🩸 আস-সুন্নাহ ব্লাড ডোনেশন সোসাইটি 🩸
💔 কখনো কোনো অসহায় মানুষের আর্তনাদ শুনেছেন…
“এক ব্যাগ রক্তের জন্য” জীবন যখন মৃত্যুর সাথে লড়াই করে?
সেই মুহূর্তে কিছু মানুষ এগিয়ে আসে—
মানবতার ডাকে, নিঃস্বার্থ ভালোবাসায়... 🤍
🌙 সেই পথচলাকে আরও সুন্দর, আরও প্রভাবশালী করতে
আমরা খুঁজছি একজন "এডিটর"—
যিনি শুধু কনটেন্ট নয়, মানুষের অনুভূতি এডিট করতে জানেন…
যিনি একটি পোস্ট দিয়েই জাগিয়ে তুলতে পারেন মানবতা…
🔹 পদ: গ্রাফিক্স ডিজাইনার
🔹 যে কাজগুলো করবেন:
• মানবতার গল্পগুলোকে জীবন্ত করে তুলবেন
• ভিডিও ও ডিজাইনের মাধ্যমে মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করবেন
• আমাদের দাওয়াতকে পৌঁছে দেবেন হাজারো হৃদয়ে
🤲 যদি আপনার দক্ষতা দিয়ে একটি জীবন বাঁচানোর অংশীদার হতে চান,
তাহলে এই প্ল্যাটফর্ম আপনার জন্যই…
📩 যোগাযোগ করুন: [ইনবক্স/01786821064]
"আপনার একটি এডিট, হতে পারে কারো নতুন জীবন" ❤️
As-Sunnah Blood Donation Society
আমাদের পাবলিক গ্রুপ লিংক �
https://www.facebook.com/share/g/12GTX1QhRRV/
15/12/2025
#১৬ ডিসেম্বর—এ শুধু একটি তারিখ নয়, এটি একটি জাতির মাথা উঁচু করে দাঁড়ানোর দিন।
ত্রিশ লাখ শহীদের তাজা রক্ত, দুই লাখ মা-বোনের সম্ভ্রম আর অগণিত ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই মহান বিজয়।
যে লাল-সবুজ পতাকা আজ স্বাধীন আকাশে উড়ছে, তার প্রতিটি রঙে লেখা আছে আত্মত্যাগের ইতিহাস। এই বিজয় আমাদের পরিচয়, আমাদের অহংকার, আমাদের অস্তিত্ব।
বিজয়ের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গড়ি একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও স্বপ্নের বাংলাদেশ।
শ্রদ্ধা শহীদদের প্রতি, ভালোবাসা প্রিয় মাতৃভূমির প্রতি।
As-Sunnah Blood donation Society আস-সুন্নাহ ব্লাড ডোনেশন সোসাইটি এর পক্ষ থেকে
শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।
বিজয় দিবসের শুভেচ্ছা।
🇧🇩
10/11/2025
💠“-sunnah blood donation society নবনিযুক্ত উপদেষ্টা জনাব Soyed Abdus Samad Rubel মহোদয়কে হৃদয়ের গভীর থেকে জানাই শ্রদ্ধা ও অভিনন্দন।
মানবতার কল্যাণে আপনার পদক্ষেপ আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা।
আপনার আলোছায়া দিকনির্দেশনা আমাদের প্রতিটি পদক্ষেপে শক্তি হয়ে থাকুক।”
💠“নবনিযুক্ত উপদেষ্টা মহোদয়—আপনার অভিজ্ঞতা, আপনার আদর্শ ও আপনার মানবিক দৃষ্টিভঙ্গি আমাদের সংগঠনের জন্য এক অমূল্য সম্পদ। আস-সুন্নাহ ব্লাড ডোনেশন সোসাইটি আপনার সান্নিধ্যে আরও আলোকিত হোক।
এটাই রবের নিকটে আমাদের কামনা।
💠“আপনার মতো একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বকে উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা ধন্য। মানবিক সেবার এই মহৎ পথে আপনার জ্ঞান, আন্তরিকতা ও পরামর্শ আমাদের পথচলায় নতুন শক্তি যোগাবে—ইনশাআল্লাহ।
09/11/2025
আলহামদুলিল্লাহ
As-Sunnah Blood Donation Society এর গর্বিত সৈনিক.!
