Brahmaputra Youth Development Organization

Brahmaputra Youth Development Organization

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Brahmaputra Youth Development Organization, Public Service, Ramna, Chilmari, Kurigram, Rangpur.

Photos from Brahmaputra Youth Development Organization's post 31/12/2025

ইংরেজি ২০২৫ সালের শেষ দুপুর টি কেটেছে একটি ভালো কাজের মধ্য দিয়ে।

একটি মাদ্রাসার কুরআনের পাখিদের জন্য গোসল এবং ওযুর পানি জন্য একটি ট্যাংক উপহার দেওয়া হয়।

যাহারা এই ভালো কাজটি করতে সহযোগীতা এবং পরামর্শ দিয়েছেন মহান আল্লাহ উনাদের কে সুস্থতা এবং নেক হায়াত দান করুক আমিন।

ইংরেজি ২০২৬ সাল সবার জন্য সুখের হোক সকল ক্লান্তি মুছে গিয়ে।

মহান আল্লাহ সবাইকে সুস্থতা ও নেক হায়াত দান করুক আমিন।

16/12/2025

বাংলাদেশের বিজয়ের হাসির পিছনে রয়েছে লাখ লাখ রক্তাক্ত শহীদের আত্মত্যাগ যা চিরকাল থেকে যাবে আমাদের মনের মণিকোঠায় ! মহান বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করি সকলকে।

07/09/2025

এসো হাতেখড়ি শিখি।

আমাদের এসো হাতেখড়ি প্রশিক্ষণের তৃতীয় ব্যাচের ভর্তি চলছে।
আমরা ৪৫ দিন মেয়াদী দক্ষ প্রশিক্ষক মাধ্যমে আমাদের প্রশিক্ষণ দিয়ে থাকি।

আপনি নিজে নিজে'কে দক্ষ করতে তুলতে চাইলে স্বল্প মূল্যে কোর্স টি'তে ভর্তি হতে পারবেন।

আমরা বেসিক ধারণা গুলো সর্বোচ্চ দিয়ে শেখানোর চেষ্ঠা করি যাতে করে আপনি নিজে'কে সব জায়গায় সেরা'টি দিতে পারেন।

★আমাদের ভর্তি ফরম বিতরণ চলবে আগামী

১৫/০৯/২০২৫ তারিখ পর্যন্ত।

ক্লাস শুরু হবে আগামী........

২০/০৯/২০২৫ তারিখ
যেকোনো তথ্য জানতে এবং ফরম নিতে যোগাযোগ করতে পারবেন...

ফোন:- +8801975418546

আপন উদ্দোগ,(অস্থায়ী অফিস) রমনা, চিলমারী, কুড়িগ্রাম।

এছাড়া অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করতে পারবেন।
সকাল -৯:০০ থেকে দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত।

Photos from Brahmaputra Youth Development Organization's post 31/08/2025

ভুল গুলো'কে পিছনে ফেলে নতুন ভাবে সৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়াই হোক এই দিনের নতুন শপথ।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সম্মানিত অতিথি মহাদ্বয়'কে মূল্যবান ব্যক্তিগত সময় গুলো আমাদের 'কে দেওয়ার জন্য।

ধন্যবাদ জানাই মানবিক সহ যোদ্ধাদের।

এই দিনের পরিকল্পনা, চিন্তা ও সৎ সাহসের মধ্যদিয়ে এগিয়ে যাক সংগঠন, উপকৃত হোক সমাজ তথা রাষ্ট্র।

শুভ জন্মদিন

31/08/2025

শুভ জন্মদিন।

সফলতা ও ব্যর্থতার মধ্য দিয়ে পথ চলার ৪টি বছর শেষ হতে চলছে। ৫ম বছরের পথ চলার জন্য আপনাদের সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করছি।

Photos from Brahmaputra Youth Development Organization's post 13/08/2025

আসসালামু আলাইকুম
এতদ্বরা সকলের অবগতি'র জন্য জানানো যাচ্ছে যে , পূর্বের কেন্দ্রী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ১ বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হইলো।

আমরা আশাবাদী আপনাদের দায়িত্ব, সৎ পরামর্শ এবং সহযোগীতার মাধ্যমে সমাজের সেবামুলক কাজে ভুমিকা রাখবে ইনশাআল্লাহ।

আপনাদের'কে অভিনন্দন ও শুভেচ্ছা ♥️

Photos from Brahmaputra Youth Development Organization's post 27/07/2025

ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আপনাদের স্বপ্ন পূরণে আমাদের হাতেখড়ি প্রশিক্ষণ।

আমরা হাতেখড়ি প্রশিক্ষণের বেসিক ধারণা গুলো দিয়ে থাকি দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে।

আপনারা চাইলে অবসর সময়ের কিছু অংশ সময়কে কাজে লাগে পারবেন আমাদের হাতেখড়ি প্রশিক্ষণে নিজের দক্ষতা বাড়াতে।

আমরা কোর্স শেষে পরিক্ষার মাধ্যমে মেধা যাচাই করে সংগঠনের সার্টিফিকেট প্রদান করে থাকি। যা আপনার আগামী সময়ের জন্য বিভিন্ন কর্মসংস্থানে সুযোগ দিয়ে থাকবে।

আমরা একদম স্বল্প নাম মাত্র অর্থে প্রশিক্ষণ দিয়ে থাকি কেননা ফ্রি হলে তাহার গুরুত্ব কমে যায়।

আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন...
অফিস চলাকালীন সময়
প্রতিদিন সকাল ৯ :০০টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত।

