Babuhaji and salma foundation

Babuhaji and salma foundation

Share

Foundation

22/02/2026

আলহাজ মোহাম্মদ আলী সরকার ও মোছা. উম্মে সালমা সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর সহযোগী সদস্য হিসেবে, জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী স্যারের সঙ্গে রংপুর-৫ (মিঠাপুকুর) সংসদীয় আসনের প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

12/02/2026

নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার অভিযোগে অভিযান ও সহিংসতা

আজ দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটে মেসার্স আলহাজ্ব আবু বকর অ্যান্ড সন্স (প্রোঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম) প্রতিষ্ঠানে বিএনপির পক্ষে ভোট কেনার উদ্দেশ্যে টোকেন বিতরণ করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়। বিষয়টি জামায়াতের সহযোগী আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার অবগত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন।

পরবর্তীতে সেনাবাহিনী ও র‍্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট হোটেলটিতে জরিমানা আরোপ ও সিলগালা করে। একই সঙ্গে বিএনপির তিনজন সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনুমানিক ১৫০–২০০টি টোকেন জব্দ করে।

উক্ত ঘটনার জেরে বিএনপির আনুমানিক ১৫–২০ জন ব্যক্তি আলহাজ্ব মোহাম্মদ আলী সরকারের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতরভাবে আহত হন। হামলার সময় উপস্থিত সেনাবাহিনীর সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে তাকে উদ্ধার করেন। পরবর্তীতে তাকে অ্যাম্বুলেন্সযোগে প্রেরণ করা হয় এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করবেন।

Want your business to be the top-listed Government Service in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Rangpur
5400