Bayzid Hossain
শাহ-রিয়ার আহম্মেদ
Imran Hosen Limon 🫡💪
08/11/2025
🌿 আলহামদুলিল্লাহ 🌿
আস-সুন্নাহ ব্লাড ডোনেশন সোসাইটির সাপ্তাহিক মিটিং সফলভাবে সম্পন্ন হয়েছে।✅
গতকাল সভায় সংগঠনের চলমান কার্যক্রম, আসন্ন পরিকল্পনা, এবং সদস্যদের মতামত নিয়ে গঠনমূলক আলোচনা হয়।💜💜
প্রত্যেক সদস্যের উপস্থিতি, আন্তরিকতা এবং সহযোগিতা আমাদের সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা জোগাচ্ছে।🌹
আমরা বিশ্বাস করি — “এক ফোঁটা রক্ত, এক জীবন” — এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে, ইনশাআল্লাহ আমরা সমাজে মানবতার বার্তা ছড়িয়ে দিতে আরও আন্তরিকভাবে কাজ করব।
আল্লাহ তাআলা আমাদের এই পথচলাকে কবুল করুন, এবং সকল স্বেচ্ছাসেবীদের উত্তম প্রতিদান দান করুন 🤲
— As-Sunnah Blood Donation Society ❤️
06/11/2025
🎉 শুভ জন্মদিন 🎉
জনাব Shehanoor Rahman Asif ভাইজান
আস-সুন্নাহ ব্লাড ডোনেশন সোসাইটি'র পক্ষ থেকে আমাদের পরম শ্রদ্ধো, সদা আন্তরিক ও প্রজ্ঞাবান মো:শিহানুর রহমান আসিফ ভাইকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।
আপনার মূল্যবান পরামর্শ, অভিজ্ঞতা ও দিকনির্দেশনা আমাদের সংগঠনের পথচলায় আলোর দিশা দেখিয়েছে।
আপনি শুধু একজন মানবিক মানুষ নন—আপনি আমাদের পরিবারের অভিভাবকতুল্য, যিনি নীরবে-নিভৃতে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
আল্লাহ তাআলা যেন আপনার জীবনে অসীম রহমত বর্ষণ করেন, আপনার হায়াত, ঈমান ও কর্মে বারাকাহ দান করেন।
আপনার প্রতিটি দিন হোক শান্তিময়, কল্যাণময় ও আনন্দে পূর্ণ।
শুভ জন্মদিন সম্মানিত শিহানুর রহমান আসিফ ভাই!
আপনার মতো গুণী ও হৃদয়বান মানুষ আমাদের অনুপ্রেরণার উৎস।
03/11/2025
ভালোবাসার আরেক নাম As-Sunnah Blood Donation Society
24/10/2025
রক্তের মতোই বন্ধুত্বও জীবন বাঁচায়।
মানবতার সেবায় একসাথে পথচলার সম্মানস্বরূপ “বন্ধুত্বের বাংলাদেশ”-কে জানানো হলো আস-সুন্নাহ ব্লাড ডোনেশন সোসাইটির ভালোবাসা ও কৃতজ্ঞতা।
21/10/2025
সাংগঠনিক নোটিশ
আস-সুন্নাহ ব্লাড ডোনেশন সোসাইটি 'র পক্ষ থেকে সকল কে জানানো যাচ্ছে যে,
মোঃ তাওহিদুল ইসলাম যিনি পূর্বে আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটি'র কার্যকরী সদস্য এবং মডেরেটর ছিলেন,
সংগঠনের নীতিমালা লঙ্ঘন বহির্ভূত কাজের প্রমাণ পাওয়ায় কেন্দ্রীয় কমিটি ও স্থায়ী কমিটির সিদ্ধান্তক্রমে তাকে গত দুই মাস আগে আন-অফিসিয়াল ভাবে বহিষ্কার করলেও অফিসিয়াল ভাবে কোন নোটিশ প্রকাশ করা হয়নি,
এখন ভিক্টিম কে অফিসিয়াল ভাবে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।
20/10/2025
🎉 শুভ জন্মদিন 🎉
জনাব Bulbul Ahmed ভাই
আস-সুন্নাহ ব্লাড ডোনেশন সোসাইটি'র
পক্ষ থেকে আমাদের পরম শ্রদ্ধো, সদা আন্তরিক ও প্রজ্ঞাবান মো:বুলবুল আহমেদ ভাইকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।
আপনার মূল্যবান পরামর্শ, অভিজ্ঞতা ও দিকনির্দেশনা আমাদের সংগঠনের পথচলায় আলোর দিশা দেখিয়েছে।
আপনি শুধু একজন রেমিট্যান্স নন—আপনি আমাদের পরিবারের অভিভাবকতুল্য, যিনি নীরবে-নিভৃতে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
আল্লাহ তাআলা যেন আপনার জীবনে অসীম রহমত বর্ষণ করেন, আপনার হায়াত, ঈমান ও কর্মে বারাকাহ দান করেন।
আপনার প্রতিটি দিন হোক শান্তিময়, কল্যাণময় ও আনন্দে পূর্ণ।
শুভ জন্মদিন সম্মানিত বুলবুল ষ্টোর ভাই!
আপনার মতো গুণী ও হৃদয়বান মানুষ আমাদের অনুপ্রেরণার উৎস।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Rangpur
