকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
বার্তা প্রেরক,
মেরাজ খান আদর
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
14/02/2025
১৪ ফেব্রুয়ারি, ১৯৮৩ সালে তৎকালীন মজিদ খান শিক্ষা কমিশন কর্তৃক প্রস্তাবিত কুখ্যাত শিক্ষানীতি বাতিলের দাবিতে কেন্দ্রীয় ছাত্র সংগ্রামের মিছিলে স্বৈরাচার এরশাদ সরকারের পুলিশের গুলিতে শহীদ হন
জাফর, জয়নাল, মোজাম্মেল, আইয়ুব, দীপালি, কাঞ্চন-সহ নাম না জানা আরও অনেকে।
গণ-আন্দোলনের লড়াকু সৈনিকদের প্রতি রইল গভীর শ্রদ্ধা।
20/01/2025
২০০১ সালের ২০ জানুয়ারি, ঢাকার পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র ডাকে দেশের কমিউনিস্ট, প্রগতিশীল ছাত্র-যুব-কৃষক-শ্রমিক-জনতার মহাসমাবেশে বোমা হামলার ২৪ বছর।
বোমা হামলায় শহীদ হন কমিউনিস্ট ও শ্রমিক নেতা কমরেড হিমাংশু, মজিদ, মোক্তার, হাশেম, ছাত্র ইউনিয়ন নেতা বিপ্রদাস শহীদ হন।
বোমা হামলার ২৪ বছরেও দেশের শাসকদের সদিচ্ছার অভাবে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা যায় নি।
দ্রুততম সময়ে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবি ছাত্র ইউনিয়নের।
শহীদ হিমাংশু, মজিদ, মোক্তার, হাশেম, বিপ্রদাস লাল সালাম।
15/01/2025
সংবাদ বিজ্ঞপ্তি
১৫ জানুয়ারি, ২০২৫
এনসিটিবির সামনে আদিবাসী শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও বিচার দাবি ছাত্র ইউনিয়নের
পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি এবং আদিবাসী শব্দের স্থলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শব্দ ব্যবহারের প্রতিবাদে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)'র সামনে আজ (১৫ জানুয়ারি, ২০২৫) আদিবাসী শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে হামলা করেছে স্টুডেন্টস ফর সভারেন্টি নামক সংগঠন। এতে বেশ কয়েকজন আদিবাসী শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আদিবাসী শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানায়। একইসাথে সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে ছাত্র ইউনিয়ন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে বলেন, "নবম ও দশম শ্রেণির এক পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ সম্বলিত জুলাই গণঅভ্যুত্থানের একটি গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে আদিবাসী শিক্ষার্থীদের কর্মসূচিতে স্টুডেন্টস ফর সভারেন্টি নামক সংগঠনের হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। স্টুডেন্টস ফর সভারেন্টি নামক সংগঠনটির উগ্র আচরণ দিনদিন আমাদের সামনে প্রতীয়মান হচ্ছে। আদিবাসী শিক্ষার্থীদের আজকের কর্মসূচি প্রতিহত করতে তারা একই সময়ে পাল্টা কর্মসূচি ঘোষণা করে। আজ আদিবাসী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে তারা হামলা করেছে। হামলায় বেশ কয়েকজন আদিবাসী শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন, তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমরা দ্রুত সময়ের ভেতরে স্টুডেন্টস ফর সভারেন্টির হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। একইসাথে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সম্বলিত সেই গ্রাফিতি পুনরায় পাঠ্যপুস্তকে সংযুক্ত করার দাবি জানাচ্ছি। যদি সেই দাবি মানা না হয় তবে অপরাপর প্রগতিকামী শিক্ষার্থীদের নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।"
বার্তা প্রেরক,
মেরাজ খান আদর
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
01/01/2025
আজ ১ জানুয়ারি, নতুন বছরের শুরু। একইসাথে স্বাধীন বাংলাদেশে প্রথম ছাত্র হত্যার ঘটনাও ঘটে এদিনে।
১৯৭৩ সালের ১জানুয়ারি ভিয়েতনামের মুক্তিকামী জনগণের লড়াইয়ে সংহতি জানিয়ে ঢাকায় অবস্থিত তৎকালীন মার্কিন তথ্যকেন্দ্র ঘেরাওয়ের কর্মসূচি আহ্বান করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু)। মিছিলটি বর্তমান কদম ফোয়ারা এলাকায় পৌঁছালে পুলিশ মিছিলে গুলি চালায়। শহীদ হন ছাত্র ইউনিয়ন নেতা মতিউল ইসলাম ও মির্জা কাদের।
শহীদ মতিউল ইসলাম ও মির্জা কাদের, লাল সালাম।
17/12/2024
রাঙামাটি হানাদারমুক্ত দিবসে ছাত্র ইউনিয়নের প্রদীপ প্রজ্বলন | রাঙামাটি | Rangamati | Chttoday সিএইচটি | Chttoday
17/12/2024
প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শহীদ বেদীতে ছাত্র ইউনিয়নের রাঙামাটি হানাদারমুক্ত দিবস পালন।
16/12/2024
মহান বিজয় দিবসে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি অর্পণ।
19/11/2024
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সাংস্কৃতিক সম্পাদক, সাংবাদিক ও প্রখ্যাত সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Kataltholi Road, Bonarupa
Rangamati
4500