অস্থায়ী অফিস
আপন উদ্দোগ, রমনা, চিলমারী কুড়িগ্রাম।

25/07/2025

বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভাল আছেন।
এই দেশ ও সমাজ আমাদের তাই দেশ ও সমাজকে বদলানোর দায়িত্ব আমাদের।
আপনারা অনেকেই জানেন যে Brahmaputra Youth Development Organization গত পাঁচ বছর ধরে বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসতেছে। সেই সঙ্গে ব্রহ্মপুত্রের শাখা হিসাবে কাজ করে আসতেছে BYO BLOOD BANK CHILMARI সংগঠনটি। এর বাহিরে আরো বড় বড় সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ করছে সংগঠনের সদস্যরা। কিছুদিন আগে আমাদের সংগঠনের পুরনো কমিটি বিলুপ্ত করা হয়েছে। এবং সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক দিক চিন্তা ভাবনা করে আমরা নতুন করে সংগঠনের কমিটি গঠন করার চিন্তাভাবনা করতেছি, এবং আগামী এক সপ্তাহের মধ্যে আমরা নতুন কমিটি গঠন করবো। তাই কারো যদি মানুষের জন্য অথবা সমাজের জন্য বিনা পারিশ্রমিকে সমাজের উন্নয়নমূলক কাজ করার মানসিকতা তৈরি হয় বা মন চায় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ইনবক্সে।

বি: দ্র: আমাদের সংগঠনে কম্পিউটার প্রশিক্ষণ এবং টেইলারিং প্রশিক্ষণ দেওয়া হয়।

16/07/2025

আসসালামু আলাইকুম
আশা করি আপনারা ভালো আছেন।

চলুন হাতেখড়ি শিখি নিজেকে দক্ষ তৈরি করি।

আমরা কয়েক মাস আগে চালু করেছি কম্পিউটারের বেসিক ধারণার উপরে প্রশিক্ষণ এবং সেলাই কাজের উপর প্রশিক্ষণ।
আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ব্যাচ শেষ হয়েছে এবং দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ চলছে।
শীঘ্রই আমাদের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে ইনশাল্লাহ।

আপনারা যারা বাসায় বসে অবসর সময় কাটাইতেছেন চাইলে আমাদের ৪৫ দিন মেয়াদী বেসিক ধারণার উপর প্রশিক্ষণে যুক্ত হতে পারেন এবং নিজেকে হাতিখড়ি মুল্যায়ন সহ দক্ষতা বানাতে পারবেন।

আমরা দক্ষ প্রশিক্ষক দ্বারা আমাদের কার্যক্রম পরিচালিত করে আসতেছি এবং আমাদের চেষ্টা থাকে সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে হাতিখড়ি শিখিয়ে দিতে ইনশাল্লাহ।

প্রশিক্ষণ শেষে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে দক্ষতার উপর সার্টিফিকেট প্রদান করে থাকি।

আমাদের এখানে প্রশিক্ষণ নিতে গেলে যা যা নিতে হবে

১. একটি ফরম।
২.আপনি কোন কোর্স করবেন সেটির ফরম।

আমাদের কাছে আপনি প্রশিক্ষণ নিতে গেলে আপনার যা যা লাগবে..

১. জন্ম নিবদ্ধন ফটোকপি।
২. নিজের স্কুল সার্টিফিকেট (সর্বশেষ অর্ধয়নরত)।
৩. বাবা- মায়ের NID এর ফটোকপি।
৪. নিজের NID এর ফটোকপি (যদি থাকে) ।

যোগাযোগ করতে পারবেন..
অস্থায়ী অফিস
রমনা পানাতিপাড়া (আপন উদ্দোগ সংস্থা)
চিলমারী, কুড়িগ্রাম।

অফিস টাইম
সকাল ৯:০০ ঘটিকা থেকে দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত।
ফোন কল -০১৩১৮০৪৪৯৭৯, ০১৩২৬৬১৯৬০৫
[email protected]

01/05/2025

মহান মে - দিবসের শুভেচ্ছা।

16/04/2025

আমরা দ্বিতীয় ধাপের কোর্স এবং প্রথম ধাপের কোর্স সম্পন্ন করতে খুব তারাতারি ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ।
আপনারা যারা দ্বিতীয় ধাপের কোর্সে অংশগ্রহণ করতে আগ্রহী আপনারা উক্ত সংগঠনের সাঃ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
আমাদের দ্বিতীয় ধাপের ক্লাস শুরু হবে সম্ভাব্য তারিখ
আগামী ২৫/০৪/২০২৫ ইং হইতে।
ছবিটা : প্রথম ধাপের ছিলো।

Photos from Brahmaputra Youth Development Organization's post 09/04/2025

আগামীকাল থেকে এসএসসি,দাখিল ও সমমান পরিক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ সংগঠনের কয়েকজন স্বেচ্ছাসেবীকে পরিক্ষার উপকরণ দেওয়া হয় জানি সামান্য তবে ভালোবাসা কখনো কম হয় না।
তোমাদের জন্য দোয়া ও শুভ কামনা রইল।
যেভাবে পরের কল্যাণে এগিয়ে চলো ঠিক তেমনি নিজের সফলতার জন্য নিজেকে প্রস্তুত করো সফল হও।
সকল পরিক্ষার্থীর জন্য দোয়া ও শুভ কামনা রইলো 🤲

Want your business to be the top-listed Government Service in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Ramna, Chilmari, Kurigram
Rangpur